অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

ছাত্রছাত্রীদের জন্য সেরা ক্রেডিট কার্ড: যোগ্যতা, সুবিধা ও আবেদন প্রক্রিয়া!

Published on: September 23, 2026
Student Credit Card

Student Credit Card: ক্রেডিট কার্ড এমন একটা জিনিস যার ব্যবহার জানলে মানুষের জীবনযাপন অনেক বেশি সহজ হয়। ক্রেডিট কার্ডের সাহায্যে মানুষ অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে জরুরী বিল পেমেন্ট, খরচ এবং ডিসকাউন্টের একাধিক সুবিধা লাভ করতে পারেন।

সেক্ষেত্রে শিক্ষার্থীদের যদি ক্রেডিট কার্ড থাকে, তাহলে তারাও নানান রকম ভাবে এর প্রয়োগ করে সুবিধা পাবে। যেমন বার্ষিক ফি থেকে শুরু করে, সুদের হার ইত্যাদি একাধিক বিষয়ে তারাও ক্রেডিট কার্ডের প্রয়োগ করে সুবিধা পেতে পারবে। তাই যে কোনো শিক্ষার্থীর জন্য ক্রেডিট কার্ড (Student Credit Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ডের প্রয়োগ?

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে যে কার্ড চালু করা হয় তাই হলো শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড বা Student Credit Card

সাধারণ ক্রেডিট কার্ডের তুলনায় এই কার্ডে ক্রেডিট লিমিট (Credit Limit) কিছু কম থাকতে পারে। এছাড়া, কিছু সহজ শর্ত থাকতে পারে।

কন্যা-রত্ন যোজনায় পাবে ₹৫০,০০০ টাকা! যোগ্যতা, শর্ত কি?
আরও পড়ুন

কন্যা-রত্ন যোজনায় পাবে ₹৫০,০০০ টাকা! যোগ্যতা, শর্ত কি?

আমাদের দেশের স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে আলাদা কার্ড সবসময় সব ব্যাঙ্কে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা অ্যাড অন কার্ড (Add On Credit Card), সিকিউরড ক্রেডিট কার্ড (Secured Credit Card), নির্দিষ্ট ইনকাম অথবা এফ.ডি এর ভিত্তিতে ক্রেডিট কার্ড (FD Backed Credit Card) পেয়ে যেতে পারেন।

Student Credit Card-এর সুবিধা?

এই ক্রেডিট কার্ডের ফলে শিক্ষার্থীরা তাদের নিত্য প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। তবে কার্ডের সম্পূর্ণ বিল সময়মতো পরিশোধ করা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনলাইন কেনাকাটার (Online Shopping) ক্ষেত্রে পেমেন্ট করার সুবিধা পাবে এই ক্রেডিট কার্ডের ফলে।

এছাড়া একাধিক মার্চেন্ট অফার (Merchant Offer), ডিসকাউন্ট রিওয়ার্ড পয়েন্ট (Discount Reward Points) বা জরুরী সময়ে ক্যাশব্যাক (Cashback) করার সুবিধা পাওয়া যাবে এই কার্ডে।

শর্ট টার্ম ক্রেডিট এর সুবিধা ও রোজকার ব্যবহারে ক্রেডিট হিস্ট্রি তৈরি করার সুযোগ পাওয়া যাবে।

এছাড়া এই কার্ডে বিনোদনের সুবিধা , ভ্রমণের সুবিধা ইত্যাদিও মিলবে।

Student Credit Card কার্ড বাছাই করার সময় কী দেখবেন?

  • শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড বাছাই করার সময়, শুধু বেশি Cashback দেখেই কার্ড নেবেন না।
  • একজন শিক্ষার্থীর মোট খরচ ও তার ব্যবহার করার ধরন অনুযায়ী কার্ড নির্বাচন করুন।
  • বিল সম্পূর্ণ পরিশোধ করতে না পারলে, কত টাকা সুদ লাগবে? সেটা দেখে নিন।
  • বছরে কত টাকা দিতে হবে সেটা দেখে নিন।
  • শিক্ষার্থীর প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় ভাবে বেশি লিমিটের ক্রেডিট কার্ড নেওয়ার দরকার নেই।
  • আপনি যা কিছু খরচ করেন, সেই খরচে রিওয়ার্ড বা ক্যাশব্যাক পাওয়া যায় কিনা দেখুন।
  • নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি বিল না দিতে পারেন, সেক্ষেত্রে কত চার্জ দিতে হতে পারে সেটা জেনে নিন।

উপরিউক্ত এই বিষয়গুলো জানবার পর বিবেচনা করে ক্রেডিট কার্ড বাছুন।

SBI Student Credit Cards

  • এই ক্রেডিট কার্ডটি শিক্ষার্থীদের জন্য ভালো হতে পারে।‌ শিক্ষার্থীরা যদি SBI-এর ব্যাংকিং ইকো-সিস্টেম (SBI Banking Ecosystem) ব্যবহার করেন, সে ক্ষেত্রে এটি সুবিধাজনক হবে।
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার আগে অবশ্যই যোগ্যতা, বার্ষিক ফি, আয়ের সংস্থান ইত্যাদি বিষয়গুলোর ব্যাপারে ভালো মত জেনে নেবেন।
  • এক্ষেত্রে বলে দেওয়া ভালো একজন শিক্ষার্থীর যদি ইনকাম না থাকে, সেক্ষেত্রে অন্য কোন নিশ্চিত এলিজিবিলিটি অপশনও থাকতে পারে।
Check All SBI Bank Credit Cards Here

HDFC Bank Student Credit Card

  • HDFC ব্যাঙ্কের একাধিক এন্ট্রি লেভেল ও ক্যাশব্যাক ক্রেডিট কার্ড শিক্ষার্থীদের জন্য লাভজনক হতে পারে।
  • যারা অনলাইনে শপিং করেন বা‌ খাবার অনলাইনে অর্ডার করেন অর্থাৎ অনলাইনে পেমেন্ট বেশি করেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হবে।
  • তবে প্রত্যেকটা কার্ডের জন্য এলিজিবিলিটি ও ইনকাম রিকোয়ারমেন্ট দেখে নিয়ে তারপর আবেদন করবেন।
Check All HDFC Bank Credit Cards Here

ICICI Bank Student Credit Card

  • এই ক্রেডিট কার্ড অপশন এর মধ্যে কিছু ক্রেডিট কার্ড শিক্ষার্থীদের জন্য ভালো হতে পারে।
  • একজন শিক্ষার্থীর নিজস্ব ইনকাম না থাকলে, এক্ষেত্রে সরাসরি অন সিকিউয়রড ক্রেডিট কার্ড পাওয়া কঠিন হবে!
  • তখন FD-Backed Secured Credit Card নেওয়া যেতে পারে বা অ্যাড অন কার্ড ও নেওয়া যেতে পারে।
Check All ICICI Bank Credit Cards Here

Axis Bank Student Credit Card

  • এই কার্ড এর বিভিন্ন এন্ট্রি লেভেল ক্যাশব্যাক এবং রিওয়ার্ডস কার্ড (Rewards Card) রয়েছে।
  • একজন শিক্ষার্থী কত টাকা মাসে খরচ করে, তার ওপর নির্ভর করবে এই ব্যাংকের কোন ক্রেডিট কার্ডটি তাদের জন্য উপযুক্ত হবে।
  • উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেউ যদি অনলাইন শপিং বেশি করে তাহলে শপিং রিলেটেড রিওয়ার্ডস অথবা কারোর যদি রোজকার খরচ বেশি হয় তাহলে ব্রড ক্যাশব্যাক সুবিধা নেওয়া যেতে পারে।
Check All Axis Bank Credit Cards Here

FD-Backed Secured Credit Card

  • যে সকল শিক্ষার্থীর নিয়মিত কোন ইনকাম নেই, তাদের জন্য এই ক্রেডিট কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
  • এক্ষেত্রে ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করতে হয় এবং তার ভিত্তিতেই ক্রেডিট লিমিট দেওয়া হয়।
  • এজন্য এই ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে কোন ইনকাম প্রুফ লাগবে না। এর জন্য মিনিমাম একটা FD অ্যামাউন্ট থাকলেই হবে।

Add-on Credit Card

  • এক্ষেত্রে যদি পরিবারের কোনো সদস্য, বাবা, মা বা অন্য কারোর ক্রেডিট কার্ড থাকে, তাহলে তারা যোগ্য হলে শিক্ষার্থীকে অ্যাড অন কার্ড দিতে পারে।
  • এই ধরনের কার্ডে মূল কার্ড হোল্ডার অ্যাকাউন্টের সাথে অতিরিক্ত কার্ড যুক্ত থাকে। এর ফলে শিক্ষার্থী আলাদা করে নিজের জন্য কার্ড না নিয়েও কার্ডের সুবিধা পাবে।
  • তবে এক্ষেত্রে প্রাইমারি কার্ড হোল্ডারের ওপরে খরচের দায়িত্ব থাকে।

শিক্ষার্থীদের জন্য কোন ধরনের কার্ড সবথেকে বেশি গুরুত্বপূর্ণ?

একজন শিক্ষার্থীর জন্য সেরা ক্রেডিট কার্ড (Student Credit Card) এভাবে বলা যায় না। কারণ সবার ক্ষেত্রে সেরা ক্রেডিট কার্ড এক হবে না। এটা নির্ভর করে জীবন যাপন ও খরচের ওপর। ‌ কেউ যদি নিত্যদিনের খরচটা বেশি করে, তার ক্রেডিট কার্ড এক রকম হবে আর কেউ যদি অনলাইনে শপিং বেশি করে তার ক্রেডিট কার্ড অন্যরকম হবে।

যদি কম খরচে কেউ ক্রেডিট কার্ড ব্যবহার করবেন বলে ভাবেন তাহলে তার জন্য লো অ্যানুয়াল ফি কার্ড ভালো হবে। অনলাইন শপিং যে বেশি করে তার জন্য ক্যাশব্যাক বা শপিং রিওয়ার্ডস গুরুত্বপূর্ণ।

যদি কারোর রেগুলার ইনকাম না থাকে, FD থাকে, তাহলে তাকে সিকিয়রড ক্রেডিট কার্ড নিতে হবে।

পরিবারের কার্ড ব্যবহার করতে চাইলে অ্যাড অন কার্ড নিতে হবে।

ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কী কী নথি লাগবে?

