অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

কন্যা-রত্ন যোজনায় পাবে ₹৫০,০০০ টাকা! যোগ্যতা, শর্ত কি?

Published on: September 22, 2026
Kanya Ratna Yojana

Kanya Ratna Yojana: নতুন সরকার আসার পরেই শিক্ষা মাধ্যমকে ঢেলে সাজানোর একটি উদ্যোগ নিয়েছেন। এইবার মেয়েদের উচ্চশিক্ষার প্রসার ঘটানোর জন্য রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করছেন। প্রকল্পের নাম কন্যা রত্ন যোজনা

Kanya Ratna Yojana কি নতুন কোন প্রকল্প?

আসলে পূর্বতন সরকারের চালু করা, প্রকল্প কন্যাশ্রীর মতো নতুন BJP সরকার চালু করতে চলেছে কন্যা রত্ন প্রকল্প। ‌কন্যাশ্রীর প্রকল্পে যে টাকা দেওয়া হতো সেই টাকার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। ‌পূর্ববর্তী TMC সরকার দিতেন ২৫ হাজার টাকা বর্তমান সরকার ৫০,০০০/- টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন কন্যা রত্ন প্রকল্পে।

প্রসঙ্গত উল্লেখ্য, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেন যে, আগে প্রতিবছর ১৪ই আগস্ট রাজ্যজুড়ে কন্যাশ্রী দিবস পালন করা হতো। এখন সেই ধারা বজায় রেখে ১৪ই আগস্ট কন্যা-রত্ন দিবস পালন করা হবে।

কেন Kanya Ratna Yojana শুরু?

উচ্চ মাধ্যমিক পাশের পর আর্থিক অভাব অনটনের মধ্যে পড়ে, ছাত্রীরা যাতে মাঝপথেই পড়াশোনা ছেড়ে না দেয় তার জন্য রাজ্য সরকার চালু করেছেন কন্যা রত্ন প্রকল্প।

ছাত্রছাত্রীদের জন্য সেরা ক্রেডিট কার্ড: যোগ্যতা, সুবিধা ও আবেদন প্রক্রিয়া!
আরও পড়ুন

ছাত্রছাত্রীদের জন্য সেরা ক্রেডিট কার্ড: যোগ্যতা, সুবিধা ও আবেদন প্রক্রিয়া!

এই প্রকল্পের কথা কবে জানা গেল?

গত ১৭ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে, রাজ্যে আয়োজিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান! রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ছাত্রীদের জন্য একটি মেগা আর্থিক সহায়তার নতুন রূপরেখা ও‌ সূচি প্রকাশ করেন। এই অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা করেছেন- ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য কত দফায়, কীভাবে টাকা পাবে?

শুভেন্দু অধিকারী বলেন যে উচ্চমাধ্যমিক পাশ করার পর, যে সকল মেয়েরা কলেজে ভর্তি হবেন, তাদের উচ্চশিক্ষায় সাহায্য করবার জন্য, সরকারের তরফ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এই সুযোগটি তিনি আন্ডার শুধুমাত্র মেয়েদের জন্য চালু করতে চলেছেন।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

ছাত্রীরা উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলে এই টাকা পাবে।মেয়েদের উচ্চশিক্ষা যাতে কোনভাবেই বন্ধ না হয় এবং তাদের পড়াশোনার পাশে যাতে থাকা যায়, তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কিমটি চালু করেছেন। তিন বছরের স্নাতক (BA) কোর্স চলাকালীন ছাত্রীরা এই টাকা পাবে!

Kanya Ratna Yojana তে কত টাকা দেওয়া হবে?

এক্ষেত্রে, ছাত্রীদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

কীভাবে ছাত্রীরা এই টাকা পাবে?

২০২৭ সালের জানুয়ারী মাস থেকে এই কর্মসূচী শুরু হতে চলেছে। এই টাকাটি মোট তিনটি কিস্তিতে ঢুকবে। ‌

1st Year (প্রথম বছর)১৭,০০০/- টাকা।
2nd Year (দ্বিতীয় বছর)১৭,০০০/- টাকা।
3rd Year (তৃতীয় বছর)১৬,০০০/- টাকা।
মোট৫০,০০০/- টাকা।

কবে থেকে Kanya Ratna Yojana চালু হবে?

২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই কর্মসূচি চালু হবে। নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের তরফ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

কন্যা রত্ন যোজনার সুবিধা পাওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

  • উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট,
  • ছাত্রীদের পাসপোর্ট সাইজের ছবি,
  • কলেজ ভর্তির রশিদ,
  • আধার কার্ড,
  • ব্যাঙ্ক পাস বই ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে।

আপাতত এইটুকুই জানা গেছে! ভবিষতে সরকারের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, আরও বিস্তারিটি তথ্য জানা যাবে।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment