অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

আজ ১৭ই সেপ্টেম্বর, অন্নপূর্ণার ৩০০০ টাকা কাদের ঢুকছে? কোন কোন জেলায়?

Published on: September 17, 2026
Annapurna Bhandar September Payment

Annapurna Bhandar September Payment: ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ই সেপ্টেম্বর! তাই এই দিন উপলক্ষে বাংলার মা-বোনেদের ব্যাঙ্ক একাউন্টে, অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি তিন হাজার টাকা দেওয়া হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শুভেন্দু সরকার ১৭ই সেপ্টেম্বর এর একদিন আগে অর্থাৎ ১৬ তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা অনেকের একাউন্টে ক্রেডিট করে দিয়েছেন। আবার অনেকের টাকা আসবে ১৭ তারিখ।

১৬ই সেপ্টেম্বর সবার একাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। অনেক আবেদনকারী যোগ্য হওয়া সত্ত্বেও এই দিন টাকা পাননি। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আবেদনকারীর ফর্ম গুলি যাচাইয়ের পর কিছু আবেদনকারীর স্ট্যাটাস যেমন বদলে যেতে পারে, তেমনি যাচাইয়ের পরে কিছু আবেদন বাতিলও হতে পারে। তাই অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করা প্রয়োজন।

গত আগস্ট মাসে প্রায় দেড় কোটি মহিলা অন্নপূর্ণা যোজনা দ্বারা উপকৃত হয়েছেন। সেপ্টেম্বর মাসে আর‌ও যোগ্য মহিলাদের এই যোজনা পাইয়ে দেওয়ার কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই যারা ১৬ সেপ্টেম্বর টাকা পান নি তারা ১৭ সেপ্টেম্বর টাকা পাওয়ার আশায় বসে রয়েছেন।

১৭ই সেপ্টেম্বর কারা টাকা পেতে পারেন?

  • যাদের আবেদন ইতিমধ্যেই এপ্রুভড হয়েছে অর্থাৎ যারা যোগ্য বলে চিহ্নিত হয়েছেন তারা এই দিন টাকা পেতে পারেন।
  • জুলাই, আগস্টে যারা টাকা পান নি অথচ সম্প্রতি যাদের অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস আন্ডার প্রসেস থেকে এপ্রুভড হয়েছে, তারা এই দিন টাকা পেতে পারেন।
  • আন্ডার প্রসেস থাকলেও সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে পারে, বলে জানা গিয়েছে।

Read More: সেবা সেতু ক্যাম্প কবে, কোথায় বসবে? কি সুবিধা পাওয়া যাবে?

পরশু ১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণা ৩০০০ টাকা কারা পাবে? কারা পাবেনা? জেনে নিন বিস্তারিত!
আরও পড়ুন

পরশু ১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণা ৩০০০ টাকা কারা পাবে? কারা পাবেনা? জেনে নিন বিস্তারিত!

কেন অনেকে এই যোজনার টাকা পান নি?

অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে শুধু আবেদন করলেই হবে না, টাকা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি হতে হবে। তবেই এই যোজনার টাকা পাওয়া যাবে।

যারা এই যোজনার টাকা পাননি তাদের টাকা না পাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হতে পারে তাদের আবেদন পত্রটি এখনো যাচাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হলে তারা টাকা পাবেন না।

আবেদনকারীর তথ্য যাচাই করে সেটা সঠিক দেখার পরে টাকা দেওয়া হবে। এক্ষেত্রে যে সকল আবেদনকারীরা নিজেরা আয়কর দেন বা পরিবারের কেউ আয়কর দেন তারা টাকা পাবেন না।

পরিবারের কারোর বার্ষিক ইনকাম ১২ লাখ বা তার বেশি হলে তারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না।

অন্নপূর্ণা যোজনার আবেদন করার সময় যদি দেখা যায় এমন কোন তথ্য আবেদনকারী দিয়েছেন যা ভুল তাহলে তার আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে।

একবার টাকা পেয়ে‌ও অনেকের অন্নপূর্ণা যোজনা বন্ধ হয়ে যাচ্ছে কেন?

অন্নপূর্ণা যোজনা ক্ষেত্রে যারা টাকা পাননি তাদের ক্ষেত্রটা একরকম আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একবার টাকা পাওয়ার পরে পরের মাসে অনেকের আর টাকা ঢুকছে না। এমনটা তখনই হয় যখন প্রথমবার টাকা দেওয়ার পর দ্বিতীয়বার যাচাই করার সময় সেই ব্যক্তি অযোগ্য বলে প্রমাণিত হন, তখন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সুবিধা বন্ধ হয়ে যায়।

অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস কীভাবে দেখবেন?

বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে পারেন।

  • এর জন্য socialregistry.wb.gov.in পোর্টালে আপনাকে যেতে হবে এবং তারপর আপনাকে ফোন নাম্বার এবং OTP ইত্যাদি দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে।
  • যদি দেখেন আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে সেক্ষেত্রে টাকা পাওয়ার সুযোগ রয়েছে। তখন কিছু সময় অপেক্ষা করাই ভালো।
  • আবেদন রিজেক্ট দেখালে যদি রিজেক্টের কারণ দেওয়া থাকে এবং সেই কারণ যদি উচিত না হয় তাহলে ক্লেম করতে হবে।

যারা এখন‌ও আবেদন করেন নি, তাদের ক্ষেত্রে কী হবে?

যারা আবেদন করেন নি, অথবা যাদের এখন‌ও ২৫ বছর হয়নি, তারা নভেম্বর ডিসেম্বর মাসে জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন করতে পারেন।

এছাড়া অক্টোবর মাসের প্রথম সপ্তাহে (২,৩,৪ তারিখে) পঞ্চায়েত এলাকা , বিডিও এলাকাবা মিউনিসিপালিটি এলাকাতে সেবা সেতু ক্যাম্প হওয়ার কথা আছে, সেখান থেকেও যোগ্য ব্যক্তিরা অন্নপূর্ণার জন্য আবেদন করতে পারেন।

১৭ ই সেপ্টেম্বর টাকা না পেলে হতাশ হওয়ার কোন‌ও কারণ নেই কারণ ১৬-১৭ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে , হতেই পারে যে কারোর প্রথম দিকে টাকা আসে নি কিন্তু পরের দিকে অর্থাৎ মাস শেষের দিকে টাকা ঢুকবে।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment