UIDAI: অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ সাধারণ মানুষদের জন্য নতুন পাঁচটি কার্যকরী পরিষেবা চালু করেছে। আঙুলের ছাপ গ্রহণের ফলে যে সকল সমস্যা হতো সেগুলি দূর করার জন্যই মূলত আধার দিবস উপলক্ষে এই পরিষেবা গুলির চালু করা হয়েছে।
এই নতুন পদক্ষেপগুলোর মধ্যে যে বিষয়গুলি আছে সেগুলি হল- আধার কেন্দ্রে টোকেনের ব্যবস্থা, রেশন বিতরণ করবার জন্য ফেস অথেন্টিকেশন, ছোটো ব্যবসার জন্য সহজতর যাচাই করণ প্রক্রিয়া, SWIK 2.0 পোর্টাল ও একটি আধুনিক বহুভাষিক ওয়েবসাইট।
এই সকল নতুন ব্যবস্থাগুলি সেইসব মানুষদের জন্য উপকারী হবে যাদের বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ স্ক্যান করতে সমস্যা হয়।
যেমন ধরুন রেশনের জন্য আঙ্গুলের ছাপ নেওয়ার পরিবর্তে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যাচাইকরণ করা হচ্ছে। কারণ বয়স্ক ব্যক্তি যারা বা যারা অতিরিক্ত পরিমাণে কাজ পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে দেখা যায় আঙ্গুলের ছাপ নেওয়ার সময় সেটা অস্পষ্ট হয়ে গেছে। তাই তাদের জন্য ফেস অথেন্টিফিকেশন করলে যাচাই করতে সুবিধা হয়।
অনেক সময় দেখা যায় রেশন দোকানের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশনের সময় নানান রকম সমস্যা তৈরি হয়, যে কারণে আঙ্গুলের ছাপ মেলে না। আঙ্গুলের ছাপ না মেলার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও রেশনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়।
এই সমস্যার সমাধান করার জন্য UIDAI পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যবস্থার আওতায় ফেস অথেন্টিফিকেশন করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার ফলে যারা সুবিধা ভোগ করতে চান, তাদের সম্মতি নিয়ে পুরো মুখের স্ক্যান করে পরিচয় পত্র যাচাই করা হয়। এই ব্যবস্থা ধীরে ধীরে দেশের সর্বত্র চালু হচ্ছে।
UIDAI আধার পরিষেবা কেন্দ্রের কার্য পদ্ধতির মধ্যেও কিছু বদল আনবে। মানুষ জনের অতিরিক্ত ভিড়ও দীর্ঘ লাইনের সমস্যা কমানোর জন্য আঞ্চলিক পরিষেবা কেন্দ্রগুলিতে একটি নতুন টোকেন ব্যবস্থা চালু করেছে।
এই পরিস্থিতিতে পরিষেবা নিতে আসা নাগরিকদেরকে টোকেন দেওয়া হবে। ডিজিটাল স্ক্রিনে প্রদর্শন করা টকের নাম্বার এর ভিত্তিতে তাদেরকে পরিষেবার লাইনে ডাকা হবে। এ কারণে দীর্ঘসময় লাইনে আর দাঁড়িয়ে থাকতে হবে না।
যে সকল ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে সকল প্রতিষ্ঠান নতুন হয়েছে তারা তাদের সীমিত পরিসরে আধার অথেন্টিকেশন পরিষেবা ব্যবহার করে নিয়ম-কানুন কিছু শিথিল করে দিয়েছে।
কম মাত্রায় অথেন্টিকেশনের প্রয়োজন আছে এমন যোগ্য প্রতিষ্ঠানগুলোর জন্য সে ক্ষেত্রে আলাদা ও ব্যয়বহুল পরিকাঠামো গড়ে তুলবার প্রয়োজন হবে না।
এর পরিবর্তে তারা আধার ভিত্তিক পরিষেবা গুলো ব্যবহার করতে পারবে, AUA ও EKYC ইউজার এজেন্সির কাঠামোর মাধ্যমে।
এই সকল পদক্ষেপগুলির ফলে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসনিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর পক্ষে আদার ভিত্তিক যে কোনো ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত হওয়া আগের তুলনায় আরো সহজতর হয়ে উঠবে।










