LPG New Rules: জুলাই মাসের একদম শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আর একদিন পরই আগস্ট মাস শুরু হবে। সামনের আগস্ট মাস থেকে হয়তো রান্নার গ্যাসের ক্ষেত্রে কিছু বদল আসতে পারে।
১লা আগস্ট থেকে বাড়তে পারে গ্যাসের দাম
মাসের প্রথম দিকেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার চিত্র আমরা অনেকবারই দেখেছি। সেই আশঙ্কা থেকে মনে করা হচ্ছে যে, আগস্ট মাসের প্রথম দিকে হয়তো রান্নার গ্যাসের দাম বাড়লেও বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে সামঞ্জস্য রেখে তেল বিপণন সংস্থাগুলি গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখতে পারে।
PM উজ্জ্বলা যোজনা e-KYC
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের গ্রাহকদের e-KYC করার জন্য আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। এখনো পর্যন্ত বহু সংখ্যক গ্রাহক এই কাজটি করতে সামর্থ্য হয়েছে। তবে যারা এখনো কেওয়াইসি করাননি, তারা দ্রুত এই পরিষেবা পাওয়ার জন্য e-KYC করান। তবে যদি আপনি উজ্জ্বলা যোজনা গ্যাসের গ্রাহক না হয়ে থাকেন, তবে LPG বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করতে হবে না।
LPG সাবসিডি ৪টি সিলিন্ডার পর্যন্তই থাকবে?
অতীতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা বছরে নয়টি গ্যাস সিলিন্ডারের সাবসিটি পেতেন। কিন্তু বর্তমানে সে সাবসিটির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৪টি। চারটি সিলিন্ডারের জন্য গ্রাহকরা বছরে ৩০০ টাকা করে অর্থাৎ বছরে মোট ১২০০ টাকা ভর্তুকি পাবেন।
LPG-PNG সুইচ অপশন
বর্তমান সময়ে কেন্দ্র সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যেখানে বলা হয়েছে যেখানে LPG অথবা PNG যেকোনও একটি গ্যাস রাখতে পারবে গ্রাহকরা। অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন সেখানে যদি পাইপ গ্যাসের সরবরাহ থাকে তবে আপনি এলপিজি সিলিন্ডার রাখতে পারবেন না। আপনাকে PNG গ্যাস ব্যবহার করতে হবে।
এবার ৫ কেজি, ১০ কেজির সিলিন্ডার
এতদিন আমরা দেখেছি, গ্যাস সিলিন্ডার বুক করলে গ্যাসের অফিসের নির্দিষ্ট ডেলিভারি স্টাফেরা বিভিন্ন বাড়িতে গ্যাসের সিলিন্ডার সরবরাহ করে। এবার এই নিয়মের পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। এবার থেকে ডেলিভারির ব্যবস্থা করবে কুইক সার্ভিস প্লাটফর্মগুলি, তবে এখানেই শেষ নয় ১৪.২ কেজির পরিবর্তে ১০ কেজি বা ৫ কেজির সিলিন্ডার অর্ডার করতে পারবে গ্রাহক। আর এই ধরনের সুবিধা প্রদান করবে Instamart App। অর্থাৎ নিজের প্রয়োজন অনুযায়ী গ্রাহকরা ইনস্টামার্ট অ্যাপ থেকে ৫ কেজি ১০ কেজি সিলিন্ডার পেতে পারবেন।
LPG কতদিনের মধ্যে বুক করতে পারবেন?
বর্তমান সময়ে সাধারণ মানুষ গ্যাস সংক্রান্ত নিয়মে একটি সমস্যার সম্মুখীন হয়েছে। আগে একটি সিলিন্ডার পাবার পরে নতুন আরেকটি সিলিন্ডার পেতে কোনো নিয়মের বাঁধা ছিল না। কিন্তু বর্তমান সময়ে শহরাঞ্চলের মানুষদের জন্য নতুন সিলিন্ডার পাওয়ার ২৫ দিন পর আরেকটি সিলিন্ডার বুক করা যেতে পারে। অপরদিকে গ্রামের মানুষেরা একটি সিলিন্ডার পাওয়ার ৪৫ দিন পর আরেকটি সিলিন্ডার বুক করতে পারবেন। আগস্ট মাসেও এই নিয়মের কোনো পরিবর্তন আসছে না।







