অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

যুবশক্তির টাকা পেতে লাগবে এই ৬টি ডকুমেন্ট! আবেদন শুরুর আগে এগুলো রেডি রাখুন।

Published on: September 13, 2026
YuvaShakti Apply Online

YuvaShakti Apply Online: নমস্কার বন্ধুরা! রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প। প্রতিমাসে ২০০০ ও ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে বেকার যুবক-যুবতীরা।

কিন্তু, জানেন কি? এই স্কিমে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? এই প্রতিবেদনে এমন ৬টি আবশ্যক ডকুমেন্টের কটা বলছি, যা এই স্কীমে আবেদন করার জন্য অপরিহার্য। এই ডকুমেন্টগুলি এখন থেকেই নিজের কাছে গুছিয়ে রাখুন।

আবেদনকারীর আইডি প্রুফ

প্রথমেই বলে রাখি, এই স্কীমে Apply করতে চাইলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর সেই কারনেই আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ড থাকা প্রয়োজন। পাশাপাশি, আধার ও ভোটার কার্ডের নামের বানান ও জন্ম তারিখ একই থাকতে হবে। যদি নামের বানান ও জন্ম তারিখ আলাদা থাকে তা এখনি সংশোধন করে নিন!

বয়সের প্রমাণপত্র

আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে! এই বয়সের প্রমাণপত্র হিসেবে ‘মাধ্যমিকের এডমিট কার্ড‘ অথবা ‘জন্ম শংসাপত্র/Birth Certificate‘ (যেকোন ১টি) দেখাতে হবে।

১ অক্টোবর ‘যুবশক্তির আবেদন’ শুরু? ওয়েবসাইট চালু?
আরও পড়ুন

১ অক্টোবর ‘যুবশক্তির আবেদন’ শুরু? ওয়েবসাইট চালু?

Read More: অন্নপূর্ণা ভাণ্ডারে ৪৫০০ টাকা ঢুকবে সেপ্টেম্বর মাসে? কারা পাবে, কারা বাদ?

ইনকাম সার্টিফিকেট

যুবশক্তি স্কীমে আবেদন করার অন্যতম প্রধান শর্ত হল- আবেদনকারী যুবক বা যুবতীর পরিবারের মোট ইনকাম মাসিক ১ লক্ষ টাকা বা বাৎসরিক ১২ লক্ষ টাকার কম হতে হবে। এর প্রমাণ স্বরূপ- ইনকাম সার্টিফিকেট লাগতে পারে।

ইনকাম সার্টিফিকেট কোথায় পাবেন?

  • গ্রাম এলাকায় বসবাসকারীদের জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আবেদনকারীর নিজের নামে এই ইনকাম সার্টিফিকেট আনতে হবে।
  • শহরএলাকায় বসবাস করলে পৌরসভা বা কর্পোরেশন থেকে চেয়ারম্যানের কাছ থেকে আবেদনকারীর নিজের নামে এই ইনকাম সার্টিফিকেট আনতে হবে।
  • এছাড়া, গ্রাম/শহর দুই এলাকার ক্ষেত্রেই BDO থেকে ইনকাম সার্টিফিকেট আনতে পারেন। অনলাইনেও বাড়ি বসে এই BDO লেভেল ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন।

বেকারত্ব সার্টিফিকেট

এই স্কীম শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের জন্য চালু করা হয়েছে। তাই আপনি সত্যি বেকার কিনা তার প্রমাণ হিসেবে ‘বেকারত্ব কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড‘ লাগতে পারে। কিন্তু এই কার্ড যে লাগবেই, এইটা ছাড়া আবেদন করা যাবেই না – এরকম কোন নিয়ম নেই।

তাই এই কার্ড বানানো বা না বানানো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত! এই কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হয়, নিজের এলাকার এক্সচেঞ্জ অফিস বাছাই করে ডকুমেন্ট আপলোড করতে হয়। বিস্তারিত ভিডিও নিচে দেওয়া হল-

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ করলে ২০০০ টাকা দেওয়া হবে এই স্কীমে! যারা গ্রাজুয়েশন পাশ করেননি বা গ্রাজুয়েশন সার্টিফিকেট নেই – তারা মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট পোর্টালে আপলোড করবেন।

গ্রাজুয়েশন পাশ করলে প্রতিমাসে ৩০০০ টাকা পাবেন। কিন্তু সেক্ষত্রে ফাইনাল ইয়ার সহ গ্রাজুয়েশনের সমস্ত বছরের রেজাল্ট লাগতে পারে এবং প্রভেশনালি সার্টিফিকেট লাগবে। যা আপনি কলেজ বা ইউনিভার্সিটি থেকে আগেই সংগ্রহ করে রাখুন।

যুবশক্তি আবেদন কবে শুরু হবে?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী ‘অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হবার কথা রয়েছে। বর্তমানে আবেদন শুরু হয়নি, এখনো পুরানো পোর্টাল yubasathi.wb.gov.in পরিবর্তন হয়নি। প্রকল্প চালু হলে এবং আবেদন শুরু হলে আমাদের WB Tathya ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment