আমাদের দেশের গরীব ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল যে সকল মানুষরা রয়েছেন তাদের জন্যই প্রধানমন্ত্রীর জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) চালু করা হয়েছে। মূলত দেশের গরীব মানুষদেরকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসতেই মাননীয় প্রধানমন্ত্রী এই যোজনা চালু করেছেন।
এই যোজনা প্রথম চালু হয় ২০১৪ সালের ২৮শে আগস্ট। এই প্রকল্পটি ভারতের সাধারণ মানুষকে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বেঁধে রাখে। প্রত্যেকটি মানুষ সাধারণ ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে সঞ্চয় (Savings), ঋণ (Loans), বীমা (Insurance), পেনশন (Pension) ও সরকারি সুবিধা সরাসরি হস্তান্তরের সুযোগ পায়।
২০২৬ এর ১৬ই সেপ্টেম্বর অবধি যদি সরকারি পরিসংখ্যান দেখা যায়, তবে দেখা যাবে দেশজুড়ে
PMJDY অ্যাকাউন্টের সংখ্যা ব্যাপক বেড়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট (Basic Savings Bank Deposit) খোলা যায়। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা থাকে না।
যে টাকা আমানত হিসেবে রাখা থাকে, সেই টাকার ওপর আবার ব্যাংক নির্ধারিত সুদ ও পাওয়া যায়। ব্যাঙ্ক ছাড়াও ‘ব্যাঙ্ক মিত্র‘র মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকে।
প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট থেকে Rupay Debit card পাওয়া যায়। এখন যদি কার্ডটি নতুন হয় তাহলে , সর্বোচ্চ ২ লক্ষ টাকার বিমা কভার পাওয়া যায়! যদি কার্ডটি পুরনো হয় তাহলে টাকার পরিমান কিছুটা আলাদা হয়। তবে কার্ড ব্যবহারের কিছু শর্ত রয়েছে যার ওপর নির্ভর করে বিমার দাবী করার বিষয়টা।
প্রধানমন্ত্রী জনধন যোজনার যে সকল অ্যাকাউন্ট ধারীরা, সবদিক থেকে যোগ্য তারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফ্ট ফেসিলিটি (Overdraft Facility) পাবেন। ব্যাংক অ্যাকাউন্টে যদি কোন টাকা না থাকে অর্থাৎ, অ্যাকাউন্ট যদি শূন্য হয় সেক্ষেত্রেও টাকা তোলা যাবে।
এর ফলে ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে যে সমস্ত মানুষরা আছেন, যাদের আয় অত্যন্ত সীমিত তাদের জরুরী আর্থিক প্রয়োজন মিটে যায়। ২০০০ টাকা পর্যন্ত ওভার্ড ড্রাফ্ট এর ক্ষেত্রে অতিরিক্ত কোন শর্ত পালনের ব্যাপার নেই।
এই অ্যাকাউন্টের সবথেকে বড় সুবিধা
টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি কোন সরকারি ভাতা বা অনুদানের ব্যাপার থাকে, সেটিও সরাসরি এই অ্যাকাউন্টধারীর ব্যাঙ্কে পৌঁছে যাবেন। এর ফলে যেটা হবে সেটা হল সরকারি সুযোগ-সুবিধা মানুষ সরাসরি পাবেন! কোন মানুষের মধ্যস্থতা করার প্রয়োজন হবে না।
জনধন যোজনার একাউন্টের মাধ্যমে
- প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana),
- অটল পেনশন যোজনা (Atal Pension Yojana),
- প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন (Pradhan Mantri Mudra Yojana Loan),
- প্রধানমন্ত্রী জ্যোতি বীমা যোজনা (Pradhan Mantri Jyoti Bima Yojana) ইত্যাদি
আর্থিক সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। এর ফলে এই একটি ব্যাংক অ্যাকাউন্ট মানুষকে সঞ্চয়, বীমা, পেনশন ও ঋণের মতো একাধিক লাভজনক রাস্তা খুলে দেবেন।

PM Viksit Bharat Rozgar Yojana: যোগ্য চাকরিপ্রার্থীরা পাবেন ₹১৫,০০০, কারা আবেদন করতে পারবেন?
কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?
এই প্রকল্পের আওতায় যে সকল মানুষ ব্যাঙ্কিং পরিষেবার বাইরে আছেন, তারা সরাসরি একাউন্ট খুলতে পারবেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট পাবেন। ১০ বছরের বেশি নাবালকদের ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে।
এই জনধন যোজনা কে শুধু একটি অ্যাকাউন্ট বললে বা শূন্য ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট বললে, এর মূল্যায়ন সঠিকভাবে হবে না। এটি আসলে সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেন (Digital Transactions), আর্থিক বীমা (Financial Insurance), দুর্ঘটনার বীমা (Accident Insurance), ব্যাংকিং পরিষেবা ও পেনশন সহ নানান আর্থিক পরিকাঠামো সঙ্গে যুক্ত করে দেবে যার ফলে উন্নত দেশ গড়ে উঠবে।
| PMJDY Govt. Website | Click Here |












