Annapurna Yojana

অন্নপূর্ণা: ফর্মে ভুল হয়েছে? অনলাইন এডিট করতে এই কাজটি করুন! ৩টি সহজ উপায়।

Annapurna Yojana Online Edit Option: নমস্কার বন্ধুরা! অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদন করার সময়, অনেক মানুষদের ছোটখাটো ভুল হয়েছে। যা সংশোধন করার প্রয়োজন। নাহলে ফর্ম বাতিলের আশংকা রয়েছে। এইভুল গুলো সংশোধন করার কোন উপায় আপাতত নেই আবেদনকারীদের কাছে।

তাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ার কাছে আমরা অনুরোধ জানাব, যাতে অনলাইন এডিট অপশন চালু করেন। কিভাবে অনুরোধ জানাতে হবে? সেটাই এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করছি।

সংশোধনের প্রয়োজন পড়ছে কেন?

অন্নপূর্ণা যোজনার অনলাইনে ফর্ম পূরণ করার সময় কিছু ছোটখাটো ভুল হয়েছে। যেমন-

  • আধার নম্বর ভুল,
  • মোবাইল নম্বর ভুল,
  • পরিবারের তথ্যে ভুল,
  • ভুল ঠিকানা,
  • ভোটার পার্ট নম্বরে ভুল,
  • ইনকাম ট্যাক্সের তথ্যে ভুল,
  • DBT এর মাধ্যমে অন্য প্রকল্পের মাসিক সুবিধা পাওয়ার অপশনে ভুল,
  • স্বাস্থ্যসাথি কার্ড, রেশন কার্ডে ভুল,
  • জমির তথ্যে ভুল,
  • ৩টে বা তার বেশি পাকা ঘরের তথ্যে ভুল।

এইরকম নানান ভুলের কারনে, আবেদন ফর্ম যাতে বাতিল না হয়ে যায়, তাই অনলাইনে এডিট অপশন দিলে সাধারণ মানুষ তা সংশোধন করে নিতে পারবেন।

অনলাইন এডিট অপশন কেন প্রয়োজন?

  • আবেদনকারী বাড়িতে বসেই হাতের মোবাইল থেকে ভুল সংশোধন করে নিতে পারবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে পারবেন।
  • অল্প শিক্ষিত মা-বোনেরা সাইবার ক্যাফেতে গিয়েও ভুল সংশোধন করতে পারবেন।
  • নতুন করে আবেদন করার ঝামেলা কমবে।
  • সরকারি অফিসে ভিড় অনেক কম হবে।
  • সাধারণ মানুষের সময় ও যাতায়াতের খরচ বাঁচবে।

সবচেয়ে বড় বিষয় হলো—

অনেক মানুষ শুধুমাত্র ছোট্ট একটা ভুলের জন্য যাতে সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই সুযোগ তৈরি হতে পারে যদি সরকার Edit Option ব্যবস্থা চালু করে।

অনলাইন এডিট অপশন না থাকায় সাধারণ মানুষের কি কি অসুবিধা হচ্ছে?

বর্তমানে অন্নপূর্ণা যোজনার পোর্টালে socialregistry.wb.gov.in অনলাইনের মাধ্যমে ফর্ম এডিট করা যাচ্ছেনা। যাদের অলরেডি ভুল হয়ে রয়েছে, তারা বুঝতে পারছে না কিভাবে আবেদন সংশোধন করবেন। এমনকি, BDO অফিসে গিয়েও কোন সদুত্তর পাচ্ছেনা সাধারণ মানুষ। ফলত, তাদের হয়রানির স্বীকার হতে হচ্ছে।

আবেদনে ভুল হবার কারনে, অন্নপূর্ণা যোজনার টাকা আদেউ তারা পাবেন কিনা, এই নিয়ে অনেকে সংশয়ে আছেন। সরকারি আধিকারিকেরা গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন করছে বটে, কিন্তু তাতে সঠিকভাবে কতটা কাজ হচ্ছে, তাও ভাবাচ্ছে সাধারণ নাগরিকদের। সবকিছু, মিলিয়ে একটা অনিশ্চয়তায় আচ্ছন্ন সবাই। এমত, অবস্থায় অনলাইন Edit Option দেবার দাবী জানাচ্ছে অনেকে।

এটি সরকারের কাছে শুধুই একটি বিনীত অনুরোধ

বন্ধুরা, এখানে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। বর্তমানে রাজ্য সরকার এখনও অনলাইনে Edit Option চালু করার কোনও ঘোষণা করেনি। আমরা শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে রাজ্য সরকারের কাছে একটি বিনীত অনুরোধ করতে পারি। আপনারা যদি এই অনুরোধের মধ্যে সামিল হতে চান, তাহলে সরকার বিষয়টি ভেবে দেখতে পারে।

আমরা সরকারের কাছে কী অনুরোধ জানাতে চাই?

আমাদের অনুরোধ খুবই সহজ।

“অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্মে ভুল সংশোধনের জন্য অনলাইনে Edit Option চালু করা হোক, যাতে সাধারণ মানুষ বাড়ি থেকেই আবেদন সংশোধন করতে পারেন।”

মোট ৩টি উপায়ে আমরা অনুরোধ জানাতে পারি

১) ইমেলের মাধ্যমে অনুরোধ করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ার কাছে আপনার অনুরোধ পাঠাতে পারেন ইমেল করে ।

ইমেলে কী লিখবেন?

SubjectRequest to Introduce Online Edit Option for Annapurna Yojana Application Form
Email Bodyমাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়া,

আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক।

অন্নপূর্ণা যোজনার আবেদন করার সময় অনেক মানুষের ফর্মে অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন ভুল হয়েছে।

যদি আবেদন সংশোধনের জন্য একটি Online Edit Option চালু করা হয়, তাহলে সাধারণ মানুষ বাড়ি থেকেই অথবা নিকটবর্তী সাইবার ক্যাফের মাধ্যমে সহজে ভুল সংশোধন করতে পারবেন।
এর ফলে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে।

তাই বিনীত অনুরোধ, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে Online Edit Option চালু করার ব্যবস্থা গ্রহণ করলে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হবেন।

ধন্যবাদান্তে
একজন সাধারণ নাগরিক
Email IDwbgovt@wb.gov.in
adhikarisuvenduwb1@gmail.com
agnimitra.inga@gmail.com

২) X (Twitter)-এ Tweet করুন

আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া এখন কত শক্তিশালী! তার মধ্যে X (টুইটার) সবচেয়ে বেশি শক্তিশালী। আপনারা সবাই যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে ট্যাগ করে একটি করে টুইট করেন, তাহলে সরাসরি আপনাদের অনুরোধটি তাদের কাছে পৌঁছে যাবে।

টুইটে যা লিখবেন-

মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়া,
অন্নপূর্ণা যোজনার ফর্মে অনেক মানুষের অনিচ্ছাকৃত ভুল হয়েছে।
বিনীত অনুরোধ, Online Edit Option চালুর বিষয়টি বিবেচনা করুন।
এতে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।

@SuvenduWB
@paulagnimitra1

অবশ্যই শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল মহাশয়াকে ট্যাগ করতে ভুলবেন না। তাদের X প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম-

@SuvenduWB
@paulagnimitra1

অথবা আমার পোষ্টকে রিটুইট করতে পারেন-

৩) ফেসবুক পোষ্ট

আপনারা চাইলে Facebook-এ পোস্ট করেও অনুরোধ জানাতে পারেন।

ফেসবুক পোস্টে যা লিখবেন-

” মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়া,

অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্মে অনেক সাধারণ মানুষের অনিচ্ছাকৃত ভুল হয়েছে।

এই ভুলগুলোর কারণে ভবিষ্যতে অনেক আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

বিনীত অনুরোধ, আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করে Online Edit Option চালু করার ব্যবস্থা গ্রহণ করুন।

এর ফলে—
✅ সাধারণ মানুষ বাড়ি থেকেই ভুল সংশোধন করতে পারবেন।
✅ সরকারি অফিসে ভিড় কমবে।
✅ মানুষের সময় ও অর্থ দুটোই বাঁচবে।
✅ আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।

আশা করি বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হবে।

ধন্যবাদ।”

অবশ্যই শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল মহাশয়াকে মেনশন করতে ভুলবেন না। তাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম-

Suvendu AdhikariFacebook Profile Link
Agnimitra PaulFacebook Profile Link

সবাই একই ভাষায় অনুরোধ করলে কী লাভ?

যখন পশ্চিমবঙ্গের হাজার হাজার সাধারণ মানুষ একই রকমের অনুরোধ করবেন, তখন সেই বিষয়টি সরকারের নজর আসবে এবং বিষয়টি বিবেচনা করে দেখবে।

যদি আপনারা এই অংশে উদ্যোগ নিতে চান তাহলে এখনি যা করবেন-

  • একটি ইমেল পাঠান।
  • X-এ একটি টুইট করুন।
  • Facebook-এ একটি পোস্ট করুন।

তবে মনে রাখবেন, সবসময় ভদ্র, সম্মানজনক এবং ইতিবাচক ভাষা ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button