Yuvashakti Online Apply: যুবশক্তি প্রকল্পে যারা আবেদন করবেন, তাদের ইনকাম সার্টিফিকেট ও রেসিডেনসিয়াল সার্টিফিকেট লাগবে। যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া অক্টোবর মাসে হওয়ার কথা। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে চূড়ান্ত বিজ্ঞপ্তি বেরোয়নি।
প্রথম বাজেটে রাজ্য সরকার বলেছিলেন যে অক্টোবর মাস থেকে বেকার যুবক-যুবতীরা, যুবশক্তি প্রকল্পের আওতায় ভাতা পাবেন। এই আবেদনের ক্ষেত্রে সবসময় দুটি গুরুত্বপূর্ণ নথি লাগবে, আবেদনকারীর একটা ইনকাম সার্টিফিকেট আর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে।
কত টাকা ভাতা দেওয়া হবে?
যুবশক্তি প্রকল্পে স্নাতক উত্তীর্ণ বেকাররা মাসে ৩,০০০ টাকা পাবে! আর যারা স্নাতক পাশ করেননি, তারা পাবেন ২,০০০ টাকা। মাধ্যমিক পাশ যুবক যুবতীরাও ২,০০০ টাকা ভাতা পাবেন। তবে স্নাতকদের জন্য কলেজের প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট দরকার হবে।
কোন দুটো ডকুমেন্ট লাগবে? কেন লাগবে?
যদি কোন পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকার বেশি হয় তাহলে এই প্রকল্প পাওয়া যাবে না। এই বিষয়টা যাচাই করবার জন্য আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট চাওয়া হচ্ছে , এছাড়া আবেদনকারী ঠিকানা জানার জন্য লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
উপরিউক্ত দুটো সার্টিফিকেট কীভাবে বানিয়ে নেবেন?
মোবাইল বা কম্পিউটার থেকে উপরিউক্ত দুটো সার্টিফিকেট বানিয়ে নেওয়া যাবে।
সার্টিফিকেট বানানোর প্রক্রিয়াটা এই রকম-
প্রথমে ব্রাউজার ওপেন করে E-District পোর্টালে যেতে হবে!
এরপরে, Citizen Corner অপশনে ক্লিক করতে হবে।
এরপর ওয়েবসাইটের নীচের দিকে থাকা চেকবক্স টিতে টিক চিহ্ন দিতে হবে ও Proceed to mobile verification অপশনটি বেছে নিতে হবে।
এরপর মোবাইল নাম্বার দিতে হবে।
এরপর আপনার দেওয়া মোবাইল নাম্বারে OTP আসবে। এরপরে, আবেদন পত্রটি খুলে যাবে।
এবার আবেদন পত্র নিজের জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা ও জন্মতারিখের মত তথ্য দিতে হবে।
এরপর আপনি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন ইনকাম সার্টিফিকেট না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা লিখতে হবে।
মোবাইল নাম্বার ও প্রয়োজনীয় নথি দিতে হবে ও আবেদন পত্রটি জমা করতে হবে।
আবেদন করবার পর আপনি সেই ওয়েবসাইটে গিয়ে আবেদনের অবস্থা দেখে নিতে পারবেন ও ব্লক উন্নয়ন আধিকারিক আবেদন অনুমোদন করলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সহজেই।
সরকারি নির্দেশিকা যদিও এখনও আসেনি, তবে যুবশক্তি ফিলাপ করবার জন্য যা যা ডকুমেন্ট লাগবে সেগুলি হাতের কাছে জোগাড় করে রাখলে তখন ফর্ম ফিলাপটা সহজ হবে।









