সুখবর: ১৫ই অক্টোবর থেকেই, অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢুকছে! কারা টাকা পাবেনা?

Published on: October 15, 2026
Annapurna Bhandar October Payment

Annapurna Bhandar October Payment: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাজ্য সরকার লক্ষীর ভান্ডার বদলে চালু করেন অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মহিলাদের মাসিক দেড় হাজার টাকা আর্থিক সহায়তার বদলে সহায়তার পরিমাণ বেড়ে হয় মাসিক ৩০০০ টাকা। এরপর রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করেন জুন মাস থেকে।

সেপ্টেম্বরে চতুর্থ কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মতিথি উপলক্ষে দেওয়া শুরু হয়। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ থেকে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে।

সেপ্টেম্বর মাসের টাকা ঢুকে যাওয়ার পর সবার চিন্তা শুরু হয় অক্টোবর মাস নিয়ে। কারণ এই মাসের ১৫ই অক্টোবর থেকেই পঞ্চমী অর্থাৎ পুজো শুরু।‌ তাই পুজোর আগে টাকা ঢুকবে কিনা?

টাকা ঢুকলেও কবে নাগাদ ঢুকবে এই নিয়ে সবার মধ্যে একটা চিন্তা ছিল। অবশেষে সকলের প্রতীক্ষার অবসান হল। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, পুজোর আগেই অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে।

আজ ১২ই অক্টোবর সোমবার! অন্নপূর্ণার অক্টোবরের ৩০০০ টাকা ঢুকছে?
আরও পড়ুন

আজ ১২ই অক্টোবর সোমবার! অন্নপূর্ণার অক্টোবরের ৩০০০ টাকা ঢুকছে?

হ্যাঁ পঞ্চমীর দিন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হল। ১৫ই অক্টোবর দুপুর থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। পঞ্চমীর দিন দুপুর 12:36PM থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে।

তবে যাদের অ্যাকাউন্টে এই দিন টাকা ঢোকে নি, তারা হতাশ হবেন না। কারণ অক্টোবর মাসের টাকা দেওয়া এই শুরু হয়েছে। এই মাসে ১ কোটি ৭০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাই একবারে সকলকে সেই টাকা দেওয়া সম্ভব নয়। রাজ্য সরকার আস্তে আস্তে সকলকে পুজোর আগে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দেবেন।

কতদিনের মধ্যে টাকা ঢুকবে?

পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা রয়েছে এবং সেই ২৩ টি জেলায় অসংখ্য ব্লক এবং গ্রাম রয়েছে, অসংখ্য মিউনিসিপ্যালিটি রয়েছে এবং প্রচুর সংখ্যক উপভোক্তা রয়েছেন। তাই এই টাকা সবার অ্যাকাউন্টে দিতে একটু সময় লাগবে।

অন্নপূর্ণা যোজনার এই টাকা পঞ্চমী থেকে দেওয়া শুরু হয়েছে মানে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে মোটামুটি সাত দিন সময় লাগবে অর্থাৎ দুর্গাপুজোর দশমীর মধ্যে কেউ কেউ টাকা পাবেন। কার‌ও ক্ষেত্রে আবার দশমী পেরিয়ে যেতে পারে।

১৫ই অক্টোবর থেকে ২২শে অক্টোবর এর মধ্যে রাজ্যের সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেই আশা করা হচ্ছে।

অ্যাপ্রুভাল পেয়েও টাকা না ঢোকার প্রধান কারণ

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ মহিলার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অ্যাপ্রুভড, অথচ টাকা ঢুকছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এর পিছনে একটি কারণ রয়েছে। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকার কারণ ডিবিটি লিঙ্ক না থাকা।

যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কানেক্টেড নেই, তাদের কিন্তু ব্যাঙ্কে গিয়ে সেই সমস্যার সমাধান করে আসতে হবে। নইলে অন্নপূর্ণা যোজনার টাকা আসবে না।

DBT লিঙ্ক In-Active হয়ে যাচ্ছে

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT লিঙ্ক ছিল, কিন্তু বর্তমানে সেটা De-Seed হয়ে যাচ্ছে, অর্থাৎ In-Active হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আধার পোর্টালে গিয়ে আধার নম্বর দিয়ে, মোবাইলের OTP দিয়ে লগইন করে দেখতে হবে যে ব্যাঙ্কের স্ট্যাটাস বর্তমানে কী আছে।

যদি দেখেন স্ট্যাটাস অ্যাক্টিভ আছে তাহলে তো কোন সমস্যা নেই। কিন্তু যদি দেখেন In-Active হয়ে আছে, তাহলে আপনার আধার De-Seed হয়ে গেছে। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্ক বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে গিয়েই কিন্তু DBT করাতে হবে।

তাই অন্নপূর্ণার স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়েও কোন লাভ নেই, যদি DBT লিঙ্ক না থাকে।

যাদের অন্নপূর্ণা স্ট্যাটাস আন্ডার প্রসেস বা ফারদার ভেরিফিকেশন, রিজেক্টেড দেখাচ্ছে, তাদের ক্লেম করতে হবে।

আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্যাটাস আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন থাকলেও টাকা ঢুকে যাচ্ছে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না। আসলে বহু আবেদনকারীর ভেরিফিকেশন হয়তো সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হয়নি। তাই এমনটা হচ্ছে।

অনেকে আবার রিজেক্টেড স্ট্যাটাস থাকার পর ক্লেম করে সেপ্টেম্বরের টাকা পেয়েছেন। তাদের স্ট্যাটাস পরিবর্তন না হলেও তারা অক্টোবরের টাকা পাবেন।

কারা অন্নপূর্ণার টাকা পাবেন না?

তবে কিছু সংখ্যক মহিলা আছেন যারা অক্টোবরে টাকা পাবেন না, কারণ তাদের ভেরিফিকেশন হয়তো সম্পন্ন হয় নি। তাদের ভেরিফিকেশন হতে সময় লাগবে।

আবার অযোগ্য হয়েও যারা মিথ্যে তথ্য দিয়ে ক্লেম করেছেন তারা বাদ যাবেন।

কাদের ফাদার ভেরিফিকেশন আসে?

  • অনেক ক্ষেত্রে আবেদনকারী যদি সরকারি কোন কর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার ফার্দার ভেরিফিকেশন আসে।
  • ইনকাম ট্যাক্সের জন্য অনেক সময় ফাদার ভেরিফিকেশন দেখায়।
  • তিনটের বেশি পাকা ঘর শহর এলাকায় থাকলে, অনেক সময় ফার্দার ভেরিফিকেশন দেখায়।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment