Life Certificate: প্রবীণ ব্যক্তি যারা পেনশন পান, তাদের জন্য লাইফ সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এটির মাধ্যমে প্রমাণ করা হয় যে সেই ব্যক্তি আদৌ বেঁচে আছেন কিনা! লাইফ সার্টিফিকেটের জন্য বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য লাগে, তার মধ্যে আধার কার্ড অন্যতম।
কিন্তু প্রশ্ন উঠছে, আধার কার্ড না থাকলে লাইফ সার্টিফিকেট কি আদৌ জমা দেওয়া সম্ভব? যারা পেনশন পান তাদের জন্য কি কোন বিকল্প ব্যবস্থা রয়েছে? লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে।
প্রত্যেক বছরের নভেম্বর মাসে পেনশন ভোগীদের জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। যে কারণে নভেম্বর মাস পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে কি আধার কার্ড পড়ে? চলুন জেনে নেওয়া যাক।
তবে আধার কার্ড না থাকলে এ ক্ষেত্রে চিন্তার কিছু নেই কারণ সরকারি নিয়ম অনুযায়ী পেনশন জারি করার জন্য আধার কার্ড কিন্তু সব সময় বাধ্যতামূলক নয়। তবে যদি আপনি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেন সে ক্ষেত্রে আধার ভিত্তিক ভেরিফিকেশন এর জন্য আধার কার্ড প্রয়োজন হতে পারে।
তবে যাদের কাছে আধার কার্ড নেই তারা অন্যভাবেও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। আপনি কোন ধরনের পেনশন পান কেন্দ্র সরকারের না EPFO-র! তার ওপর বিষয়টা নির্ভর করবে।
সরকারের ডিজিটাল লাইফ সার্টিফিকেট পরিষেবার মাধ্যমে পেনশনভোগীরা এবার বাড়িতে থেকেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এর জন্য মূলত আধারভিত্তিক বায়োমেট্রিক পরিচয় যাচাই পদ্ধতি গ্রহণ করা হবে। এই যাচাই পদ্ধতির জন্য আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি শনাক্তকরণ অর্থাৎ ফেস অথেন্টিকেশন করা হয়।
এখন আপনার কাছে আধার কার্ড না থাকলে উপরিউক্ত সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন না। তার মানে কিন্তু এই নয় যে আপনার পেনশন বন্ধ হয়ে যাবে। আধার কার্ড থাকলে এই সুবিধা গুলো পাবেন না থাকলে তার জন্যও বিকল্প ব্যবস্থা আছে।
কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ড যদি কোনো পেনশনভোগীর না থাকে, তাহলে সেইসব পেনশনভোগীরা পেনশন প্রদানকারী কর্তৃপক্ষের সামনে নিজে উপস্থিত হয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।
অসুস্থতা বা শারীরিক সমস্যা জনিত কারণে কোন পেনশন ভোগী যদি পেনশন দপ্তরে যেতে না পারেন, তাহলে নির্ধারিত আধিকারিক এর মাধ্যমেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে। তবে এই সুবিধা পাওয়ার জন্য কতগুলো নিয়ম মানতে হবে সেগুলি জানবার জন্য অবশ্যই ব্যাংক বা পেনশন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ঘরে বসে ডিজিটাল ভাবে লাইফ সার্টিফিকেট বানানো যায়। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের ডোরস্টেপ যে পরিষেবা আছে তার মাধ্যমে বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট বানানো যায় ডিজিটাল ভাবে।
কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড ও মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক। তাই যাদের আধার কার্ড নেই তারা ঘরে বসে ডিজিটালভাবে লাইফ সার্টিফিকেট বানাতে পারবেন না।









