অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

বার্ধক্য ভাতায়: ১৫০০ না ৩০০০ টাকা ঢুকবে? নতুন ভেরিফিকেশন শুরু!

Published on: July 14, 2026
Bardhakya Bhata Status Check Online

Bardhakya Bhata Status Check Online: ২০২৬ সালের রাজ্য বাজেটে বার্ধক্য ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগে মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়া হত। এবার থেকে ১৫০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে ১৫০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক একাউন্টে ঢুকবে?

এছাড়া, পঞ্চায়েত বা পৌরসভা অফিস থেকে নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে। কিভাবে ভেরিফকেশন করছে? সরকারি আধিকারিকেরা কি কি ডকুমেন্ট দেখছে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি, আজকের এই আর্টিকেলে।

পঞ্চায়েত বা পৌরসভা থেকে কেন ফোন আসছে?

পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বার্ধক্য ভাতার সুবিধাভোগীদের তাদের নিজ নিজ পঞ্চায়েত বা পৌরসভা অফিস থেকে ফোন কল করা হচ্ছে। নির্দিষ্ট দিনে উপভোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে যেতে বলা হচ্ছে। মূলত ভাতা প্রাপকদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন করার জন্য।

Read More: অন্নপূর্ণা: ফর্মে ভুল হয়েছে? অনলাইন এডিট করতে এই কাজটি করুন! ৩টি সহজ উপায়।

হঠাৎ এই ভেরিফিকেশন কেন করা হচ্ছে?

যিনি নিয়মিত ভাতা পাচ্ছেন, সেই ব্যক্তি এখনও জীবিত আছেন কিনা, তা সরকারিভাবে নিশ্চিত করার জন্য ভেরিফিকেশনের প্রয়োজন। কারন, অতীতে দেখা গেছে, ভাতাপ্রাপক মারা গেছেন, কিন্তু বহুবছর যাচাই না হবার দরুন, তার একাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে। এতে, করে পেন্ডিং লিস্ট দেখে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া সম্ভব হচ্ছেনা।

এছাড়া, যে ব্যক্তি বার্ধক্য ভাতা পাচ্ছেন, তার নাম, ব্যাঙ্ক একাউন্টের বিবরণ এবং অন্যান্য তথ্য সরকারি রেকর্ডে ঠিক আছে কিনা, তা মিলিয়ে দেখা। প্রয়োজনে, ভুল সংশোধন করে যাতে সহজভাবে ভাতা পাওয়া যায়। এবং বিনাবাধায় ভবিষ্যতেও যাতা নিয়মিত টাকা ঢোকে তা নিশ্চিত করা।

পঞ্চায়েত বা পৌরসভায় যাবার আগে যা যা গুছিয়ে রাখবেন?

  • আধার কার্ডের জেরক্স,
  • ভোটার কার্ডের জেরক্স,
  • ব্যাঙ্কের পাশবই,
  • রেশন কার্ডের জেরক্স।

উপরের এই সমস্ত ডকুমেন্ট জেরক্স করে নিয়ে যাবেন, যদি অফিসে গিয়ে কোন ডকুমেন্ট চায়, তা জমা দিয়ে আসতে পারেন।

আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী কী করবেন?

ইতিমধ্যে যদি আপনার কাছে, ফোন এসে থাকে তাহলে নির্ধারিত দিনে সমস্ত কাগজপত্র জেরক্স করে গুছিয়ে নিয়ে আপনার স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে ভেরফিকেশন করে আসুন।

পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনার কাছে এখনও যদি ফোন না এসে থাকে- তাহলে আপনার এলাকার সরকারি অফিসে খোজ নিন, যে কবে নাগাদ আপনার এলাকায় ভেরিফিকেশন শুরু হতে পারে বা, আদৌ শুরু হয়েছে কিনা?

ভাতা কি সত্যিই ৫০০ টাকা বাড়ছে?

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর- এইবার রাজ্য বাজেটে এই কথা ঘোষণা করেছেন, যে-

” বার্ধক্য ভাতা সহ, মানবিক বা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা ৫০০ টাকা করে বাড়ানো হবে।”

কিন্তু এটা এখনও লাগু করা হয়নি। দেখা গেছে, জুলাই মাসেও অনেকের ১০০০ টাকা করেই ভাতা ঢুকেছে। সম্ভবত, এই নতুন ভেরিফিকেশন করার পর বর্ধিত ভাতা ১৫০০ টাকা করে ঢুকতে পারে।

বার্ধক্য ভাতায় নতুন আবেদন

প্রসঙ্গত, বলে রাখি- নতুন করে যারা এই পেনশন স্কিমে যারা আবেদন করতে চান, তাদের আবেদন এখন পঞ্চায়েত বা পৌরসভায় জমা নিচ্ছে। আবেদন বর্তমানে শুধুমাত্র অফলাইনেই হচ্ছে। Umang পোর্টালের মাধ্যমে অনলাইনে বার্ধক্য ভাতার যেই আবেদন দেখতে পাচ্ছেন, তা আমাদের রাজ্যের বার্ধক্য ভাতা নয়।

প্রত্যেকটি পঞ্চায়েত বা পৌরসভায় থেকে ফর্ম দিচ্ছে। নিজের এলাকার সরকারি অফিস থেকে ফর্ম সংগ্রহ করে, তা ডকুমেন্টের সাথে জমা দিন। নিজে থেকে ফর্ম জোগাড় করতে যাবেন না, কারন সবজায়গার ফর্ম এক নয়। এক এক জায়গায় এক একরকম ফর্ম দিচ্ছে।

বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক অনলাইনে

বার্ধক্য ভাতা সহ একাধিক পেনশন স্কিমের স্ট্যাটাস অনলাইনে চেক করার জন্য রাজ্য সরকার নতুন পোর্টাল চালু করেছে। নীচের লিঙ্কে ক্লিক করে সরকারি পোর্টালে ভিজিট করুন। এরপর, স্কিমের নাম বাছাই করে, আধার নম্বর/মোবাইল নম্বর/বেনিফিসারি আইডি দিয়ে আবেদনের বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।

Bardhakya Bhata Status Check Onlinesamarth.wb.gov.in

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment