Yuvashakti Apply Online 2026: রাজ্য সরকারের একাধিক জনহিতকর প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল যুবশক্তি। তবে এখনও অবধি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় নি।
কিছু ওয়েবসাইটে যুবশক্তিতে আবেদন সংক্রান্ত কতগুলি বিষয় দেখা গেলেও সেগুলি সরকারি আবেদন পোর্টাল নয়। অনেক জায়গায় যেমন দেখা যাচ্ছে Youth Shakti, Apply Online, Status Check ও Documents এর অপশন। তবে সেগুলি সরকারি আবেদন পোর্টাল হিসেবে ধরে নেওয়া ঠিক নয়।
ব্যক্তিগত তথ্য যে কোনও জায়গায় প্রকাশ করা নিরাপদ নয়। তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।
সরকারি ওয়েবসাইট কোনটি?
- যুবশক্তি দিয়ে তথ্য খোঁজার সময় ওয়েবসাইটের ডোমেন (Domain) ভালোমতো দেখতে হবে।
- সরকারি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেন হিসেবে দেখতে পাওয়া যায়
wb.gov.in ডোমেন টি। - yubasathi.wb.gov.in -হল সরকারি ওয়েবসাইট। বর্তমানে এই ওয়েবসাইটে পুরনো যুবসাথী সংক্রান্ত তথ্য দেখা যেতে পারে। যুবশক্তির পূর্ণাঙ্গ আপডেট এখন এই ওয়েবসাইটে নাও থাকতে পারে।

বিভিন্ন ওয়েবসাইটের সত্যতা
গুগলে যুবশক্তি লিখে সার্চ করলে নানান ধরনের তথ্যভিত্তিক ওয়েবসাইট সামনে আসবে। কিছু সাইটে ডকুমেন্ট, যোগ্যতা ও অনলাইন আবেদনের তথ্য দেওয়া আছে।
তবে এই সকল সাইট গুলির মধ্যে কোনটি সরকারি তা বুঝবার জন্য অবশ্যই Disclaimer ও About Us ভালো করে পড়তে হবে।
এক্ষেত্রে মনে রাখবেন, কোন একটি ওয়েবসাইট যদি জানায় সেটি সরকারি নয় তাহলে, সেখানে আবেদন করা ঠিক হবে না।
কোন মাস থেকে আবেদন শুরু
বাজেট সংক্রান্ত ঘোষণায় যুবশক্তি প্রকল্প অক্টোবর মাস থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে তবে, অক্টোবর থেকে আবেদন শুরু হবে নাকি টাকা দেওয়া শুরু হবে এই বিষয়টি স্পষ্ট নয়।
আবেদন কবে থেকে শুরু হবে তার নির্দিষ্ট তারিখ এখনই ঠিক করা নেই। সরকারি নোটিশ প্রকাশিত হলে আবেদন শুরুর তারিখ, পদ্ধতি ও অন্যান্য নিয়ম পরিস্কার ভাবে বোঝা যাবে।
যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে যোগ্যতা
- প্রকল্পটির ক্ষেত্রে বলা হচ্ছে যে ২১ থেকে ৪৫ বছর ব্যক্তি, সে ছেলে বা মেয়ে যেই হোক, সে এই প্রকল্পের সুবিধা পাবেন।
- আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে।
- সরকারী চাকরি করা কোন ব্যক্তির জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।
পারিবারিক আয় কত?
মাসে এক লক্ষ টাকার কম আয় রয়েছে যে পরিবারে, সেই ক্ষেত্রেই পরিবারের সদস্যরা এই সুযোগ-সুবিধা পাবেন। তবে চূড়ান্ত নিয়ম এবং আয়ের সীমার কথা সরকারি বিজ্ঞপ্তি আসার পরেই বোঝা যাবে।
কোন কোন ডকুমেন্ট লাগবে?
সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না, তবে নিম্ন লিখিত নথিগুলি জোগাড় করে রাখতে পারেন-
- ব্যাংকের পাস বই,
- মাধ্যমিক বা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- মার্কশিট,
- ব্যক্তির স্বাক্ষর,
- পাসপোর্ট সাইজের ছবি,
- ভোটার কার্ড ও আধার কার্ড।
যে সকল ব্যক্তিরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে পাস সার্টিফিকেট সংগ্রহ করে রাখলে ভালো হয়।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কী বাধ্যতামূলক?
যুব শক্তির জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড বাধ্যতামূলক, এমন কথা শোনা যায়নি কোন সরকারই নির্দেশে। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু বললেও সরকারি নির্দেশ না আসা অবধি, এগুলি নিশ্চিত করে বলা সম্ভব নয়।
ইনকাম সার্টিফিকেট কখন বানাতে হবে?
ভবিষ্যতে প্রয়োজন হতে পারে বলে অনেকেই ইনকাম সার্টিফিকেট আগাম বানিয়ে রাখছেন। তবে যুব শক্তির জন্য এটি যে বাধ্যতামূলক এমন নির্দেশ কিন্তু এখনো আসেনি। সেক্ষেত্রে, সরকারি নির্দেশিকা আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।
অন্য সরকারি প্রকল্পের সুবিধা নিলে কি যুবশক্তি পাওয়া যাবে?
কেউ যদি কৃষক বন্ধু, PM কিষান বা অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা পান, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা নিয়ে চূড়ান্ত কোন নির্দেশ এখনো সরকারের তরফ থেকে আসেনি। তাই এক্ষেত্রে বলা যায় না, যে অন্য প্রকল্প থাকলে যুবশক্তি পাবেন না।
আবেদন করার আগে কী করবেন?
যুবশক্তি প্রকল্পে সরকারি নোটিশ প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে সকলকে। অফিসিয়াল সরকারি ওয়েবসাইট এবং সরকারি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আবেদন করবেন।
একটা কথা মনে রাখবেন কোন অজানা ওয়েবসাইটে নিজের আধার নম্বর বা ব্যাংক জাতীয় তথ্য দেবেন না এতে আপনার বিপদ বাড়তে পারে।
যুবশক্তি প্রকল্প যদি আপনি পাবেন বলে মনে হয় তাহলে সম্ভাব্য নথীগুলো হাতের কাছে রাখুন এবং সরকারি নির্দেশিকা আসা পর্যন্ত অপেক্ষা করুন।








