LIC Golden Jubilee Scholarship 2026-27: ছাত্রছাত্রীরা পাবে ₹৫০,০০০ টাকা! আবেদন করো এখনি।

Published on: September 24, 2026
LIC Golden Jubilee Scholarship 2026

শিক্ষার স্বপ্ন অনেক পড়ুয়াদের ক্ষেত্রে বাস্তবায়িত হয় না , আর্থিক সমস্যা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এই বাস্তব সমস্যা দূর করবার জন্য LIC Golden Jubilee Scholarship 2026 রয়েছে। গরিব পরিবারের সফল ছাত্র-ছাত্রীদের জন্য LIC পরিচালিত এটি একটি আর্থিক অনুদান।

এই LIC-র স্কলারশিপ এর মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য, বার্ষিক একটি উল্লেখযোগ্য মানের অর্থ প্রদান করা হয়। বর্তমান শিক্ষাবর্ষে এই সুযোগটি যাতে হাতছাড়া না হয়, সেজন্য যোগ্য শিক্ষার্থীদের আবেদন করতে বলা হচ্ছে।

ছাত্রছাত্রীদের জন্য সেরা ক্রেডিট কার্ড

আবেদনের শেষ তারিখ

মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই স্কলারশিপ। মাধ্যমিকের পর গোটা দেশের যোগ্য সফল উত্তীর্ণদের এই স্কলারশিপ দেওয়া হবে। আগ্রহী আবেদনকারীরা আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করবেন।

কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড? মোবাইল থেকেই আবেদনের নিয়ম জানুন!
আরও পড়ুন

কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড? মোবাইল থেকেই আবেদনের নিয়ম জানুন!

স্কলারশিপে নির্ধারিত টাকা

LIC Golden Jubilee Scholarship 2026 নির্বাচিত পড়ুয়ারা বছরে ২০-৫০ হাজার টাকার স্কলারশিপ পাবেন। এক্ষেত্রে মেডিকেলে পড়াশোনা করা পড়ুয়ারা পাবেন বার্ষিক ৫০ হাজার টাকা করে, এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বরাদ্দ হয়েছে বার্ষিক ৪০ হাজার টাকা।

যদি কেউ সাধারণ ডিগ্রী, আই.টি.আই ও ডিপ্লোমা কোর্স করে থাকেন, তাহলে তারা পাবেন বার্ষিক ২০ হাজার টাকা।‌ বিশেষ ক্যাটাগরীর ছাত্রীরা বছরে পাবেন ১৫ হাজার টাকার অনুদান।

আবেদনকারীর যোগ্যতা

  • এই স্কলারশিপটি পাওয়ার জন্য আবেদনকারীকে শেষ বোর্ড পরীক্ষায় ন্যূনতম ষাট শতাংশ নাম্বার পেতে হবে।
  • সংশ্লিষ্ট কোর্সের প্রথম বর্ষে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে।
  • যে আবেদন করবে তার পারিবারিক আয় কোনোওভাবেই সাড়ে চার লক্ষ টাকার বেশি হলে হবে না।
  • নিয়মিত পাঠ্যক্রমে যারা পড়বে সেই সব পড়ুয়ারাই এই স্কলারশিপ পাবে।

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে, উচ্চশিক্ষায় যুক্ত যেকোন পড়ুয়া এক্ষেত্রে আবেদন করতে পারে। সেই পড়ুয়া সাধারণ স্নাতক হোক, মেডিকেল নিয়ে পড়ুক অথবা ইঞ্জিনিয়ার হোক বা আইটিআই কোর্স করুক সে আবেদন করতে পারবে।

পলিটেকনিক শেষ করে ল্যাটারাল এন্ট্রি তে ইঞ্জিনিয়ারিং পাঠরতরাও এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন! তবে যারা দূর শিক্ষায় পড়াশোনা করেন তারা এই সুবিধা পাবেন না। ‌ প্রসঙ্গত উল্লেখ্য একটি পরিবার থেকে একজনই এই বৃত্তি পাবেন।

কীভাবে আবেদন করতে হবে?

  • এই বৃত্তিটি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন করবার জন্য আবেদনকারীদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • LIC Golden Jubilee Scholarship 2026 লিংকে ক্লিক করতে হবে।
  • তারপর নিজেদের প্রয়োজনীয় মার্কশিট, আয়ের প্রমাণ পত্র ও ব্যাংক একাউন্টের ডিটেলস তথ্য দিতে হবে।
  • আবেদনপত্র সাবমিট করবার পর প্রাপ্ত রশিদের একটি প্রিন্ট কপি রেখে দিতে হবে।

অন্য কোন স্কলারশিপ পেলে কি এই স্কলারশিপের আবেদন করা যাবে?

কোন শিক্ষার্থী যদি অন্য কোন বেসরকারি ট্রাস্ট থেকে স্কলারশিপ পান তাহলে, তিনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। তবে তিনি সরকারি অনুদানের পাশাপাশি, বেসরকারি এই স্কলারশিপে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কোন অসুবিধা নেই।

এই স্কলারশিপ টি গরীব পরিবারের পড়ুয়াদের জন্যই নির্ধারিত করা হয়েছে তাই যাদের প্রয়োজন তাদের আবেদন করা উচিত।

LIC Golden Jubilee Scholarship 2026 Apply LinkClick Here

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment