Annapurna Yojana October Payment: অন্নপূর্ণা প্রকল্পের সুবিধার ক্ষেত্রে নানান রকম প্রশ্ন উঠছে। অনেকেই প্রশ্ন করছেন, একটি বাড়িতে একাধিক রান্নাঘর থাকলে কি অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে? নাকি সে ক্ষেত্রে পৃথক পরিবার হিসেবে ধরা হবে? পৃথক পরিবার হিসেবে ধরা হলে কি অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে না? এই প্রশ্ন বারংবার উঠে এসেছে।
বিশেষ করে একই বাড়ির বিভিন্ন অংশে যে সমস্ত মানুষরা বসবাস করেন, তাদের নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো শুধু রান্নাঘর আলাদা হলেই যে পরিবার হিসেবে পৃথক হয়ে যাবে এমনটা কিন্তু নয়। পরিবার নির্ধারণের ক্ষেত্রে সরকারের যে নির্দিষ্ট নিয়ম ও তথ্য যাচাই পদ্ধতি আছে তার মাধ্যমেই সেটা বোঝা যাবে।
শুধু আলাদা রান্নাঘর থাকলেই পৃথক পরিবার হবে না সে ক্ষেত্রে সরকার তথ্য সংগ্রহের ধর্মে পরিবারের সংখ্যা নির্ধারণের বেশ কয়েকটি বিষয় লিখেছেন। সেগুলিও বিষয় বিবেচনার মধ্যেই থাকবে।
একটা বাড়িতে উনুন আলাদা হলেও পরিবারের সদস্যরা আসলে কীভাবে খাওয়া দাওয়া করছেন তারা কীভাবে বসবাস করছেন , তাদের পারিবারিক ব্যবস্থাপনা আলাদা কিনা এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার পর পরিবারের বিষয়টা নির্ধারিত হবে।
শুধু মাত্র একই ছাদের নীচে দুটি রান্নাঘর মানেই সেটি পৃথক পরিবার হবে এমন নয়।
অন্নপূর্ণা যোজনা আবেদন পত্রের পরিবারের প্রধান সদস্য সংখ্যা ও ডিজিটাল রেশন কার্ডের হাউস হোল্ড আইডি সহ প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। একজন ব্যক্তিকে একাধিক পরিবারের সদস্য হিসেবে দেখানোর সুযোগ সে ক্ষেত্রে নেই।
পরিবারের সদস্যদের তথ্য রেশন কার্ড ও বাস্তব বসবাসের পরিস্থিতি এগুলি মিলিয়ে দেখা হবে।
দুটি পরিবার যদি আলাদাভাবে সংসার চালায় তাহলে সে ক্ষেত্রে রান্না খাওয়ার ব্যবস্থাও যেমন পৃথক হয় তেমনি প্রশাসনিক যাচাইয়ের ক্ষেত্রেও সেটি পৃথক ভাবে উঠে আসে।
পরিবার আলাদা হলেও টাকা খাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলতে হবে! যেমন-
- আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
- আবেদনকারী সরকারি চাকরি করলে বা আয়কর দাতা হলে অন্নপূর্ণা যোজনার শর্তগুলি পূরণ হবে না।
- পরিবারের বছরের ইনকাম ১২ লক্ষ বা তার বেশি কিনা সেটাও দেখা হবে।
প্রকৃত পরিস্থিতি অনুযায়ী যোগ্য প্রাপক এই টাকা পাবেন।











