আজ ১২ই অক্টোবর সোমবার! অন্নপূর্ণার অক্টোবরের ৩০০০ টাকা ঢুকছে?

Published on: October 12, 2026
Annapurna Bhandar October Payment

Annapurna Bhandar October Payment: বিধবা মহিলা এবং প্রতিবন্ধী মানুষদের যেমন সাহায্যের প্রয়োজন! ঠিক তেমনি রাজ্যের যে সকল মা-বোনেরা রোজগার করেন না, মাসের শেষে দুটো টাকার জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকেন। তাদের জন্য রয়েছে সরকারের জনহিতকর আর্থিক প্রকল্প অন্নপূর্ণা যোজনা।

পশ্চিমবঙ্গ সরকারের এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্যের মা-বোনেদের আর্থিক সহায়তা করা হয়। মূলত মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যেই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করলেন। অন্নপূর্ণা যোজনাতে রাজ্যের মহিলারা মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পান।

তবে অন্নপূর্ণা যোজনা চালু করার আগে, পূর্বের সরকার লক্ষীর ভান্ডার চালু করেছিল এই রাজ্যে। তখন রাজ্যের মহিলারা পেতেন ১৫০০ টাকা আর্থিক সহায়তা। পরবর্তীতে নতুন সরকার এসে সেই ভাতার পরিমাণ দ্বিগুণ করে দিলেন। ইতিমধ্যেই অনেকেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করে টাকা পেয়েছেন।

সামনেই দুর্গাপুজো। এখন‌ও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। চতুর্থ কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে মোদিজীর জন্মদিন উপলক্ষে, ১৬ই সেপ্টেম্বর থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। দুর্গাপুজোর আগে অক্টোবরের টাকা কবে ঢুকবে? জানতে মহিলারা উদগ্রীব হয়ে রয়েছেন।

সুখবর: ১৫ই অক্টোবর থেকেই, অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢুকছে! কারা টাকা পাবেনা?
আরও পড়ুন

সুখবর: ১৫ই অক্টোবর থেকেই, অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢুকছে! কারা টাকা পাবেনা?

বিজেপি সরকার ক্ষমতাতে আসার পর থেকে কন্যারত্ন যোজনা, অন্নপূর্ণা যোজনা, মতো একাধিক যোজনা চালু করেন জনসাধারণের সহায়তার জন্য। পাশাপাশি বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিধবা ভাতায় টাকা বাড়িয়ে ১৫০০ করেছেন! এই সকল ভাতার মধ্যে মহিলাদের সহায়তা করা অন্নপূর্ণা যোজনা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ।

গত জুন মাস থেকে এই টাকা মহিলাদেরকে একাউন্টে দেওয়া শুরু হয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রায় ১ কোটি ৫৮ লাখ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। এইবার অক্টোবর মাসে টাকা দেওয়ার সময় এসেছে। অক্টোবর মাসের ১০-১১ দিন ইতিমধ্যেই চলে গিয়েছে। তাই সকলেই জানতে চান এই মাসের টাকাটা কবে ঢুকবে।

জুন মাস থেকে আগস্ট মাস অবধি টাকা দেওয়া হয়েছে মাসের মাঝ বরাবর। সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মতিথি ১৭ তারিখে। এইবার পঞ্চম কিস্তির টাকা নিয়ে মেয়েরা বেশ চিন্তিত হয়ে আছে।

দুর্গাপুজো অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে শুরু। ১৫ তারিখ হলো পঞ্চমী, তাই আশা করা যাচ্ছে যে চতুর্থীর আগেই অর্থাৎ ১২ থেকে ১৪ তারিখের মধ্যেই এই টাকা রাজ্য সরকার মহিলাদের দিয়ে দেবে। প্রসঙ্গত উল্লেখ্য অন্নপূর্ণা যোজনার টাকা কবে দেওয়া হবে এই নিয়ে এখন‌ও পর্যন্ত সরকারি কোন‌ও ঘোষণা কিন্তু করা হয়নি। তবে এমন কথা সর্বত্র শোনা যাচ্ছে।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment