পুজোয় ব্যবসার জন্য টাকা দিচ্ছে সরকার! বেকার, ছোট ব্যবসায়ী, হকার, গৃহিণী—কারা পাবেন?

Published on: October 8, 2026
Govt Business Loan

Govt Business Loan: রাজ্য সরকার ব্যবসা শুরু করবার জন্য একটি বিরাট বড় ঘোষণা করেছেন সম্প্রতি। পুজোর সময় MSME Loan স্কিমে ব্যবসা শুরু করবার সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। এই স্কিমে যে কেউ সহজ শর্তে ঋণ পাবেন ও নিজের যোগ্যতায় ব্যবসা দাঁড় করাতে পারবেন। ‌

অর্থের কষ্টের জন্য অনেক সময় দেখা যায় অনেক চমৎকার ব্যবসা আর সেই ভাবে গড়ে উঠতে পারে না। উদ্যোক্তারা যদি ব্যবসা করার কথা ভাবেন তাহলে তারা পুঁজির জন্য আটকে যান। পুঁজির এই সমস্যা দূর করবার জন্যই সরকার ভালো ব্যবস্থা করেছে। ‌ নিয়ম গুলো সঠিক ভাবে জানলে সরকারি সাহায্যে বাণিজ্যিক ঋণ পাবেন।

MSME Loan

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের জন্য চালু করা হয়েছে MSME Loan। এটি একটি ব্যবসায়িক ঋণ (Business Loan) যা মূলত পরিচালনা করে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক। নতুন ব্যবসা শুরু করবার জন্য বা পুরোনো উদ্যোগ বৃদ্ধি করবার জন্য এই অর্থ নেওয়া হয়। দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক থেকে এই MSME লোন দেয়া হয়। এর জন্য দরকার সঠিক ব্যবসায়িক নথি, যা থাকলে দ্রুত লোন পাওয়া যায়।

এই লোন পাওয়ার জন্য কোনরকম অতিরিক্ত সম্পত্তি বন্ধক রাখতে হয় না। ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। মাসিক কিস্তি অনুযায়ী এই ঋণ পরিশোধ করতে পারবেন।

আধারের আঙুলের ছাপ না মিললেও পাবেন রেশন! আধার পরিষেবায় নতুন উদ্যোগ।
আরও পড়ুন

আধারের আঙুলের ছাপ না মিললেও পাবেন রেশন! আধার পরিষেবায় নতুন উদ্যোগ।

এই ঋণের টাকা দিয়ে কাঁচামাল কেনা থেকে শুরু করে নতুন মেশিন বসানো বা দোকান সম্প্রসারণ করার মত কাজগুলো করতে পারবেন। তাই এই ঋণ নেওয়ার ফলে আর্থিক কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই মন দিয়ে ব্যবসা করতে পারবেন নতুন উদ্যোক্তারা।

এই ধরনের লোনে আবার বিশেষ ধরনের সরকারি ভর্তুকি পাওয়া যায়। PMEGP র ক্ষেত্রে স্কিম যোগ্যতা অনুযায়ী ক্যাপিটাল সাবসিডি পাওয়া যায়। নারী ও গ্রামীণ উদ্যোগী ও বিশেষ শ্রেণীর আবেদনকারীদের জন্য ভর্তুকি সুযোগ একটু বেশি পাওয়া যায়।

এই ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে যার ফলে লোনের মোট পরিমাণ কমে যায়। এজন্য ব্যবসায়ীর কাছে ঋণ পরিশোধের বাড়তি চাপ অনেকটাই কমে যায়।

আবেদনকারী হিসেবে কারা বিবেচ্য হবেন?

ভারতের যে কোন‌ও প্রাপ্তবয়স্ক নাগরিক এই সরকারি ঋণ পাওয়ার জন্য যোগ্য। দোকানদার থেকে শুরু করে, প্রস্তুতকারক, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সেবা প্রদানকারী যে কোন প্রতিষ্ঠান এই ঋণের জন্য আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়স

আবেদনকারীর বয়স হবে ন্যূনতম ১৮ বছর বা তার বেশী। এ জন্যে ব্যবসার নামে বৈধ GST সার্টিফিকেট ও উদ্যম রেজিস্ট্রেশন থাকা অত্যন্ত আবশ্যক। প্রসঙ্গত উল্লেখ্য এই ঋণ নেওয়ার জন্য আরও একটি বিষয় দেখা হবে, ব্যাঙ্কে আগে কোন‌ও ঋণ খেলাপির রেকর্ড থাকলে হবে না।

MSME Loan এর সুদের হার

পার্সোনাল লোন এর তুলনায় MSME Loan এর সুদের হার অনেকটাই কম হয়। ব্যাঙ্ক ও স্কিম অনুযায়ী বার্ষিক ৮ থেকে ১২% সুদ পাওয়া যায়। আবেদনকারীর সিবিল স্কোর যদি ভালো থাকে তাহলে আর‌ও কম সুদে ঋণ পাওয়া যায়। লোন কত টাকা নিচ্ছেন ও লোনের মেয়াদ কত তার ওপর নির্ভর করে চূড়ান্ত সুদের হার। ঋণ নেওয়ার আগে একাধিক ব্যাঙ্কে সুদের হার তুলনা করে দেখে নেবেন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment