অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

এই ৩টে ডকুমেন্ট জমা দিলেই, অন্নপূর্ণা যোজনার টাকা আগস্টে পাবেন? জেনে নিন কি কি কাগজ লাগছে?

Published on: August 3, 2026
Annapurna Yojana August Payment

Annapurna Yojana August Payment: রাজ্যের অনেকে মহিলা অন্নপূর্ণা যোজনার কোন কিস্তির টাকাই পাননি! আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে ১কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা দেবার লক্ষ্য মাত্রা নিয়েছে রাজ্য সরকার। এদিকে, ৩১ জুলাই নাগাদ অন্নপূর্ণার সিটিজেন পোর্টাল থেকে স্ট্যাটাস দেখার অপশন সরিয়ে ফেলা হয়েছে।

ফলে, সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেনা, আদৌ তারা আগস্ট মাসে টাকা পাবে তো? পাশাপাশি, বাড়ি বসে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ। ইতিমধ্যে সরকারি নতুন নির্দেশ অনুযায়ী আবার ডকুমেন্ট জমা নেবার কাজ শুরু হয়েছে বিধায়ক কার্যালয়ে।

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও না এলে কী করবেন?

যারা এখনও অন্নপূর্ণা যোজনার একটাও কিস্তির টাকা পাননি, তারা সবার আগে তার আবেদনের স্ট্যাটাস জেনে আসুন BDO অফিস বা পৌরসভা থেকে। সঙ্গে অবশ্যই অনলাইনে আবেদনের একনলেজমেন্ট স্লিপ, আধার কার্ড নিয়ে যাবেন।

যদি আপনার আবেদনের স্ট্যাটাস Approved দেখায়, তাহলে আপনাকে কিছুই করতে হবেনা। আগস্ট মাসের ফান্ড সরকার রিলিজ করলেই আপনার ব্যাঙ্কে ৩০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে! কিন্তু অবশ্যই ব্যাঙ্কে DBT সক্রিয় থাকা চাই।

যদি আপনার আবেদন এপ্রুভ না হয়ে থাকে সেক্ষেত্রে, Under Enquiry, Under Process, Submitted এই ৩টির মধ্যে যেকোন একটি স্ট্যাটাস দেখাবে। তাহলে আপনার এলাকার বিধায়ক অফিসে খোঁজ নিন, সেখানে কোন ডকুমেন্ট জমা নিচ্ছে কিনা। যদি ডকুমেন্ট জমা নেয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা করুন, বাকিটা প্রশাসন দেখবে।

কেন আবার ডকুমেন্ট জমা নিচ্ছে?

অনেক উপভোক্তা জানিয়েছেন যে তারা যোগ্য হয়েও টাকা পাননি! এদিকে অযোগ্য ব্যাক্তিরা টাকা পেয়েছে। তাই, সরকারি সমস্ত বিধায়কদের নির্দেশ দিয়েছে, যোগ্য মহিলাদের তথ্য প্রশাসন কে জানাতে!

এই নির্দেশের ভিত্তিতে, বিধায়কেরা তার এলাকার সমস্ত যোগ্য মহিলাদের তথ্য হিসেবে ডকুমেন্ট জমা নিচ্ছে এবং প্রশাসনের কাছে পাঠাচ্ছে, যাতে সেই মহিলাটি আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেয়ে যান।

কোন কোন ডকুমেন্ট জমা দিতে হতে পারে?

সমস্ত এলাকায় একই ডকুমেন্ট নাও জমা দিতে হতে পারে! সবার আগে আপনি খোঁজ নিন, যে আপনার এলাকার বিধায়ক অফিসে কোন ডকুমেন্ট জমা নিচ্ছে কিনা?

বেশিরভাগ ক্ষেত্রে নিচের ডকুমেন্ট বা তথ্য চাওয়া হচ্ছে

  • আবেদন করার সময় পাওয়া Application ID বা আবেদনের রশিদ বা একনলেমেন্ট স্লিপ,
  • আধার কার্ডের কপি (কিছু এলাকায়)।

সব এলাকায় কি ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে?

রাজ্যের বিভিন্ন এলাকায় অনেক বিধায়ক ইতিমধ্যে এই ডকুমেন্ট জমা নেবার কাজ শুরু করেছেন। তবে, রাজ্যের সমস্ত এলাকায় জমা নিচ্ছে কিনা, এ-খবর জানা যায়নি। সবচাইতে ভালো হয়, আপনার এলাকার বিধায়ক অফিসে গিয়ে বিষয়টি জেনে আসুন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment