Seva Setu Camp: অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি একাধিক প্রকল্পে আবেদন করেও সুযোগ পান না আবেদনকারী। হয়তো দীর্ঘদিন আগে আবেদন করে রেখেছেন কিন্তু, এখনো অবধি সেই প্রকল্পের কোন সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না বা আবেদনের অগ্রগতির কোন বিষয় জানতে পারছেন না।
আবার এমনটাও হতে পারে আবেদন করবার সময় আবেদনকারীকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়। এই সকল সমস্যার সমাধান করতেই, রাজ্য প্রশাসন একটা নতুন কর্মসূচি শুরু করছে। এই নতুন কর্মসূচির নাম সেবা সেতু ক্যাম্প।
সেবা সেতু ক্যাম্প
সেবা সেতু ক্যাম্প হল- জনসাধারণের কাছে তাদের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। সহজ কথাই বলতে গেলে
দুয়ারে সরকার বা জনকল্যাণ শিবিরের মত এই ক্যাম্পেও সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া হবে। সরকারি আধিকারিকদেরকে হাতের কাছে পেয়ে যাবেন সাধারণ মানুষ এবং সেখানে সরকারের দেওয়া যেকোনো জনহিতকর প্রকল্পের পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
কবে হবে এই ক্যাম্প?
সরকারের তরফ থেকে যে নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুযায়ী আগামী ২রা অক্টোবর, ৩রা অক্টোবর ও ৪ঠা অক্টোবর ধরে এই শিবির চলবে। গ্রামের বাসিন্দাদের ক্ষেত্রে নিজস্ব ব্লক এলাকা বা বিডিও অফিসে হবে। পৌর এলাকার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিস, কর্পোরেশন এলাকায় এই ক্যাম্প হবে।
সেবা সেতু ক্যাম্পে কীসের সুবিধা মিলবে?
এই ক্যাম্পের ক্ষেত্রে জনসাধারণের প্রশ্নের উত্তর দেবেন আধিকারিকরা, তবে সেই প্রশ্ন অবশ্যই প্রকল্প সংক্রান্ত হতে হবে। রাজ্য সরকারের যে কোন প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
কেউ যদি আগে কোন প্রকল্প করে থাকেন এবং তার সুবিধা না পেয়ে থাকেন বা কোন সমস্যার মুখোমুখি হন তাহলে সেই সংক্রান্ত বিষয় প্রশাসনের নজরে আনা সম্ভব হবে। এছাড়া, যে কোনও প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে এই ক্যাম্প থেকে।
অন্নপূর্ণা যোজনার যে সকল উপভোক্তাদের ক্ষেত্রে ১৭ সেপ্টেম্বর টাকা ঢোকেনি, তারা নিজেদের সমস্যার কথা গিয়ে সেখানে বলতে পারেন। এছাড়া বার্ধক্য ভাতা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা-র মতো সমাজিক প্রকল্পগুলিতে আবেদন করা যাবে এখানে।
রাজ্য সরকারের প্রকল্প শুধু নয়, কেন্দ্র সরকারের অধীনে থাকা একাধিক প্রকল্প যেমন কৃষক বন্ধু, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, মুদ্রা ঋণ, আবাসন, স্বাস্থ্য পরিষেবা ও শ্রম-কর্মসংস্থান মিলিয়ে একাধিক প্রকল্পের সমস্যার সমাধান এবং আবেদন সংক্রান্ত বিষয় এই ক্যাম্পে দেখা হবে
অর্থাৎ কোনরকম পরিষেবা পাওয়ার ক্ষেত্র হোক বা কোনো রকম ভাতা, যেকোন সরকারি প্রকল্পের সমস্যা উপস্থিত হলে, আপনারা সেবা সেতু ক্যাম্পে যেতে পারেন। এক্ষেত্রে আধিকারিকরা আপনাদের সমস্যার সমাধান করবে।
| সেবা সেতু ক্যাম্প ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |













