Annapurna Bhandar August Payment: নমস্কার বন্ধুরা! অবশেষে জানা গেল, অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা ঢোকার নির্দিষ্ট তারিখ। যারা জুন-জুলাই মাসে টাকা পেয়েছেন, অথবা নতুন আবেদনকারী যারা এখনও কোন কিস্তির টাকা পাননি, সবাই আগস্ট মাসের ১৫ তারিখের পর টাকা পাবেন।
টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন?
জুলাই মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়ে গেছিল। সেইমতো ৬ তারিখ পেরিয়ে গেলেও কারোর ব্যাঙ্কে আগস্ট মাসের টাকা ঢোকেনি। ‘কড়া ভেরিফিকেশন’ এর কারন হিসেবে দেখা হচ্ছে!
জুলাই মাসে তাড়াহুড়ো করে টাকা দেবার জন্য, অনেক অযোগ্য মহিলাও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই আগস্ট মাসে সেই অ-নিয়ম যাতে না হয়, তার জনী ব্লক স্তরে হচ্ছে এই কড়া ভেরিফিকেশন! যার কারণেই টাকা ঢুকতে দেরি হচ্ছে বলে আশঙ্কা।
আগস্ট মাসে টাকা কবে ঢুকতে পারে?
এদিন ৩ই আগস্ট সোমবার অন্নপূর্ণা যোজনার দায়িত্বে থাকা সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়, একটি ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন। এই বৈঠকে আলোচনা করা হয়েছে, যাতে যোগ্য সবাই টাকা পান, একজন যোগ্য মহিলাও যেন বাদ না যান এবং অযোগ্যরা যাতে টাকা না পায়।
এই বৈঠকের পর খবর উঠে এসেছে, ১৫ই আগস্টের পর থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।
কারা আগস্ট মাসে টাকা পাবেন না?
- সরকারি চাকরি করেন, বা সরকারি পেনশনভোগী – এমন পরিবারের মহিলারা টাকা পাবেন না।
- যাদের মাসিক ইনকাম ১ লাখ টাকা এবং বছরে ১২ লাখ টাকা বা তার বেশি এবং যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন।
- অঙ্গনওয়াড়ি হেল্পার ও অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষক।
জুলাইতে টাকা পেলেও, আগস্টে টাকা নাও পেতে পারেন!
কেন? জুলাই মাসে তাড়াহুড়ো করে রাজ্য সরকার টাকা ছেড়েছিল! সাধারণ মানুষের অভিযোগ, সরকার যথাযথ ভেরিফিকেশন করার সময় পায়নি। যোগ্যদের থেকে অযোগ্য মহিলারা বেশি টাকা পেয়েছিলেন জুলাই মাসে।
এই কথা মাথায় রেখেই, যারা জুলাই মাসের টাকা পেয়েছেন, তাদেরও পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে! এই রি-ভেরিফিকেশনে যারা সরকারি যোগ্যতার শর্ত পূরণ করবেন না, তাদের আগস্ট মাস থেকে টাকা বন্ধ করে দেওয়া হবে।
আগামী পাঁচ মাস অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ থাকবে?
একদমই নয়! ফেসবুকে এই খবরটি বর্তমানে খুবই ভাইরাল। এটা সম্পূর্ণ ভুয়ো খবর। সরকারের পক্ষ থেকে এমন কোন ঘোষণা নেই। এই সমস্ত গুজবে কান দেবেন না এবং কোন তথ্যের সত্যতা যাচাই না করে, তা শেয়ার করবেন না।









