কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড? মোবাইল থেকেই আবেদনের নিয়ম জানুন!

Published on: October 14, 2026
West Bengal Mukhyamantri Swasthya Bima Yojana

West Bengal Mukhyamantri Swasthya Bima Yojana: পশ্চিমবঙ্গের জনসাধারণের স্বাস্থ্য বীমার জন্য করা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের জন্য মানুষ স্বাস্থ্য বীমার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। কিন্তু আয়ুষ্মান ভারত যাদের নেই, তাদের চিকিৎসা নিয়ে হা-হুতাশ বা চিন্তা করার কারণ নেই। কারণ যাদের আয়ুষ্মান ভারত নেই তারা পাবেন ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা। এইজন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা রয়েছে।

সাধারণ ও মধ্যবিত্ত মানুষ যাতে চিকিৎসার খরচ সামলাতে সামলাতে সর্বস্বান্ত না হন সেই জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে হঠাৎ কোনো শারীরিক অসুস্থতা বা জরুরী অস্ত্রোপচারের প্রয়োজন হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে। বিশাল অঙ্কের হাসপাতাল বিল হলে, সেই বিল মেটানোর ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।

এই বিমার ক্ষেত্রে এমপ্যানেলভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার খরচ পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।

সরকারি প্যাকেজ অনুযায়ী প্রায় ২০০০ এরও বেশি রোগ ও সার্জারি এই বিমার আওতায় রয়েছে। হৃদরোগের জটিল অপারেশন থেকে শুরু করে, হাঁটু প্রতিস্থাপন, ক্যান্সার কেয়ার ও অন্যান্য বড় অস্ত্রোপচার এই বিমার অন্তর্ভুক্ত। তবে চিকিৎসা ধরণ অনুযায়ী প্যাকেজের জন্য অর্থ নির্দিষ্ট করা হয়।

পুজোয় ২টি LPG সিলিন্ডার ও ওভেন! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন?
আরও পড়ুন

পুজোয় ২টি LPG সিলিন্ডার ও ওভেন! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন?

কারা কারা এই সুবিধা পাবেন?

এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না।

যারা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত নন, অথচ স্বাস্থ্য সাথীর আওতাভুক্ত, তাদেরকে এই অগ্রাধিকার দেওয়া হবে।

পরিবারের বার্ষিক উপার্জন কত এবং অন্য কোন সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমার সুবিধা পাচ্ছেন কিনা এগুলি যাচাই করে তারপর প্রশাসনিক ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে।

বাড়িতে বসে কীভাবে আবেদন করবেন?

বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটারের সাহায্যে NHA-র নির্দিষ্ট nha.gov.in ই-কেওয়াইসি সম্পন্ন করুন।

  • ব্রাউজারে গিয়ে অফিশিয়াল পোর্টাল ক্লিক করুন।
  • Beneficiary.nha.gov.in টাইপ করে NHA সেবা পোর্টালে যান। অথবা প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ‌‌ও ডাউনলোড করতে পারেন।
  • এরপর Beneficiary বিকল্প দিয়ে নিজস্ব সক্রিয় মোবাইল নম্বরটি দিয়ে দিন।
  • এরপর মোবাইলে আসা OTP ও ক্যাপচা কোড ইনপুট করে লগইন করে নিন।
  • নিজের রাজ্য, জেলা ও সংশ্লিষ্ট স্কিম নির্বাচন করুন।
  • পারিবারিক আইডি, আধার নম্বর বা রেশন কার্ডের নম্বর দিয়ে সার্চ করলে পরিবারের বিবরণ দেখতে পাওয়া যাবে।
  • এরপর নিজের নামের পাশে লিখে রাখা অ্যাকশন আইকনে গিয়ে EKYC বোতাম ক্লিক করুন।
  • আধার কার্ডের OTP বা বায়োমেট্রিক আপডেট করুন।

প্রয়োজনীয় নথিপত্র

যে সকল নথিপত্র গুলো জরুরী সেগুলি হল–

  • আবেদনকারী সদস্যদের আধার কার্ড,
  • ডিজিটাল রেশন কার্ড,
  • মোবাইল নাম্বার,
  • পারিবারিক আয়েরর শংসাপত্র।

যদি অনলাইন পোর্টালে তথ্য না পাওয়া যায় বা ই কেওয়াইসি করার সময় কোনরকম টেকনিক্যাল ত্রুটি দেখা যায় তবে নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভার স্বাস্থ্য বিভাগে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে যোগাযোগ করলে আধিকারিকরা অফলাইনে তথ্য আপডেট ও যাচাই করে দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য ব্যাংকের বিবরণ বা গোপনীয় OTP কখনোই অপরিচিত কোনো মানুষকে দেবেন না। নিয়ম ও সঠিক তথ্য মেনে সরকারি বীমার সুযোগ-সুবিধা গ্রহণ করুন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment