Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনা: নতুন সরকারি নোটিশ দিলো! এবার সবাই পাবেন ৩০০০ টাকা?

Annapurna New Notice: অন্নপূর্ণা যোজনা নিয়ে ০৪ই জুলাই রাজ্য সরকারের মুখ্যসচিবের কার্যালয়ে বৈঠক হয়েছিল। যার প্রেক্ষিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নোটিশের কি কি নির্দেশ দেওয়া হয়েছে? কাদের আবেদন বাতিল করা হয়েছিল? কবে নাগাদ অন্নপূর্ণার ৩০০০ টাকা পাবেন? এই সমস্ত কিছু বিস্তারই আলোচনা করছি আজকের এই আর্টিকেলে। অফিশিয়াল বিজ্ঞপ্তিটি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন।

৪ জুলাই মুখ্যসচিবের বৈঠক

০৪ই জুলাই ২০২৬ তারিখ বিকেল ৩টের সময় নবান্নে মুখ্যসচিবের উপস্থিতিতে অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত একটি মিটিং বা বৈঠক করা হয়েছিল। এই বৈঠকে হাজির ছিলেন- বিভিন্ন দপ্তরের সচিব, জেলা শাসক (DM), SDO, BDO সহ অন্যান্য আধিকারিকরা। এই বৈঠকের পরবর্তিতে একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা আছে-

এখন পর্যন্ত মোট কত আবেদন জমা পড়েছে?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী-

  • মোট আবেদন জমা পড়েছে ১ কোটি ৬২ লক্ষ।
  • যার মধ্যে ১ কোটি ২২ লক্ষ আবেদন অনুমোদিত (Approved) হয়েছে।
  • বাকি ২৭ লক্ষ ৮৩ হাজার ফর্ম রিজেক্ট করা হয়েছে।

কেন এত আবেদন প্রভিশনালি রিজেক্ট হয়েছে?

বাতিল হওয়া এই ২৭ লক্ষ ৮৩ হাজার ফর্ম স্থায়ী ভাবে বাতিল করা হয়নি। অস্থায়ীভাবে বাতিল রাখা হয়েছে। অর্থাৎ, এদের ফর্ম পুনরায় ভেরিফিকেশন করা হবে। এই সমস্ত আবেদনকারীর বাড়ি বাড়ি গিয়ে গ্রাউন্ড ভেরিফিকেশন করা হবে।

কেন এত আবেদন প্রভিশনালি রিজেক্ট হয়েছে?

  • আবেদনকারী নিজে অথবা পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স বা আয়কর দেন।
  • তিনটি বা তার বেশি রুম আছে এমন ছাদ দেওয়া বাড়ি থাকলে।
  • পরিবারের কোন সদস্যের নামে যদি GSTIN রেজিস্ট্রার থাকে।

এই সমস্ত বাতিল আবেদনকারীদের আবার ভেরিফিকেশন করা হবে। প্রত্যেকটি আবেদনকারীর কেসের রিপোর্ট আলাদা করে পোর্টালে আপলোড করতে হবে। তার ভিত্তিতে আবেদন বাতিল বা অনুমোদন পাবে।

ফিল্ড ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে?

সরকারি নোটিশ অনুযায়ী, নির্দেশ দেওয়া হয়েছে-

০৫ই জুলাই থেকে ফিল্ড লেভেল এনকোয়ারি শুরু হয়েছে, এবং আগামী ৭দিনের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে সরকারি আধিকারিকদের। অর্থাৎ, আগামী ১২ই জুলাইয়ের মধ্যে সমস্ত বাতিল আবেদনকারীর ফিল্ড ভেরিফিকেশন করে তার রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে।

আশা করা যাচ্ছে এর ফলে, যোগ্য উপভোক্তারাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন এবং তাদের আধার-DBT লিঙ্ক ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠানো হবে।

অফলাইন ফর্ম নিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে?

যারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম জমা করেছিলেন, তাদের ফর্ম যদি ইতিমধ্যে ডিজিটাইজ না করা হয়ে থাকে, তবে তা ১০ই জুলাইয়ের মধ্যে ডিজিটাইজ করে ফেলতে হবে। তারপর, তাদেরও ভেরিফিকেশন করে রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে।

Payment Failure স্ট্যাটাস দেখালে কি হবে?

আবেদনকারীর ব্যাংকের সার্ভারের সমস্যার কারনে টাকা ঢোকেনি। সুবিধাভোগীরা তাদের ব্যাঙ্কে গিয়ে KYC চেক করুন, DBT লিঙ্ক আছে কিনা দেখে নিন। সব ঠিক থাকা সত্ত্বেও টাকা না আসলে, প্রশাসন ব্যাঙ্কের নোডাল অফিসারদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে।

পরবর্তী রিভিউ মিটিং কবে হবে?

০৪ই জুলাই মিটিং-এর পর কাজ নির্দেশ অনুযায়ী কাজ কতদূর এগোল, তা পর্যালোচনা করার জন্য ০১লা আগস্ট আবার রিভিউ মিটিং অনুষ্ঠিত হবে।

বিস্তারিত ভিডিও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button