Jio Recharge Offer: রিলায়েন্স জিও যারা ব্যবহার করেন তাদের জন্য এসেছে সুখবর। দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা বর্তমানে জিও ব্যবহারকারীদের জন্য একটি অফার নিয়ে এসেছে, যেটি শুনলে জিও ব্যবহারকারীদের মুখে হাসি ফুটবে।
জিও গ্রাহকদের জন্য কী অফার রয়েছে?
জিও ব্যবহারকারীরা এবার থেকে ক্যানভা প্রিমিয়াম ডিজাইন টুল একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
কীভাবে জিও গ্রাহকরা এই সুবিধা পাবেন?
জিও ও ক্যানভার এই পার্টনারশিপের আওতায় ১২ মাসের জন্য ক্যানভা প্রো বা ক্যানভা প্রো লাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবে জিও গ্রাহকরা। যার বাজারগত মূল্য প্রায় ৪ হাজার টাকা।
গ্রাহকদের বিনামূল্যে এই Subscription পাওয়ার জন্য শুধু ৩৯৯ টাকার জিও প্রিপেড প্ল্যান রিচার্জ করতে হবে। এই রিচার্জ প্ল্যানের সঙ্গেই ক্যানভা প্রো অন্তর্ভুক্ত করা হয়েছে।
Read More: এবার UPI লেনদেন করলে, দিতে হবে অতিরিক্ত চার্জ! কত টাকা পাঠালে, কত চার্জ কাটবে?
তবে যাদের ৩৯৯ টাকা রিচার্জ প্ল্যান নেই, ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান আছে বা তার বেশি টাকার দৈনিক ২ জিবি ডেটা প্ল্যান রয়েছে তারাও বিনামূল্যে ক্যানভা প্রো লাইটের সুবিধা পাবেন।
এর জন্য অতিরিক্ত কোন টাকা তাদের দিতে হবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, মাই জিও অ্যাপ এ এই অফার গুলো ইতিমধ্যেই উপলব্ধ করে দেওয়া হয়েছে যাতে গ্রাহকরা তা ব্যবহার করতে পারেন।
ক্যানভা প্রিমিয়াম ডিজাইন টুল কারা ব্যবহার করেন?
এই টুলটা এত গুরুত্বপূর্ণ একটি টুল যা একজন শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যে কোন ব্যক্তি এই টুলটি ব্যবহার করে থাকেন।
ক্যানভা প্রিমিয়াম ডিজাইন টুলের মাধ্যমে কী কী কাজ হয়ে থাকে?
এই টুলটির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পোস্ট , ব্যানার, যে কোনও প্রেজেন্টেশন, মার্কেটিং উপকরণ, উৎসবের শুভেচ্ছা বার্তা তৈরি করে নেওয়া সম্ভব।
হিন্দি ছাড়াও একাধিক ভারতীয় ভাষাতে এই টুলের মাধ্যমে কনটেন্ট লেখা যায়।
এছাড়া এই টুলের মাধ্যমে লক্ষ লক্ষ প্রিমিয়াম ফটো, টেমপ্লেট, ফন্ট, ভিডিওর পাশাপাশি ম্যাজিক রিসাইজ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ও ৫০ জিবি অবধি ক্লাউড স্টোরেজ ফিচার আছে।
ক্যানভা প্রো তে কনটেন্ট প্লানার, এ আই ও ১০০ জিবি ক্লাউড স্টোরেজ এর মত অতিরিক্ত ফিচার যুক্ত থাকার জন্য ব্যবহারকারীদের বেশ উপকার হয়।
এই টুলটির জিওর গ্রাহকদের বিনামূল্যে দেওয়া প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কিরণ থমাস বলেছেন, এই পার্টনারশিপের ফলে লক্ষ লক্ষ ভারতীয় কে বিনামূল্যে এআই ডিজাইন টুল দেওয়া হবে। যাতে তারা উপকৃত হতে পারেন।
কীভাবে এই অফারটা নিজের ফোনে চালু করবেন?
এই অফারটি পেতে গেলে
- প্রথমে নিজের ফোন থেকে মাই জিও অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে হবে।
- তারপর ব্যবহারকারীকে নিজের ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে।
- তারপর হোমস্ক্রিনে আসা ক্যানভা অ্যাপটিতে ট্যাপ করতে হবে।
- তারপর রিচার্জ করলেই বিনামূল্যে ক্যানভা ব্যবহার করতে পারবেন।







