বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশ! Form 6 ফিলআপ করে কীভাবে ভোটার লিস্টে নাম তুলবেন?

Published on: October 8, 2026
Bengal SIR

Bengal SIR: SIR এর ড্রাফ্ট রোল হওয়ার আগেই প্রকাশিত হয়েছিল ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুবলিকেট পারসনের তালিকা। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে যে, সেই তালিকাটি এবার থেকে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে দেখা যাবে।

আসল বিষয় হল এই যে, তালিকার মধ্যে অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুবলিকেট পারসনের মধ্যে থাকা কোন যোগ্য ভোটার যদি বাদ পড়েন তাহলে তিনি ফর্ম ৬ এর‌ মাধ্যমে নিজের নাম ভোটার তালিকা তে অন্তর্ভুক্তি করানোর জন্য আবেদন করতে পারবেন।

ফর্ম ৬ টি অনলাইনেও ফিলাপ করা যায়। স্থানীয় BLRO কাছ থেকে ও এই ফর্ম ফিলাপ করা যেতে পারে। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এস আই আর এ বাদ যাওয়া যোগ্য ভোটারদের পুনরায় নাম তোলার পথ আর‌ও বেশি স্বচ্ছ করে দিল।

এস আই আর চলাকালীন এই ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুবলিকেট পারসনের তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখন ড্রাফট ইলেক্টোরাল রোল ও প্রকাশ করা হয়। ASDD-র মধ্যে কাদের নাম রয়েছে তখন সেই সময় সেটা দেখা গিয়েছিল।

আধারের আঙুলের ছাপ না মিললেও পাবেন রেশন! আধার পরিষেবায় নতুন উদ্যোগ।
আরও পড়ুন

আধারের আঙুলের ছাপ না মিললেও পাবেন রেশন! আধার পরিষেবায় নতুন উদ্যোগ।

সেই সময় রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে প্রায় ৫৮ লক্ষের কাছাকাছি নাম রয়েছে ASDD-র তালিকা তে। যারা অনুপস্থিত ছিলেন তাদেরকে এবসেন্ট বলে উল্লেখ করা হয়েছে , যারা আগের জায়গা ত্যাগ করে স্থানান্তরিত হয়েছিলেন তাদের লেখা হয়েছে শিফ্টেড, যারা মারা গিয়েছেন তাদের লেখা রয়েছে ডেড , বা মৃত ব্যক্তির যদি নতুন ভোটার কার্ড হয় তাহলে তাকে ডুপ্লিকেট বলে উল্লেখ করা হয়েছে , এইভাবেই সব নামগুলোকে চিহ্নিত করা হয়েছে।

ASDD তালিকা আগেই প্রকাশিত হয়েছে তবে এইবার সেই তালিকা তে থাকছে জেলা নির্বাচনী আধিকারিকদের নাম। সেই‌ ক্ষেত্রে ASDD তালিকা তে থাকা কোন যোগ্য ভোটারের নাম যদি বাদ পড়ে যায় তাহলে তার উচিত অবশ্যই নতুন করে ৬ নং ফর্ম জমা করে পুনরায় নিজের নাম যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তার জন্য আবেদন করা।

প্রসঙ্গত উল্লেখ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার জন্য এই আবেদন সংক্রান্ত কাজটি শুধুমাত্র অফলাইন না পাশাপাশি অনলাইনেও হবে। এছাড়া কেউ মনে করলে BLRO-এর মাধ্যমেও করতে পারেন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment