মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কীভাবে নতুন আবেদন করবেন? রইল সহজ পদ্ধতি!

Published on: October 12, 2026
Mukhyamantri Swasthya Bima Card KYC Online

Mukhyamantri Swasthya Bima Card KYC Online: পশ্চিমবঙ্গে আগে যে সরকার ছিল, সেই সরকার জনসাধারণের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথী প্রকল্প। আগের সরকার বদলে গিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর, তারা স্বাস্থ্য সাথী প্রকল্প বদলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছে। এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে? আর প্রয়োজনীয় নথী কী কী লাগবে? বিস্তারিত র‌ইল এই প্রতিবেদনে।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা হল একটি জনহিতকর প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে সকল পরিষেবাগুলি তালিকাভুক্ত হবে সেইগুলিতে প্রত্যেক বছর নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে।

এই পরিষেবার ফলে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের চিকিৎসার জন্য আর সর্বস্বান্ত হতে হবে না। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে।

স্বাস্থ্য সাথী বনাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা

বিগত সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের দ্বারা প্রচুর পরিমাণ মানুষ উপকৃত হয়েছেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে। তবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আর‌ও বেশি আধুনিক এবং উন্নত হবে কারণ এর সঙ্গে কেন্দ্রীয় পরিকাঠামো যুক্ত থাকবে।

PM Viksit Bharat Rozgar Yojana: যোগ্য চাকরিপ্রার্থীরা পাবেন ₹১৫,০০০, কারা আবেদন করতে পারবেন?
আরও পড়ুন

PM Viksit Bharat Rozgar Yojana: যোগ্য চাকরিপ্রার্থীরা পাবেন ₹১৫,০০০, কারা আবেদন করতে পারবেন?

স্মার্ট কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্পে সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো যেত। স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজিটাল আধার ও রেশন কার্ডের ওপর ভিত্তি করে অনলাইন কেওয়াইসির বাধ্যতামূলক করার ওপর জোর দেওয়া হচ্ছে।

এর ফলে চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা যেমন বাড়বে তেমনি প্রকৃত সুবিধাভোগী যারা, তাদের কাছে পরিষেবা অনেক সহজ হয়ে উঠবে।

কী কী সুবিধা পাওয়া যাবে?

  • এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারী পরিবার বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমা পরিষেবা পাবে।
  • তালিকাতে থাকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে কোন নগদ টাকা ছাড়াই জটিল রোগের চিকিৎসা করানো সম্ভব হবে।
  • অপারেশন থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় খরচ, সাধারণ ওষুধপত্র সবকিছুই পাওয়া যাবে এই প্রকল্পের অধীনে।
  • হাসপাতালে ভর্তি থেকে শুরু করে ছাড়া পাওয়া পর্যন্ত তাই জনসাধারণকে সেভাবে ভাবতে হবে না।
  • বেসরকারি নার্সিংহোমগুলো এই প্রকল্পের তালিকাভুক্ত হওয়ায় উন্নতমানের স্বাস্থ্যপরিষেবা পাওয়া যাবে বিনামূল্যে।

কারা আবেদন করতে পারবেন?

  • পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করেন, এরকম যেকোনো পরিবার এই বিশেষ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধা পাবেন।
  • যে সকল পরিবার কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকায় নাম নথিভুক্ত করাতে পারেন নি তারা এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • পরিবারের বার্ষিক আয়ের বিষয়টা এক্ষেত্রে নজরে রাখা হবে।
  • মধ্যবিত্ত, দিনমজুর ও প্রান্তিক পরিবারের সদস্যরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে আবেদন করবার জন্য ও KYC সম্পন্ন করবার জন্য প্রত্যেকটি সদস্যের কাছে বৈধ আধার কার্ড রাখতে হবে।

পারিবারিক অর্থনৈতিক অবস্থা যাচাই করার জন্য ডিজিটাল রেশন কার্ড হাতের কাছে রাখতে হবে।

পরিবারের বার্ষিক আয় আট লক্ষ টাকার নীচে আছে, এটা বোঝানোর জন্য স্বঘোষিত আয়ের প্রমাণ পত্র দিতে হবে।

আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা একটি চালু মোবাইল নাম্বার থাকা প্রয়োজন যা দিয়ে ওটিপি যাচাই হবে।

এছাড়া আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ঠিকানার প্রমাণপত্র লাগবে।

আবেদন করার পদ্ধতি?

প্রথমেই ন্যাশনাল হেলথ অথারিটির অফিসিয়াল বেনিফিশিয়ারি পোর্টাল বা মোবাইল এর মাধ্যমে আয়ুষ্মান অ্যাপটি ডাউনলোড করতে হবে।

তারপর নিজের মোবাইল নাম্বার দিতে হবে সেখানে ওটিপি আসবে এবং তার মাধ্যমে লগইন করতে হবে।

এরপর যে রাজ্যে থাকেন সেই রাজ্যের নাম জেলার নাম এবং ব্লকের নাম সিলেক্ট করতে হবে।

আধার নাম্বার অথবা ডিজিটাল রেশন কার্ড নাম্বার টাইপ করে এবার পরিবারের সদস্যদের নামের তালিকা খুঁজে বার করতে হবে ও সেই নামের পাশে থাকা কেওয়াইসি অপশনে ক্লিক করে, আধার OTP ও নিজস্ব ছবি আপলোড করতে হবে।

সবশেষে সাবমিট করতে হবে।

চিকিৎসা ক্ষেত্রে দুশ্চিন্তা কমাতে ও স্বাস্থ্য জনিত বিষয়টিকে নিশ্চিত করতে ঘরে বসেই মোবাইলের সাহায্যে কে ওয়াই সি করে নিন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের নাম নথিভুক্ত করে বীমার অন্তর্ভুক্ত হন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment