অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

১ অক্টোবর থেকে আর গ্যাস পাবেন না! এই কাজটি সবাইকে করতে হবে।

Published on: September 21, 2026
LPG GAS KYC Online 2026

LPG GAS KYC Online 2026: পয়লা অক্টোবর থেকে LPG গ্যাসে চালু হবে নয়া নিয়ম! অক্টোবরের শুরু থেকে ‌বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন না করলে, গ্রাহকদের নানান রকম সমস্যা হতে পারে। এই সময়ের মধ্যে LPG e-KYC না করলে, ভর্তুকি সহ নির্ধারিত দামে গ্যাসের রিফিল বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে।

e-KYC টা তাই অক্টোবরের পয়লা তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে। e-KYC না করলে গ্যাস সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়।

১ অক্টোবর থেকে কী কী পরিবর্তন আসছে?

নতুন ব্যবস্থায় যে সকল এল.পি.জি গ্রাহকের Biometric Aadhaar Authentication সম্পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রে একটি সমস্যা হবে। সমস্যাটি হলো, অথেন্টিকেশন সম্পূর্ণ না হওয়ার জন্য তারা ভর্তুকিসহ নিয়ন্ত্রিত খুচরো মূল্যে গ্যাসের রিফিল বুক করতে পারবে না।

তবে LPG সংযোগ সরাসরি বাতিল হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। কারণ যাদের e-KYC করা হয়নি তারাও গ্যাস পাবেন। ভর্তুকি ছাড়া তারা বাজার নির্ধারিত মূল্যে গ্যাস নিতে পারবেন। অর্থাৎ বাজার দর যা, সেই দরে তারা গ্যাস পাবেন।

কৃষকবন্ধুদের টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর! কোন কোন জেলা টাকা পাবে?
আরও পড়ুন

কৃষকবন্ধুদের টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর! কোন কোন জেলা টাকা পাবে?

কেন এলপিজির ক্ষেত্রে e-KYC করা হচ্ছে?

আসলে এই ব্যবস্থার একটাই উদ্দেশ্য সেটা হল, এলপিজি ভর্তুকি যাতে প্রকৃত ও যোগ্য গ্রাহকরা পান। ডুপ্লিকেট বা অযোগ্য যারা তাদের এই ব্যবস্থার ফলে বাদ দেওয়ার চিন্তাভাবনা করা হবে।

Read More: এবার UPI লেনদেন করলে, দিতে হবে অতিরিক্ত চার্জ! কত টাকা পাঠালে, কত চার্জ কাটবে?

এছাড়া অনেক সময় দেখা যায় যে ভুতুর্কিযুক্ত এলপিজি অনেকেই বাণিজ্যিক বা শিল্প ক্ষেত্রে অন্যভাবে ব্যবহার করেন, সেটা যাতে আর না করতে পারেন, এই বিষয়টাও নিশ্চিত করা হবে।

কতজন গ্রাহকের e-KYC হয়েছে?

১৯ সেপ্টেম্বর অনুযায়ী ডেটা অনুযায়ী, প্রায় ২৭.৪৩ কোটি এলপিজি গ্রাহক ইতিমধ্যে Biometric Aadhaar Authentication করে ফেলেছেন। এই সংখ্যাটা মোট Active গৃহস্থালি এলপিজি গ্রাহকের প্রায় ৮৯. ৯ শতাংশ। ‌অতএব বোঝা যাচ্ছে কিছু LPG গ্রাহকের e-KYC করা এখন‌ও বাকি।

e-KYC না করলে গ্যাস কানেকশন কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে?

e-KYC না করলে‌ গ্যাস কানেকশন পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। e-KYC না থাকলে ভর্তুকি সহ নির্ধারিত দামে গ্যাসের রিফিল বুকিং আর করা যাবে না।

পরবর্তীকালে গ্রাহকরা যখন আবার বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সম্পূর্ণ করবেন, তখন তারা আবার ভর্তুকি সহ দামেই সিলিন্ডার পাবেন।

এলপিজি e-KYC সি কীভাবে করবেন?

  • গ্রাহকরা নানাভাবে e-KYC করতে পারেন। ডিজিটাল মাধ্যমে নিজের এলপিজি সংস্থার অফিসিয়াল অ্যাপে গিয়ে করতে পারেন।
  • অথবা এলপিজি ডিস্ট্রিবিউটরের শোরুমে গিয়ে e-KYC করাতে পারেন।
  • গ্যাস ডেলিভারি করার সময় ডেলিভারি কর্মীর মোবাইল অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে ও গ্যাস অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ দেওয়ার মাধ্যমে e-KYC করতে পারেন।

উল্লেখ্য, Indian Oil, HP GAS ও ভারত গ্যাসের নিজস্ব অ্যাপ বা ডিজিটাল ব্যবস্থা আছে।

e-KYC কারা কারা করবেন?

যে সকল এলপিজি গ্রাহকের এখন‌ও অবধি ‌ বায়োমেট্রিক e-KYC সম্পূর্ণ হয় নি, তাদের করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

যাদের e-KYC আছে তাদের আর কিছু করতে হবে না। ‌তবে সকল এলপিজি গ্রাহকদের বলা হচ্ছে নিজেদের e-KYC অবস্থা যাচাই করে নিন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment