AAY থেকে RKSY-2, কোন রেশন কার্ডে কী সুবিধা? ৫টি কার্ডের সম্পূর্ণ তালিকা!

Published on: October 1, 2026
রেশন কার্ড

আমাদের দেশ তথা রাজ্যে সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করবার জন্য রেশন কার্ড মূলত পাঁচ ধরনের হয়- AAY, PHH, RKSY-1, RKSY-2 ও SPHH। এই পাঁচ ধরনের রেশন কার্ডের মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করেন সাধারণ মানুষকে।

আসলে নাগরিকদের আর্থ- সামাজিক অবস্থান ও আয়ের উপর ভিত্তি করে রেশন কার্ডগুলিকে উপরিউক্ত এই পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। এক একটি রেশন কার্ডের জন্য সুযোগ সুবিধা এক এক রকম। ‌আসলে সরকার চান সাধারণ মানুষদের মধ্যে নিম্নবিত্ত থেকে শুরু করে, মধ্যবিত্ত প্রত্যেকটি স্তরের মানুষ সুযোগ সুবিধা পান!

আর সেই জন্যই আর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করে রেশন কার্ড গুলির প্রকারভেদ করা হয়। কোন রেশন কার্ডের সুবিধা কম, কোন রেশন কার্ডের সুবিধা বেশি এই ভাবেই খাদ্য সামগ্রী ভাগ করা হয়।

অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড

পাঁচ ধরনের রেশন কার্ডের মধ্যে সবথেকে বেশি সুযোগ সুবিধা এই রেশন কার্ডের মাধ্যমে পাওয়া যায়। সমাজের মধ্যে সবথেকে গরীব মানুষ যারা অর্থাৎ যারা দরিদ্রসীমার একদম নীচে বাস করেন, তাদেরকে এই বিশেষ ধরনের কার্ড দেওয়া হয়ে থাকে। অর্থাৎ নিত্যদিনের খাবার যোগাড় করবার জন্য যাদের ভীষণ পরিমাণে সংগ্রাম করতে হয় তারা ই এই কার্ড টি পেয়ে থাকেন।

কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড? মোবাইল থেকেই আবেদনের নিয়ম জানুন!
আরও পড়ুন

কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড? মোবাইল থেকেই আবেদনের নিয়ম জানুন!

এই কার্ডের ফলে একটি পরিবার প্রতি মাসে ২১ কেজি পর্যন্ত চাল বিনামূল্যে পেতে পারেন। চালের পাশাপাশি গম বা আটা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা রয়েছে। উপভোগ তারা চাইলে ১৪ কেজি গম ফ্রিতে পেতে পারেন।

এছাড়া সব থেকে বেশি সুবিধা হল- যেটি একমাত্র এই কার্ডেই পাওয়া যায়, সেটি হল- এই কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে মাত্র ১৩ টাকা কেজি দরে এক কেজি চিনি দেওয়া হয়।

স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড বা SPHH রেশন কার্ড:

যে সকল পরিবারগুলির আয় সামান্য কিন্তু অন্ত্যোদয় স্তরের পরিবার গুলির মত নয়, অর্থাৎ তাদের থেকে একটু ভালো পরিস্থিতিতে রয়েছেন, তারা এই কার্ড পাবেন।

এই কার্ডেও সরকার রীতিমতো ভালো রেশন পরিষেবা দেয়। এই কার্ডের ফলে প্রত্যেকটি ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে তিন কেজি করে চাল পেয়ে থাকেন। এছাড়া মাথা পিছু ২ কেজি করে গম বিনামূল্যে প্রদান করা হয়। অনেক সময় গমের পরিবর্তে ১ কেজি ৯০০ গ্রাম আটাও দেওয়া হয়ে থাকে।

প্রায়োরিটি হাউজহোল্ড বা PHH রেশন কার্ড:

যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এবং সরকারের তরফ থেকে খাদ্য সাহায্য করার বিশেষ প্রয়োজন রয়েছে সরকার তাদের এই কার্ড দেয়।

এই কার্ডের ক্ষেত্রে সরকার মাথাপিছু বিনামূল্যে চাল ও গম বা আটা দিয়ে থাকে। এই কার্ডে উপভোক্তারা তিন মাসে বিনামূল্যে তিন কেজি করে পুষ্টিকর চাল এবং এর সঙ্গে প্রত্যেক সদস্য ১ কেজি ৯০০ গ্রাম করে আটা বিনামূল্যে পেয়ে থাকেন। কেউ আবার আটার বদলে গমও নিতে পারেন।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ বা RKSY রেশন কার্ড:

যে সকল মানুষ কেন্দ্র সরকারের খাদ্য যোজনা স্কিম এর মধ্যে পড়েন না অথচ যাদের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয় তারা এই কার্ড পান।

এই কার্ডের মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্য পিছু বিনামূল্যে ২ কেজি করে চাল দেওয়া হয়। এছাড়া তারা মাথাপিছু তিন কেজি করে গম ও পেয়ে থাকেন। গমের পরিবর্তে কেউ মনে করলে আটাও নিতে পারেন। তবে আটার ক্ষেত্রে পরিমাণটা হয় মাথা পিছু ২ কেজি ৮৫০ গ্রাম।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ বা‌ RKSY -২ রেশন কার্ড:

এই রেশন কার্ডের আওতায় সেই সকল মানুষরা রয়েছেন যাদের অবস্থা খুব একটা খারাপ নয়, আবার তারা ধনী ও নন। মূলত রাজ্যের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সাধারণ পরিবারদের এই কার্ড দেওয়া হয়ে থাকে।

অপর সকল কার্ডের তুলনায় এই কার্ডে স্বাভাবিকভাবে খাদ্যশস্যের পরিমাণ বেশ কিছুটা কম হয়। এই কার্ডে উপভোক্তারা মাথাপিছু এক কেজি করে চাল বিনামূল্যে পেয়ে থাকেন , এছাড়া মাথাপিছু এক কেজি করে গম ও তাদের বিনামূল্যে দেওয়া হয়।

উপরে বলা পাচটা ক্যাটাগরি রেশন কার্ডের মধ্যে যেমন সুযোগ-সুবিধার ফারাক রয়েছে তেমনি এই কার্ডগুলোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্তও রয়েছে। ব্যক্তি বিশেষে নিজেদের সামর্থ্য ও আয় অনুযায়ী এক একজন নিজেদের প্রাপ্য কার্ড বুঝে নেন।

প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে সব জায়গায় আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযোগ করা বাধ্যতামূলক হয়ে উঠেছে। তাই সরকারি সুযোগ-সুবিধা পেতে অবশ্যই এটি করে রাখবেন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment