বেকারত্বের জ্বালা ঘুচে অবশেষে চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটল। হ্যাঁ! দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে রাজ্যের অনেক পড়ুয়াদের মুখে সফলতার হাসি খেলে গেল। প্রকাশিত হল WBP-র রেজাল্ট।
বৃহস্পতিবার সকাল ন’টাতে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। ২০২৪ এর নিয়োগ প্রক্রিয়ায় মোট ১১৭৪৯ জন কনস্টেবল এর শূন্যপদ ছিল। এর মধ্যে মহিলাপ্রার্থীদের সংখ্যা ছিল ৩৫৩৭ আর পুরুষ প্রার্থীদের সংখ্যা ছিল ৮২১২।
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যখন চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়, সেটা দেখার পর বহু চাকরিপ্রার্থী আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
এই চূড়ান্ত মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের নাম রয়েছে। ৩৫৩৭টি মহিলা পদের মধ্যে ৩৩৮১ জন মহিলা প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। হিসেব অনুযায়ী মোট শূন্য পদে ৩০ শতাংশ মহিলা কনস্টেবল নিয়োগ হচ্ছে।
মেধা তালিকা তে একজন প্রার্থীর নাম ছাড়াও তার আবেদনের নাম্বার, তার বিভাগ, তার লিখিত পরীক্ষায় পাওয়া নাম্বার, ইন্টারভিউ এর নাম্বার, তার লিঙ্গ ইত্যাদি একাধিক তথ্য রয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং কাজে যোগদানের দিকে এখন নজর রাখছেন চাকরিপ্রার্থীরা। জানা যাচ্ছে যে, পুজোর আগেই মেধা তালিকায় জায়গা করে নেওয়া কনস্টেবলদের কাজে নামানো হবে। কারণ রাজ্য সরকার এখন নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া, তাড়াতাড়ি শেষ করার দিকে নজর রাখছে।
তবে ঠিক কখন থেকে মেধা তালিকায় উত্তীর্ণদের প্রশিক্ষণ শুরু হবে এবং কবে তাদের যোগদান হবে সেই সংক্রান্ত নির্দিষ্ট সময়সূচী এখনো রাজ্য সরকার জানায়নি। তবে আশা করা যাচ্ছে, পুজোর আগেই একটা সুখবর পাওয়া যাবে।
গত বুধবার মন্ত্রীসভার বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে বিপুল সংখা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই অর্থ বর্ষের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন।
চলতি অর্থ বর্ষে নিয়োগের সংখ্যা প্রায় ১ লক্ষ থেকে দেড় লক্ষ পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। এই সকল নিয়োগের মধ্যে কলকাতা পুলিশ চার হাজার, পশ্চিমবঙ্গ পুলিশ ১২ হাজার অর্থাৎ মোট ১৬ হাজার পদে নিয়োগ করা হবে বলে আশা করা যাচ্ছে।
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক আগেই বলেছিলেন যে চলতি অর্থবর্ষে প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে। বেকারত্বকে দূরীকরণের কথাও তিনি বলেছিলেন। মন্ত্রিসভার বৈঠকে সেই বেকারত্ব দূরীকরণের কথা যেমন উঠে এসেছে তেমনি নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার কথাও উঠে এসেছে।
সরকারি সূত্রের খবর, মার্চ ২০১৭ এর মধ্যে নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করবার জন্য প্রত্যেকটি দপ্তরকে আলাদা করে নিয়োগ সংক্রান্ত কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়োগ কতটা কতদূর এগোলো সেটা জানার জন্য আবার খুব শীঘ্রই দ্রুত মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে।







