অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

২ অক্টোবর থেকে ‘সেবা সেতু ক্যাম্প’ শুরু! কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে?

Published on: September 15, 2026
Seba Setu Camp

Seba Setu Camp: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই ‘সেবা সেতু অভিযান ২০২৬’ অনুষ্ঠিত হবে। এটি মূলত একটি জনকল্যাণমূলক শিবির। তিনদিন ব্যাপী চলা এই ক্যাম্পে সাধারণ মানুষকে রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে!

নতুণ ভাবে যেকোন প্রকল্পে আবেদন অথবা, সমস্যা সংক্রান্ত নানা বিষয় বুঝতে ও সমস্যার সমাধান করতে সাহায্য করা হবে। বিভিন্ন ব্লক থেকে শুরু করে পৌরসভা ও পৌরনিগম এলাকা গুলির তরফ থেকে এই ক্যাম্পের আয়োজন করা হবে।

সেবা সেতু অভিযান কবে হবে?

সেবা সেতু অভিযান শুরু হচ্ছে ১৭ই অক্টোবর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত! কিন্তু, এলাকাভিত্তিক Seba Setu Camp বসবে শুধুমাত্র ২রা অক্টোবর, ৩রা অক্টোবর ও ৪ঠা অক্টোবর টানা তিন দিন ধরে।

সেবা সেতু ক্যাম্পের সুবিধা কী?

Seba Setu Camp-এর সবথেকে বড় একটি সুবিধা হল যে সকল পরিষেবাগুলি ক্যাম্প থেকেই পাওয়া সম্ভব, সেগুলির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা ক্যাম্পের মধ্যেই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।

কৃষকবন্ধুদের টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর! কোন কোন জেলা টাকা পাবে?
আরও পড়ুন

কৃষকবন্ধুদের টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর! কোন কোন জেলা টাকা পাবে?

Read More: পরশু ১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণা ৩০০০ টাকা কারা পাবে? কারা পাবেনা?

Seba Setu Camp-এ কোন প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারবেন ?

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের নাম থাকার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। যেমন

  • অন্নপূর্ণা যোজনা,
  • বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা,
  • কৃষক বন্ধু ও পিএম কিষান,
  • পিএম আবাস যোজনা,
  • পিএম সূর্য ঘর যোজনা,
  • আয়ুষ্মান ভারত হেলথ কার্ড ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা কার্ড,
  • মুদ্রা লোণ,
  • জব কার্ড সংক্রান্ত পরিষেবা।

যদিও এই তালিকা কিন্তু চূড়ান্ত তালিকা নয়। বিভিন্ন আলোচনায় উপরিউক্ত তালিকার প্রকল্প গুলি থাকার কথা শোনা যাচ্ছে। পরবর্তীতে চূড়ান্ত নির্দেশ এলে বিষয়টি আর‌ও স্পষ্টভাবে জানা যাবে। তাই এক্ষেত্রে অবশ্যই একজন আবেদনকারীকে সরকারি নোটিশ দেখে তারপর ক্যাম্পে যেতে হবে।

এই Seba Setu Camp-এ নতুনদের আবেদন করার সুযোগ থাকবে কিনা?

আবেদনকারীরা নতুন করে রাজ্য ও কেন্দ্র সরকারের অনেক স্কিমে আবেদন করতে পারবেন। যেমন- বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও কৃষক বন্ধুসহ একাধিক পরিষেবার কথা জানা যাচ্ছে। ক্যাম্প শুরুর আগে এই প্রকল্প সংক্রান্ত একটি নির্দেশিকা বের হবে বলেও জানা যাচ্ছে।

সাধারণ মানুষরা কোন কোন সমস্যার ক্ষেত্রে ক্যাম্পে জানাতে পারবেন?

  • কোন সরকারি প্রকল্পে আবেদন করেছেন এবং নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি দীর্ঘদিন টাকা না পান।
  • আবেদনকারী বা আবেদন হয়তো কোন ভাবে রিজেক্ট হয়ে গেছে বা প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হয়েছে।
  • যোগ্য ব্যক্তি আবেদন করার পরেও তালিকায় নাম না আসা।

এই সংক্রান্ত সমস্যা গুলির ক্ষেত্রে আবেদনকারীরা ক্যাম্পে গিয়ে সমস্যার কথা জানাতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক আবেদনকারীর সমস্যা সমাধান করার চেষ্টা করবেন।

অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কী করনীয়?

যে সকল আবেদনকারীরা সেপ্টেম্বর মাসের টাকা এখন‌ও পাননি, অথবা আবেদন করার পরেও কোন ভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সঙ্গে ক্যাম্পে গিয়ে কথা বলে নেবেন।

এরপর আধিকারিক যদি কোন নথিপত্র বা কাগজপত্র জমা দিতে বলেন সেটাও সেখানে জমা করতে হবে। এই সকল ক্ষেত্রে আবেদনকারীর সুবিধা এটাই যে, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ক্যাম্পে উপস্থিত থাকবে এবং পরিষেবা সংক্রান্ত যে কোন সমস্যার বিষয়ে তারা সরাসরি সাহায্য করতে পারবেন।

এই Seba Setu Camp-এ কোথায় হবে?

নির্দিষ্ট সরকারি অফিসে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে! অর্থাৎ পৌর এলাকা হলে পৌরসভা, ব্লক এলাকা হলে বিডিও অফিস ও পৌরনিগম এলাকা হলে পৌর নিগম এলাকাতে অনুষ্ঠিত হবে। আপনার এলাকায় এই ক্যাম্প কোথায় অনুষ্ঠিত হবে, সেটা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে।

তাই কোন সাধারণ মানুষ অথবা আবেদনকারীকে অবশ্যই স্থানীয় প্রশাসন , পৌরসভা অথবা বিডিও অফিসের নির্দেশিকার দিকে নজর রাখতে হবে।

ক্যাম্পে কোন কোন নথি‌ নিয়ে যাবেন?

ক্যাম্পে যাওয়ার আগে নিজের প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখুন! আবেদনকারী হিসেবে আপনি যে প্রকল্পে নতুন আবেদন করবেন, তাতে যে কাগজপত্র লাগতে পারে বলে আপনার মনে হচ্ছে তা সঙ্গে রাখবেন।

যদি আপনার পুরনো আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকে , তাহলে সেই সংক্রান্ত নথি রাখতে হবে, এক্ষেত্রে আধিকারিকরাও সহজে আপনার সমস্যাটি বুঝতে পারবে।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment