অন্নপূর্ণা স্ট্যাটাস Under Enquiry দেখালেই টাকা ঢুকবে? কবে টাকা পাবেন? জেনে নিন এখনি

Annapurna Status Under Enquiry Mane Ki: বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ‘Rejected’ থেকে সরে গিয়ে ‘Under Enquiry’ দেখাচ্ছে! এর মানে কি? স্ট্যাটাস Under Enquiry দেখালেই কি নিশ্চিত টাকা পাবেন? কোথাও কি ডকুমেন্ট জমা দিতে হবে? আবার কি ভেরিফিকেশন হবে? এটা কি ভালো খবর? সবকিছু বিস্তারিত আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে!
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কেন Rejected থেকে Under Enquiry হলো?
গত ০৪ই জুলাই থেকে, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ‘Rejected’ দেখাচ্ছিল বেশিরভাগ মহিলাদের। স্বাভাবিকভাবেই মানুষজনের মনে ক্ষোভ প্রকাশ পেয়েছিল। তাদের দাবি আমরা যোগ্য হয়েও কেন টাকা পেলাম না? কেন অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে? আবেদন রিজেক্ট করার কারন কি? এই নিয়ে তাদের সংশ্লিষ্ট পৌরসভা, BDO তে গিয়ে তারা বিক্ষোভ করেন।

এই খবর রাজ্য সরকারের উপরমহলে পৌঁছায়। তারা বুঝতে পারেন, যে সত্যি সত্যি সরকারের সিদ্ধান্তে কোথাও ভুল হয়েছে। অথবা, Socialregistry.gov.in পোর্টালে সার্ভারের সমস্যা হয়েছেইল। ফলস্বরুপ, ০৫ই জুলাই সন্ধ্যাবেলা থেকেই সবার স্ট্যাটাস Rejected থেকে সরে গিয়ে, এবার ‘Under Enquiry’ করা হয়েছে!
অন্নপূর্ণা যোজনার Under Enquiry স্ট্যাটাসের মানে কী?
এখন বর্তমানে যাদের স্ট্যাটাস Under Enquiry দেখাচ্ছে, এর সহজ অর্থ হল-
- আগের Rejected স্ট্যাটাস ফাইনাল বা চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
- আপনার আবেদন আবার নতুন করে ভেরিফিকেশন বা যাচাই করা হচ্ছে।
- আবেদনকারীর আবেদন ফর্মের সমস্ত তথ্য ও ডকুমেন্ট খতিয়ে দেখছেন সরকারি আধিকারিকরা।
এটি আপনার জন্য এটি ভালো খবর। কারন আগেরবার অকারণে আবেদন Rejected বা বাতিল করা হলেও, এবারে তা খতিয়ে দেখেই কোন সিদ্ধান্তে পৌছাবেন। আশা করা যাচ্ছে, এবার অনেকের আবেদন Approved বা অনুমোদিত হবে।

এবার কী কী যাচাই করা হবে?
অনেকের দাবি-
- যোগ্য হয়েও ফর্ম বাতিল করা হয়েছিল।
- ভুলভাবে আবেদন বাতিল করেছে।
- ফর্ম রিজেক্ট করার কারন পরিষ্কার বা নির্দিষ্টভাবে জানানো হয়নি।
নতুন করে কি আর যাচাই করার আছে। আগে যা ভেরিফিকেশন করেছিল, এবারেও তাই করবে। কিন্তু আরও মনযোগ দিয়ে।
AI দিয়ে ভেরিকিশন?
বিভিন্ন সূত্রে খবর যে- AI বা সফটওয়্যার দিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম ভেরিফিকেশন করা হয়েছে। তাই এত পরিমাণে ফর্ম ভুল করে বাতিল করা হয়েছে। এবারে একজন মানুষ বা সরকারি আধিকারিক যেন ম্যানুয়ালি ফর্ম ভেরিফিকেশন করে। তাহলে সঠিকভাবে যাচাই করা সম্ভব।
Under Enquiry স্ট্যাটাসের পরে কি হবে?
- যদি আপনি যোগ্য হন- তাহলে আপনার ফর্ম Approved হয়ে যাবে এবং টাকা পেয়ে যাবেন।
- যদি অযোগ্য বলে বিবেচিত হন- তাহলে আপনার ফর্ম আবার বাতিল করে দেওয়া হবে।
এখন কি BDO অফিস বা পৌরসভায় যেতে হবে?
একদমই না! এখনি BDO অফিস বা পৌরসভায় যাবার দরকার নেই। যতক্ষণ না স্ট্যাটাসে আবার কোন পরিবর্তন আসে। যদি আপনার আবেদন ফর্ম এবারেও বাতিল হয়ে যায়- তাহলে BDO অফিস বা পৌরসভায় যেতে পারেন।
টাকা কবে আসতে পারে?
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী- জুলাই মাসের কিস্তি ৭ই জুলাই পর্যন্ত দেওয়া হবে। এর মধ্যে যদি আপনার আবেদন এপ্রুভ হয়ে যায়, তাহলে আশা করি জুলাই মাসের কিস্তি ৩০০০ টাকা পাবেন। নয়তো, আগস্ট মাস থেকে নিয়মিত টাকা পেতে শুরু করবেন।
গুজব থেকে সাবধান
বর্তমানে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের গুজব ছড়াচ্ছে। যেমন-
| গুজব | আসল সত্যি |
| আপনার ছাদ দেওয়া পাকা বাড়িতে ০৩টি বা তার বেশি ঘর থাকলে টাকা পাবেন না। ❌ | আপনার ছাদ দেওয়া পাকা বাড়িতে ০৩টি বা তার বেশি ঘর থাকলে টাকা পাবেন। ✅ |
| স্বামী অথবা বাবা সরকারি চাকরি করলে, পেনশন পেলে বা ইনকাম ট্যাক্স দিলে স্ত্রী বা কন্যা টাকা পাবেন না। ❌ | স্বামী অথবা বাবা সরকারি চাকরি করলে, পেনশন পেলে বা ইনকাম ট্যাক্স দিলে স্ত্রী বা কন্যা টাকা পাবেন। ✅ |

