Self Enumeration Census 2027 West Bengal: অবশেষে ১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হল জনগণনার কাজ! সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়াতে বাড়ি বসেই, ২০২৭ সালের জনগণনায় অংশ নিতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ। কেন্দ্র সরকার জানিয়েছে, জনগণনার জন্য সেলফ ‘সেল্ফ এনুমারেশন ফর্ম’ অনলাইনেই ফিলাপ করতে পারবেন।
১লা আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন ফর্ম’ ফিলাপ করতে পারবেন। অর্থাৎ প্রথম পর্বে মোট ১৫ দিন সময় পাওয়া যাবে। যারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তাদের জন্য চিন্তার কোন কারন নেই। দ্বিতীয় ধাপে সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে এই গননার কাজ করবে। প্রসঙ্গত, বলে রাখি- এই গণনা প্রক্রিয়ার সম্পূর্ণ দায়ভার রয়েছে কলকাতা পৌরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডের উপর।
আজ থেকেই সেল্ফ এনুমারেশন ফর্ম ফিলাপ শুরু
১) আজ অর্থাৎ ১লা আগস্ট থেকেই সাধারন মানুষ নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে সেল্ফ এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারবে। সরকারি পোর্টালটি হল- se.census.gov.in

২) এই পোর্টালে গিয়ে, নিজের রাজ্য West Bengal বেছে নিতে হবে! এরপরে, পরিবারের প্রধানের নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর ও ক্যাপচা বসিয়ে Get OTP অপশনে ক্লিক করতে হবে।
৩) OTP বসানোর পর, অবশ্যই মনে করে ভাষা বাছাই করে নেবেন। আপনি যেই ভাষা বাছাই করবেন, সেই ভাষাতেই জনগণনার ফর্ম দেখতে পাবেন।
এরপরে, আপনার পরিবারের সমস্ত শিশু ও প্রাপ্তবয়স্ক সদস্যদের তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন। কিভাবে ফর্ম ফিলাপ করতে হয়? তা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে!
SE ID যুক্ত একনলেজমেন্ট স্লিপ
অনলাইনে ফর্ম পূরণ করার পর, একটি একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে, যেখানে SE ID লেখা থাকবে, এই স্লিপটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। আপনি জনগণনার ফর্ম পূরণ করেছেন এই স্লিপটি তার প্রমাণ, পরবর্তীতে কাজে লাগবে।
জনগণনার দ্বিতীয় ধাপ শুরু হবে ফেব্রুয়ারি মাসে
বর্তমানে ১৫ই আগস্ট পর্যন্ত ডিজিটালই জনগণনার প্রথম ধাপ চলবে। এরপরে, ফেব্রুয়ারি মাস নাগাদ জনগণনার দ্বিতীয় ধাপ শুরু হবে। অনেক নিরক্ষর ব্যক্তি যারা অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন ফর্ম’ পূরণ করতে সক্ষম নন, তাদের জন্য সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে অফলাইনে ফর্ম পূরণ করিয়ে নেবে।
সেক্ষেত্রে, যখন সরকারি আধিকারিকেরা আপনার বাড়িতে আসবে, তখন পরিবারের যেকোন একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে বাড়িতে হাজির থাকতে হবে। যাতে সেই ব্যক্তি পরিবারে অন্য সকল সদস্যদের তথ্য সঠিক ভাবে বলতে পারে। পরিবারের সকল সদস্যকে বাড়িতে উপস্থিত থাকবার প্রয়োজন নেই।






