Annapurna Bhandar September Payment: নমস্কার বন্ধুরা! আজ ৭ই সেপ্টেম্বর এক আনুষ্ঠানিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণার ৩০০০ টাকা কবে উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে ঢুকবে? কারা টাকা পাবেন? অন্নপূর্ণা যোজনায় কাদের ৪৫০০ টাকা দেওয়া হবে?
সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা টাকা কবে দেবে?
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ১৫০০ টাকা আজ থেকে উপভোক্তাদের একাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে। সেই প্রশাসনিক অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, যে অন্নপূর্ণা যোজনায় সেপ্টেম্বর মাসের চতুর্থ কিস্তি আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হবে।
ভারতের প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পালিত হবে অন্নপূর্ণা দিবস! ওইদিন উপলক্ষে সমস্ত নতুন পুরানো উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা দেবার কাজ শুরু হবে।
কাদের ৪৫০০ টাকা দেওয়া হবে?
যে সমস্ত শারীরিক প্রতিবন্ধী মহিলা রয়েছেন, তাদেরকে ‘প্রতিবন্ধী/মানবিক ভাতার ১৫০০ টাকা সাথে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা’ – এই দুই প্রকল্পের টাকা একসাথে মোট ৪৫০০ টাকা দেওয়া হবে। এমনিতে কোন দুই সামাজিক প্রকল্পের সুবিধা একসাথে পাওয়া যায়না, কিন্তু শারীরিক প্রতিবন্ধী মহিলাদের কথা মাথায় রেখে, শুধুমাত্র তাদের এই বিশেষ সুবিধা দেওয়া হবে। প্রসঙ্গত বলে রাখি, পশ্চিমবঙ্গে এরকম ১ লক্ষ ২৪ হাজার মহিলা রয়েছেন!
২৫ থেকে ৬০ বছর বয়সী, স্বামীহীনা মহিলা আছেন যারা- তাদের বিধবা ভাতার ১৫০০ টাকা স্যারেন্ডার করে, অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সাথে, মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন ভোটের আগে বয়স্ক ভাতা, মানবিক ও বিধবা ভাতার টাকা ডাবল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের আর্থিক অবস্থা বর্তমানে ভালো নয়, তাই আপাতত ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। কিন্তু, ২০২৭ সালে এই পেনশন স্কীম গুলির ভাতা দ্বিগুণ করা হবে বলে ঘোষণা করছেন।
‘Under Process বা Further Verification’ তদের কি হবে?
ইতিমধ্যে রাজ্য স্তরে ভেরিফিকেশনের কাজ এগোচ্ছে! ১৭ই সেপ্টেম্বরের আগে যাদের স্ট্যাটাস ‘Approved’ হয়ে যাবে, তারা সবাই সেপ্টেম্বরের অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন। ক্লেম যারা করেছেন, তাদেরও আবেদনের মুল স্ট্যাটাস Approved হওয়া চাই।
যদি স্ট্যাটাস ১৭ই সেপ্টেম্বরের আগে Approved না হয়, সেক্ষেত্রে টাকা পেতে দেরি হতে পারে। ১১ই জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন, তাদেরও ভেরিফিকেশনের কাজ চলছে এবং ১৭ই সেপ্টেম্বর থেকে টাকা ছাড়ার কাজ চলবে!













