Suvendu Adhikari Annapurna Yojana Updates: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষনা করেছিলেন, আগস্ট মাসের প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি দেওয়া হবে মোট ১ কোটি মহিলাকে! সেইমতো আজ আগস্ট মাসের ১ তারিখ লক্ষ লক্ষ মহিলা অপেক্ষা করেছি বসেছিলেন টাকা ঢোকার আশায়। কিন্তু এখনও কোনপ্রকার টাকা ঢোকেনি তাদের।
অন্যদিকে, ৩১শে জুলাই অন্নপূর্ণা যোজনার সিটিজেন পোর্টাল থেকে স্ট্যাটাস দেখা এবং নতুন আবেদন করার অপশন তুলে নেওয়া হয়েছে। ফলে অনেকেই চিন্তায় রয়েছেন। এমতাবস্থায় আপনার কি করনীয়?
এখন স্ট্যাটাস চেক করবেন কীভাবে?
অনলাইনে কোনভাবেই এইসময়ে স্ট্যাটাস দেখতে পারবেন না। ভবিষ্যতে এই অপশন আবার চালু করা হতে পারে। আপনি যদি এখন স্ট্যাটাস জানতে চান, তাহলে একমাত্র সরকারি অফিস যেমন- BDO, পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করতে হবে।
সাথে করে অবশ্যই নিয়ে যাবেন–
- আবেদনকারীর আধার কার্ড,
- অনলাইনে আবেদনের স্লিপ বা টেম্পোরারি আইডি এবং
- আবেদন করার সময় ব্যবহৃত পরিবারের প্রধানের মোবাইল নম্বর!
১ আগস্টে কেন টাকা এল না?
অনেকে ধারনা করেছিলেন, জুলাই মাসের মতো আগস্ট মাসের ১ তারিখে টাকা দেওয়া হবে। কিন্তু, এইবার সম্ভবত পরিস্থিতি একটু ভিন্ন। জুলাই মাসের ১ তারিখে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক সভা করে বোতাম টিপে টাকা ছেড়েছিলেন।
কিন্তু, এইবারে সেইরকম কোন ব্যাপার নেই। প্রচুর ভেরিফিকেশন বাকি রয়েছে, বহু আবেদন যাচাই চলছে। তাছাড়া, ১ই আগস্ট শনিবার সপ্তাহের শেষ দিন। সেইজন্য সম্ভবত আগস্ট মাসের ৩ তারিখ থেকে টাকা ছাড়ার কাজ শুরু হতে পারে। কারন ৩ই আগস্ট সোমবার, সপ্তাহের শুরু!
পাশাপাশি, ৭ই আগস্ট পর্যন্ত, ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা দেবার কাজ চলবে। সবাই একসাথে একইদিনে টাকা পাবেন না। কেউ আগে এবং কেউ পরে টাকা পাবেন। অবশ্যই যারা সঠিক আবেদন করেছেন, ফর্মে নির্ভুল তথ্য দিয়েছেন, ভেরিফিকেশন সফল হয়েছে যাদের তারাই, মূলত আগস্টে টাকা পাবেন।
৭ আগস্ট পর্যন্ত টাকা না এলে কী করবেন?
যদি আপনার আগস্ট মাসের টাকা ৭ই আগস্টের মধ্যে ব্যাঙ্কে ক্রেডিট না হয়, তাহলে অতি সত্বর নিজের সরকারি অফিসে খোজ নিন! জেনে নেবেন কি সমস্যার জন্য টাকা পেলেন না? আবেদন বাতিল করা হয়েছে কিনা? অথবা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কি? প্রয়োজন হলে সরকারি হেল্পলাইন বা অভিযোগ কেন্দ্রের সাহায্য নিন।
কারা আগস্ট মাসে টাকা পাবেন না?
যেসব আবেদনকারী সরকারি যোগ্যতার শর্ত পূরণ করেন না, তাদের আবেদন বাতিল করা হবে এবং আগস্ট মাস থেকে আর টাকা পাবেন না।
- পরিবারের কেউ সরকারি চাকরি করলে।
- পরিবারের কেউ সরকারি পেনশন পেয়ে থাকলে।
- কোন সদস্য ইনকাম ট্যাক্স বা আয়কর দিয়ে থাকলে।
- আবেদনে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দিলে।
- ভেরিফিকেশনের সময় তথ্যে অমিল ধরা পড়লে।
জুলাইতে টাকা পেলেও, আগস্টে অনেকে টাকা পাবেন না
জুলাই মাসে তাড়াহুড়ো করে সরকার অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছে, যার ফলে অনেক অযোগ্য মহিলারাও টাকা পেয়েছেন। এবার অনেক জায়গায় রি-ভেরিফিকেশন শুরু হয়েছে। এই পুনরায় যাচাই প্রক্রিয়ার সময় কেউ অযোগ্য প্রমাণিত হলে, সেই মহিলা আগস্ট মাস থেকে টাকা পাবেন না!