Student Credit Card পাওয়ার জন্য নিম্নলিখিত নথি গুলি চাইতে পারে-

  • প্যান কার্ড,
  • ঠিকানার প্রমাণপত্র,
  • ব্যাংক ডিটেলস,
  • আধার কার্ড,
  • কেওয়াইসি ডকুমেন্ট,
  • ইনকাম প্রুফ,
  • এডুকেশনাল ইনফরমেশন।

যদি FD দেখিয়ে ক্রেডিট কার্ড নেওয়া হয় তাহলে FD-র তথ্য।

Student Credit Card এর জন্য কীভাবে এপ্লাই করবে?

প্রথমে ছাত্র-ছাত্রীদের বুঝতে হবে নিজেদের প্রয়োজন এবং সেই অনুযায়ী বেছে নিতে হবে তাদের প্রয়োজনীয় সুবিধামতো কার্ড।

  • তারপর ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা ব্রাঞ্চ থেকে এলিজিবিলিটি চেক করে নিতে হবে।
  • এরপর অনলাইন এপ্লিকেশন ফ্রম পূরণ করে কেওয়াইসি ডকুমেন্ট সহ প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে।
  • ব্যাঙ্ক যদি মনে করে তাহলে তারা যেকোনো আবেদনকারীর এপ্লিকেশন অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারে।

ক্রেডিট কার্ডের বিল কীভাবে দিতে হবে?

প্রতি মাসে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে! তারপর যদি সম্ভব হয় তাহলে, টোটাল অ্যামাউন্ট একবারে দিতে হব। নাহলে মিনিমাম অ্যামাউন্ট দিতে হবে।

এক্ষেত্রে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করে দেওয়াই ভালো। কারণ যদি কেউ মিনিমাম এমাউন্ট দিয়ে বাকি টাকা রেখে দেয় তাহলে, ইন্টারেস্ট হয়ে যায় এবং অন্যান্য নানা আনুষাঙ্গিক চার্জ ও হয়ে যায়।

Student Credit Card ব্যবহার করবার সময়, সতর্কতা কীভাবে অবলম্বন করতে হবে?

মাথায় রাখতে হবে ক্রেডিট কার্ড মানে কিন্তু অতিরিক্ত অর্থ নয়। এটা আসলে ধার করা এবং পরবর্তীতে শোধ করার ওপর নির্ভর করে। ‌ তাই যদি ক্রেডিট কার্ড পেয়ে কেউ নিজের সামর্থের বাইরে খরচ করে ফেলে তখন কিন্তু সামলাতে মুশকিল হয়ে যাবে।

ক্রেডিট কার্ড সবসময় প্রয়োজনের জন্য ব্যবহার করা উচিত। বিলের যে Due Date থাকবে সেটা মিস করা উচিত নয়। শুধুমাত্র মিনিমাম পেমেন্ট যদি দেওয়া হয় তাহলে ইন্টারেস্ট বেড়ে যাবে, তাই এমনটা করা উচিত নয়।

অপ্রয়োজনীয় কোন জিনিস EMI-তে কেনা থেকে বিরত থাকুন। ক্যাশ উইথড্রোল করার আগে চার্জের কথা জেনে নিন। কাউকে OTP, PIN বা CVV দেবেন না। কোন ওয়েবসাইট দেখে যদি আপনার সন্দেহ লাগে তাহলে সেখানে কার্ড ডিটেলস পুট করবেন না।

ক্রেডিট কার্ড ভালো নাকি ডেবিট কার্ড?

এক্ষেত্রে দুটো কার্ডের মধ্যে কিছু পার্থক্য আছে, তা হল- ডেবিট কার্ডের ক্ষেত্রে ব্যাংকের থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হয়! কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংকের দেওয়া ক্রেডিট লিমিট থেকে, টাকা খরচ করা হয় এবং পরবর্তীকালে বিল মেটাতে হয়।

যদি কোন শিক্ষার্থীর নিয়মিত ইনকাম না থাকে, তাহলে তার পক্ষে ক্রেডিটের বদলে ডেবিট কার্ড ব্যবহার করাই ভালো। ক্রেডিট কার্ড ব্যবহার করলে অবশ্যই রি-পেমেন্ট করার ক্ষেত্রটা সব সময় মাথায় রাখা উচিত।

সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যুগের হুজুগে ভেসে গিয়ে কিছু না করে নিজের আয়, ব্যয়, জীবন যাত্রার মানের দিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। ক্রেডিট কার্ড পাওয়া মানেই হুটহাট খরচের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পরবর্তীতে সেই ঋণ কিন্তু আপনাকেই শোধ করতে হবে।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment