অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

Seva Setu Camp: সেবা সেতু ক্যাম্প কবে, কোথায় বসবে? কি সুবিধা পাওয়া যাবে?

Published on: September 13, 2026
Seva Setu Camp

Seva Setu Camp: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কৃষকবন্ধু, PM কিষান প্রকল্পে সমস্যা? বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী, বিধবা ভাতা ঢুকছে না? যুবশক্তিতে আবেদন করতে চান? আয়ুষ্মান কার্ড ইস্যু হয়নি? ব্যবসার জন্য সরকারি লোণ চান?

আর চিন্তা নেই! এই সমস্ত সমস্যার সমাধান করতে রাজ্য সরকার শুরু করতে চলেছে ‘সেবা সেতু অভিযান‘! TMC আমলের দুয়ারে সরকার ক্যাম্প বা বর্তমান সরকারের জনকল্যাণ শিবিরের আদলে এই ‘সেবা সেতু ক্যাম্প‘ চালু হতে চলেছে।

কবে থেকে শুরু হচ্ছে Seva Setu Camp?

ইতিমধ্যে নবান্ন থেকে এই কর্মসূচি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে, জানা যাচ্ছে- সামনের অক্টোবর মাসের ২ তারিখ, ৩ তারিখ ও ৪ তারিখ মোট এই তিনদিন এই ক্যাম্প চলবে। অর্থাৎ, আর বেশিদিন অপেক্ষা করতে হবেনা।

Seva Setu Camp কোথায় বসবে?

গ্রাম এলাকার ক্ষেত্রেব্লক বা BDO অফিসে
শহর এলাকার জন্যপৌরসভা/মিউনিসিপ্যালিটি
কর্পোরেশন এলাকার ক্ষেত্রেপৌরনিগম এলাকায়

Read More: ১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণার ৩০০০ টাকা কারা পাবেনা? কাদের আবেদন বাতিল?

কৃষকবন্ধুদের টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর! কোন কোন জেলা টাকা পাবে?
আরও পড়ুন

কৃষকবন্ধুদের টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর! কোন কোন জেলা টাকা পাবে?

সেবা সেতু ক্যাম্পে কী কী সুবিধা পাওয়া যেতে পারে?

এই ক্যাম্পে রাজ্য ও কেন্দ্র সরকারের চালু থাকা একাধিক স্কীমের সুবিধা পাওয়া যাবে। বিভিন্ন স্কীমে নতুন ভাবে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন করার প্রকল্পে সুবিধা না পেয়ে থাকলে তা সংশোধন করা যাবে!

সম্ভাব্য পরিষেবাগুলির মধ্যে থাকতে পারে—

  • বয়স্ক ভাতা
  • বিধবা ভাতা
  • প্রতিবন্ধী ভাতা
  • অন্নপূর্ণা যোজনা
  • স্বাস্থ্য সংক্রান্ত সরকারি পরিষেবা
  • কৃষকবন্ধু
  • PM-KISAN
  • প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প
  • মুদ্রা ঋণ
  • PM বিশ্বকর্মা প্রকল্প
  • আবাসন সংক্রান্ত সরকারি প্রকল্প
  • কর্মসংস্থান ও শ্রম সংক্রান্ত বিভিন্ন পরিষেবা
  • অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্প

অন্নপূর্ণা যোজনা নিয়ে এই ক্যাম্পে কী সুবিধা পেতে পারেন?

যাদের ১৭ই সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকবে না। তারা এই ক্যাম্পে গিয়ে সমস্যার কথা তুলে ধরতে পারেন। যাদের স্ট্যাটাস পরিবর্তন হবে না, একইরকম থাকবে তারাও এই ক্যাম্পে যোগাযোগ করতে পারেন।

বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা

নতুন করে যদি কেউ ‘বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা’ এই সমস্ত পেনশন স্কীমে আবেদন করতে চান, করতে পারবেন এই ক্যাম্পে গিয়ে। যারা অনেকদিন আবেদন করে Waiting লিস্টে আছেন, বা ভেরিফিকেশন ফেইল্ড হয়েছে তারাও এই ক্যাম্পে যোগাযোগ করবেন।

যুবশক্তি প্রকল্পের বিষয়টি

এই Seva Setu Camp-এ যুবশক্তি প্রকল্প নিয়ে কোন সুবিধা পাওয়া যাবে কিনা, তা নিয়ে এখনি কিছু বলা যাচ্ছেনা। কারণ যুবশক্তি ভরসা কার্ড স্কিম এখনও চালু হয়নি!

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment