Aadhaar Card Mobile Number Link: আধার কার্ড বর্তমান সময়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে কোনও সরকারি কাজ করতে গেলে যেমন আধার কার্ড লাগে তেমনি যে কোন পরিষেবা পেতে গেলেও এটি আবশ্যক। এ ছাড়া আধার কার্ড হল আমাদের পরিচয় পত্র। এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা ভীষণ দরকার।
অনেক সময় সাধারণ মানুষ ভাবেন যে, আধার কার্ডে থাকা নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নাম্বার কতবার পরিবর্তন করা উচিত? তাই সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য UIDAI বর্তমানে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দিয়েছে।
একজন মানুষ এখন ঘরে বসেই মোবাইল ফোন নাম্বার আপডেট করতে পারবেন। আগে দেখা যেত যে মোবাইল নাম্বার বা ঠিকানা পরিবর্তন করবার জন্য আধার এনরোলমেন্ট কেন্দ্রে যেতে হতো, কিন্তু বর্তমানে ফেস অথেন্টিকেশন ও OTP যাচাই করার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সহজ হয়ে উঠেছে।
আপনি মোবাইল নাম্বার একাধিকবার আপডেট করতে পারেন। এর জন্য নিকটস্থ আধার সেবা কেন্দ্রে আপনাকে যেতে হবে। UIDAI এর অফিশিয়াল আধার অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন।
সেই অ্যাপে নতুন নম্বর লিখে ওটিপি ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করার পর নম্বরটি আপডেট করতে হবে।
নম্বর আপডেট হয়ে গেলে সমস্ত আধার সংক্রান্ত জরুরী এলার্ট নতুন নাম্বারে পাঠানো হয়।
মোবাইলে আপডেট করার পদ্ধতি:
- প্রথমে অ্যাপ ওপেন করে Update Aadhaar Online অপশন এ যেতে হবে।
- এরপর OTP আসবে ফোনে অথবা ফেস স্ক্যান করে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
- যাচাই প্রক্রিয়া সফল হয়ে গেলে , নতুন মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে।
- এরপর এই কাজের জন্য একটা সুনির্দিষ্ট ফি দিয়ে সাবমিট করে দিতে হবে।
যখন আপডেট করবেন তখন কতকগুলি বিষয় মাথায় রাখবেন:
- মোবাইলের ইন্টারনেট সংযোগ দ্রুত ও স্থিতিশীল হওয়া প্রয়োজন।
- আধার কার্ডের সাথে পুরোনো মোবাইল নাম্বারের সংযোগ রাখতে হবে।
- ফেস যাতে অথেন্টিক হয় তার জন্য ব্যাকগ্রাউন্ড টি পরিষ্কার রাখা প্রয়োজন।
- অ্যাপের মধ্যে বায়োমেট্রিক লক একটিভ থাকলে ফেস অথেন্টিকেশন করা সম্ভব হবে না।
- UIDAI এর নিয়মমাফিক নাম ও জন্ম তারিখ পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
- আধার কার্ডে নাম পরিবর্তনের জন্য দুই ‘বছর সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়।
- অন্যদিকে জন্ম তারিখ ও লিঙ্গ পরিবর্তনের অনুমতি কেবলমাত্র একবারই রয়েছে।
- তবে যদি ভুল তথ্য প্রদান করা হয় তাহলে কিন্তু নানান রকম আইনি জটিলতা সৃষ্টি হতে পারে তাই তথ্য প্রদানের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
- তথ্য যখন আপডেট করবেন তখন বৈধ পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা দিতে হতে পারে!
তাই উপরিউক্ত পদ্ধতিতে বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক করানো যাবে।
কি কি ডকুমেন্ট লাগবে?
- পাসপোর্ট,
- ব্যাঙ্ক ডকুমেন্ট,
- রেশন কার্ড,
- ভোটার আই.ডি,
- প্রতিবন্ধী শংসাপত্র ,
- মনরেগা জব কার্ড! ইত্যাদির মধ্যে যেকোনো একটা দিতে হবে।










