অন্নপূর্ণার ₹৩,০০০ এখনও ঢোকেনি? এই ৫টি কাজ করলেই টাকা ঢুকবে? 

Published on: September 28, 2026
Annapurna Yojana October Payment

Annapurna Yojana October Payment: আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে দুর্গা পুজোর। এখনো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢোকে নি, তারা রীতিমতো চিন্তায় রয়েছেন। রাজ্য সরকার বলেছিলেন যে ৩০০০ টাকা ১৭ই সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হবে। ‌তবে দেখা যাচ্ছে এখন‌‌ও বহু মানুষ সেপ্টেম্বরের টাকা পান নি।

সরকারের হিসাব অনুযায়ী প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। কিন্তু অনেক আবেদনকারী মহিলা জানাচ্ছেন তাদের একাউন্টে এখন‌ও টাকা ঢোকে নি। অনেকের আবার দেখা যাচ্ছে যে অন্নপূর্ণার স্ট্যাটাস Approved লেখা অথচ তারা টাকা পান নি।

আসলে আবেদন অনুমোদন হওয়া এবং ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢোকা, এই দুটোই সম্পূর্ণ আলাদা পদ্ধতি। তাই প্রচুর মানুষের আবেদন Approved হলেও তারা টাকা পাচ্ছেন না।

এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য DBT লিঙ্ক করানো ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আবেদন Approved হওয়ার পরে ও টাকা না পাওয়ার কারণ হতে পারে- আধার সংযোগ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা DBT লিঙ্ক সংক্রান্ত সমস্যা।

সুখবর: ১৫ই অক্টোবর থেকেই, অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢুকছে! কারা টাকা পাবেনা?
আরও পড়ুন

সুখবর: ১৫ই অক্টোবর থেকেই, অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢুকছে! কারা টাকা পাবেনা?

তাই অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস দেখে অ্যাপ্রুভড দেখলেই ভেবে নেবেন না যে আপনার টাকা ব্যাংক একাউন্টে চলে আসবে। এর জন্য কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে।

এই ৫টি কাজ অবশ্যই করুন

১/ আপনার যে ব্যাঙ্কে নাম, জন্ম তারিখ ও তথ্য রয়েছে, তার সঙ্গে আপনার আধার কার্ডের নাম, জন্ম তারিখ ও অন্যান্য তথ্যগুলি মিলছে কিনা সেটা দেখুন। সাম্প্রতিক কালের একটি রিপোর্টে বলা হয়েছে, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোন তথ্যের সামান্যতম অমিল থাকলে টাকা আসছে না।

২/ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার-লিঙ্ক আছে কিনা সেটা দেখুন। কারণ টাকা আসার জন্য এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ব্যাঙ্কে গিয়ে এই বিষয়টা যাচাই করুন।

৩/ DBT সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা সেটা দেখুন। অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কোন অ্যাকাউন্ট টি আসলে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত এবং কোন অ্যাকাউন্টের DBT লিঙ্ক আছে তারা নিজেরাই ঠিকমতো জানেন না

৪/ একসঙ্গে সকলের অ্যাকাউন্টে টাকা আসছে না। সরকারের তরফ থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে পেমেন্ট করা হচ্ছে। তাই টাকা না এলে অন্নপূর্ণার আবেদন স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাসে যদি দেখায় আবেদন অ্যাপ্রুভড, তারপর যদি টাকা না আসে তাহলে, আবেদন বাতিল এমনটা ধরে নেবেন না। হতে পারে আপনার অ্যাকাউন্টে কোন সমস্যা রয়েছে।

৫/ তথ্য সংক্রান্ত কোন ভুল রয়েছে কিনা দেখুন। কারণ তথ্যে ভুল থাকলে অনেক সময় পেমেন্ট আটকে যায়। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ভালো করে যাচাই করে নিন কোথাও তথ্য প্রদানে কোনরকম সমস্যা হয়েছে কিনা।

স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

অন্নপূর্ণা যোজনার পোর্টালে socialregistry.wb.gov.in যাওয়ার পর ‌‘Track Applicant Status’ অপশন চেক করবেন। তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে আবেদন সংক্রান্ত তথ্য দেখুন।

আবেদন অ্যাপ্রুভড কিন্তু টাকা আসছে না! সেক্ষেত্রে কী করবেন?

  • আপনার প্রদান করা তথ্যে কোথাও কোনরকম ভুল রয়েছে কিনা,
  • আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিংক রয়েছে কিনা,
  • আপনার ব্যাংকের সঙ্গে আধারের লিংক রয়েছে কিনা
  • ব্যাংক ও আধারের তথ্যে কোন গরমিল রয়েছে কিনা‌।

এগুলো যদি থেকে থাকে তাহলে সমস্যার সমাধান করুন আর যদি দেখেন এরকম কোন সমস্যা নেই তবুও টাকা ঢুকছে না, তাহলে সংশ্লিষ্ট সেবা সেতু ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment