Free LPG Gas Cylinder: দুর্গাপূজা ও দীপাবলীর আগে রাজ্যের মধ্যবিত্ত ও পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে রাজ্য সরকার কল্পতরু হয়ে উঠেছেন। তাদের জন্য জনহিতকর একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা সাধারণ মানুষদের সাংসারিক বাজেট কমাতে সক্ষম হবে। হ্যাঁ, উৎসবের সময় সকলকে দুটো করে রান্নার গ্যাস সিলিন্ডার ও ওভেন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
স্বাভাবিকভাবেই এর ফলে, সাধারণ গৃহস্থ পরিবারে পুজোতে গ্যাস খরচাজনিত খরচ অনেকটা কমবে। তাদের মুখে হাসি ফুটবে। উৎসবের মরশুম পড়তেই জোড়া ফ্রি এলপিজি সিলিন্ডারের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে।
এই ঘোষণাটিকে কার্যকর কারবার জন্য সরকারি কোষাগার থেকে ২১৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোটা প্রক্রিয়া ব্যবস্থায় যাতে কোন অনিয়ম না থাকে বা বেআইনি কিছু না হয় তার জন্য আর্থিক তদারকি ব্যবস্থা চালু হয়েছে।
এই প্রকল্পের সুবিধা আসলে দুই দফায় দেওয়া হবে। প্রথম দফার ক্ষেত্রে বলা হচ্ছে যে, অক্টোবর মাস থেকে সুবিধা দেওয়া হবে, ডিসেম্বর মাস অবধি সুবিধা চলবে। দ্বিতীয় দফার ফ্রি গ্যাস সিলিন্ডার আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেওয়া হবে।
কারা এই সুযোগ পাবেন?
যারা দুঃস্থ এবং আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, সেই সব পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন।
তবে সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের নিজস্ব এলপিজি গ্যাসের আধার বায়োমেট্রিক আপডেট পুরো করতে হবে।
রান্নার গ্যাসের সাবসিডি যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হয়, তেমনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই সুবিধা ও কার্যকর হয়। এর ফলে যারা প্রকৃত দরিদ্র উপভোক্তা তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন?
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, কোনও জটিল কাগজ জমা দিতে হবে না। উপভোক্তা শুধুমাত্র নিজের গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আধার কার্ডের বায়োমেট্রিক পরিচয় যাচাই করে নেবেন।
গ্রাহকের সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যথাযথভাবে লিঙ্ক করাতে হবে।
এরপর নির্ধারিত সময় গ্যাসের বুকিং করলেই সরকারের তরফ থেকে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।
যে কোনও অসুবিধার ক্ষেত্রে স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্র বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দিয়ে থাকেন সরকার।
অঙ্গনওয়াড়িদের জন্য একটি বিশেষ ঘোষণা
এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বিশেষ একটি ঘোষণা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী যারা তাদের বার্ষিক ইউনিফর্ম ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেওয়া হয়েছে।
আগে বছরে তাদের দুটি শাড়ি দেওয়া হতো। এবার থেকে তাদের দুটির জায়গায় বছরে তিনটি করে শাড়ি বিনামূল্যে দেওয়া হবে।
সরকারি তথ্য অনুযায়ী প্রায় তিন লক্ষ আশি হাজারেরও বেশি কর্মী এই উপহার পাবেন। সমগ্র কর্মসূচির জন্য রাজ্য সরকারের বাজেট হল ২১৬১.৮০ কোটি টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, উৎসবের মুখে গৃহস্থের মুখে হাসি ফোটানোর জন্য এবং সাধারণ জনগণের উপর আর্থিক চাপ কমানোর জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ বিশেষজ্ঞদের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে। তাই এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য প্রয়োজনীয় ডিজিটাল বায়োমেট্রিক নিয়ম মেনে চললে যোগ্য পরিবারেরা এই সুযোগ সহজেই পাবেন।











