আমাদের দেশে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি হলো সচিত্র একটি পরিচয় পত্র যে আপনি ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের নাগরিকদের আধার কার্ড সংক্রান্ত পরিষেবা পেতে অনেক সময় নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আধার পরিষেবাকে আরও সহজ করবার জন্য, দ্রুত করার জন্য এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছে UIDAI ।
আধার দিবস উপলক্ষে তারা নতুন পাঁচটি উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে মূলত জনসাধারণের বিভিন্ন রকম সমস্যার সমাধান করা সম্ভব হবে।
যারা প্রবীণ, যারা পরিশ্রমের কাজ করেন, যাদের আঙ্গুলের ছাপ স্ক্যান করতে নানান রকম সমস্যা হয় তাদের জন্য এই উদ্যোগগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
নতুন উদ্যোগ গুলির মধ্যে রয়েছে-
- আধার পরিষেবা কেন্দ্রে টোকেনের ব্যবস্থা,
- রেশন বিতরণে ফেস অথেন্টিকেশন,
- ছোট ব্যবসার জন্য সহজ আধার যাচাই করণ প্রক্রিয়া,
- SWIK 2.0 পোর্টাল ও
- আধুনিক বহুভাষিক ওয়েবসাইট।
রেশন পরিষেবার জন্য আঙ্গুলের ছাপ নেওয়া হয় কিন্তু অনেক মানুষ যারা প্রবীণ, যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের হাতের ছাপ মেলে না। সেক্ষেত্রে রেশন পেতে তারা সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা কমানোর জন্য ফেস অথেন্টিকেশন বা মুখ যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এই পদ্ধতির জন্য উপভোক্তার সম্মতিতে মুখের ছবি স্ক্যান করে আধার সংযুক্ত পরিচয় যাচাই করা হবে। এজন্যে প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠবে আর সাধারণ মানুষ উপকৃত হবেন। আধার পরিষেবা কেন্দ্রে অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইন হয়, এক্ষেত্রে প্রবীণ মানুষদের অসুবিধা হয়, যে সকল মানুষদের শারীরিক সমস্যা আছে তাদের অসুবিধা হয়। এই অসুবিধা এড়াতে টোকেন ব্যবস্থা করা হবে।
ডিজিটাল স্কিনে দেওয়া নাম্বার অনুযায়ী তারপর টোকেন মিলিয়ে তাদের ডাকা হবে তাহলে এই প্রক্রিয়া আর ও সুলভ হয়ে উঠবে মানুষের জন্য। স্থানীয় প্রশাসনিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির জন্য আধার ভিত্তিক পরিষেবা ব্যবহার যাতে সহজ হয় সেই চেষ্টা করা হচ্ছে।
এক্ষেত্রে স্বল্প পরিসরে অথেন্টিকেশনের প্রয়োজন হবে না। যোগ্য সংস্থাগুলির ক্ষেত্রে ব্যয়বহুল পরিকাঠামো তৈরি না করেও আধার যাচাই করণ করা যাবে। এছাড়া রয়েছে SWIK 2.0 পোর্টাল ও আধুনিক বহুভাষিক ওয়েবসাইট। এর ফলে আঁধার সংক্রান্ত তথ্য ডিজিটাল হয়ে যাবে যার মাধ্যমে মানুষ ঘরে বসেই সেই তথ্য পেয়ে যাবেন। তাকে কোথাও ছুটতে হবে না।
বিভিন্ন ভাষায় এই সকল তথ্য উপলব্ধ করা হবে যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পরিসেবাগুলো পেতে পারেন এবং তা জনসাধারণের জন্য সুলভ হয়ে ওঠে। উপরিউক্ত এই পাঁচটি পদক্ষেপ এর মাধ্যমে আধার সংক্রান্ত জটিলতা কাটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।













