অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

বার্ধক্য ভাতার ১৫০০ টাকা সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে? টাকা না ঢুকলে, কি করতে হবে?

Published on: September 14, 2026
Seva Setu Camp

Seva Setu Camp: বার্ধক্য ভাতা, মানবিক/প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার টাকা সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে? যারা নতুন আবেদন করেছেন অথবা যারা পুরানো আবেদনকারী রয়েছেন! বর্তমানে এই সমস্ত পেনশন স্কীমের স্ট্যাটাস অনলাইনে কিভাবে চেক করবেন?

যদি সেপ্টেম্বর মাসে টাকা না পান, তাহলে কি করবেন? যারা বহুদিন আবেদন করে রেখেছেন কিন্তু এখনও টাকা পাননি, আবেদন এপ্রুভ হয়নি, বা ফাইনাল লিস্টে না ওঠেনি তাদের কি করতে হবে? নতুন করে বার্ধক্য ভাতায় কিভাবে আবেদন করবেন?

সেপ্টেম্বর মাসে কত টাকা পাবেন?

আগস্ট মাস পর্যন্ত বার্ধক্য ভাতা, মানবিক/প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার টাকা পরিমাণ ছিল ১০০০ টাকা! কিন্তু ২০২৬ সালের বাজেটে এই ভাতার পরিমাণ আরও ৫০০/ টাকা বাড়ানো হয়েছে। তাহলে, সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত হারে ১৫০০ টাকা করে পাবেন।

সেপ্টেম্বর মাসে কারা ১৫০০ টাকা পাবেন?

পুরানো যারা উপভোক্তা আছেন, যারা নিয়মিত এর আগে ১০০০ টাকা পেয়েছেন। তারা সবাই সেপ্টেম্বর মাস থেকেই ১৫০০ টাকা করে পাবেন। নতুন করে পুরানো উপভোক্তাদের আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু, কিছু পঞ্চায়েত বা পৌরসভায় এলাকায় পুরোনো উপভোক্তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হত। এই ব্যাপারে একটু খোঁজ-খবর নিয়ে নেবেন।

বার্ধক্য ভাতায়: ১৫০০ না ৩০০০ টাকা ঢুকবে? নতুন ভেরিফিকেশন শুরু!
আরও পড়ুন

বার্ধক্য ভাতায়: ১৫০০ না ৩০০০ টাকা ঢুকবে? নতুন ভেরিফিকেশন শুরু!

নতুন উপভোক্তা যাদের আবেদন ‘Verified But Pending Approval‘ লিস্ট থেকে Approved হয়েছে, তারাও এই সেপ্টেম্বর মাসে থেকে ১৫০০ টাকা পাবেন! অবশ্যই চেক করে নেবেন ব্যাঙ্ক একাউন্টে DBT লিঙ্ক করা আছে কিনা!

কারা ১৫০০ টাকা পাবেন না, এই সেপ্টেম্বর মাসে?

  • যাদের আবেদন এখনও Approved হয়নি, তারা টাকা পাবেন না! তাদের এখনও অপেক্ষা করতে হবে।
  • যাদের ভেরিফিকেশন ফেইল্ড হয়েছে, তাদেরও টাকা ঢুকবেনা।
  • যারা নতুন করে জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন, কিন্তু পোর্টালে নাম ওঠেনি বা Data Not Found দেখাচ্ছে, তাদেরও এই সেপ্টেম্বর মাসে টাকা ঢুকবে না।

সেপ্টেম্বর মাসে কবে ১৫০০ টাকা পাবেন?

সাধারণত, প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহে সমস্ত স্কীমের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে ঢুকে যায়! কিন্তু, সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে দেরি হচ্ছে। আশা করা যাচ্ছে, ১৫ই সেপ্টেম্বর থেকে ২০ই সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত পেনশন স্কীমের ১৫০০ টাকা পেয়ে যাবেন।

যারা টাকা পাবেন না, তাদের করনীয় কি?

যাদের আবেদন করার পরেও টাকা ঢুকবে না, বা কোনোরকম সমস্যা আছে তারা ‘Seva Setu Camp‘ -এ যোগাযোগ করুন। সাথে অবশ্যই আবেদনের রিসিপ্ট কপি এবং আবেদনকারীর আধার ও ভোটার কার্ড নিয়ে যাবেন।

Read More: সেবা সেতু ক্যাম্প কবে, কোথায় বসবে? কি সুবিধা পাওয়া যাবে?

নতুন আবেদন কিভাবে করবেন?

বার্ধক্য ভাতা, মানবিক/প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা সহ রাজ্য ও কেন্দ্র সরকারের যেকোন প্রকল্পের আবেদন করতে পারবেন এই ‘Seva Setu Camp‘-এ। এই ক্যাম্প বসবে ২, ৩ ২ ৪ই অক্টোবর। গ্রাম পঞ্চায়েত, BDO/ব্লক অফিস ও পৌরসভায় এই ক্যাম্প বসবে।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment