UPI Charge: কোথাও কেনাকাটা করতে গিয়ে যদি পকেটে টাকা না থাকে তাহলে ডিজিটাল লেনদেন একমাত্র ভরসা। এই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে, একটি ব্যাঙ্ক থেকে আরেকটি ব্যাঙ্কে সহজে টাকা পাঠানো যায়। এতে পকেটে করে টাকা বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা যেমন কমে, তেমনি আর্থিক লেনদেনও অনেক সহজ হয়।
NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই UPI তৈরি করেছে, এক্ষেত্রে মোবাইল অ্যাপের সাহায্যে যে কোন UPI অ্যাপে গিয়ে Google Pay বা Phone Pay-এর মাধ্যমে টাকা লেনদেন করা যায়।
UPI ব্যবহারের সময় ব্যক্তিকে অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। তারপরে, UPI ID তৈরী করতে হবে এবং গোপন একটি ছয় নাম্বারের UPI পিন নিশ্চিত করতে হবে। তাহলে আপনি প্রস্তুত দ্রুত, সহজ ও নিরাপদ অনলাইন লেনদেন করার জন্য।
এত সহজ এবং নিরাপদ লেনদেনের জন্যই গত কয়েক বছর ধরে UPI দেশজুড়ে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে, সাধারণ মানুষ প্রত্যেকেই অনলাইন ট্রাঞ্জাকশনের জন্য এই অ্যাপের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
Read More: আপনার ডিজিটাল রেশন কার্ড Active তো? অনলাইনেই স্ট্যাটাস চেক করুন!
এতদিন UPI-তে টাকা দেওয়া নেওয়া করতে হলে কোন রকম বাড়তি খরচা হতো না! তবে বর্তমানে NPCI UPI ট্রানজাকশনের ক্ষেত্রে কত টাকা চার্জ লাগবে সেটাও বলে দিল।
পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট ২০০৭ এ পাশ হয়। তারপর থেকে UPI লেনদেনে অতিরিক্ত চার্জ বসানোর বিষয় নিয়ে আলোচনা চলছে। বর্তমানে সেই চার্জ বসানোর পরিমাণটি ঠিক হয়ে গেল।
মঙ্গলবার NPCI ঘোষণা করল যে ২০০০ টাকার বেশি লেনদেন করলে ০.০৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেটে (MDR) চার্জ কাটা হবে। এক্ষেত্রে ব্যবসায়ীদের ফি দিতে হবে, ক্রেতারা সহজে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারবেন। আগামী ১৫ই অক্টোবর থেকে এই নিয়ম চালু হবে বলে জানা যাচ্ছে।
কত টাকা চার্জ কাটা হবে?
৩০০০ টাকার বেশি লেনদেন করা হলে ১২ টাকা দিতে হবে চার্জ, ৭৫ হাজার টাকার উপর লেনদেন করলে দিতে হবে ফিক্সড ৩০০ টাকা। এক্ষেত্রে ব্যবসায়ীরা লেনদেনের জন্য চার্জ দেবেন কিন্তু, ক্রেতা বা সাধারণ মানুষের থেকে কিছু নেওয়া হবে না।
কোন ক্ষেত্রে চার্জ লাগবে না?
চার্জ সব সময় ব্যবসায়ীদের ক্ষেত্রেই কাটা হবে! একজন মানুষ আরেকজন মানুষকে টাকা পাঠালে তার জন্য অতিরিক্ত কোন চার্জ দিতে হবেনা।












