Annapurna Bhandar August Payment: নমস্কার বন্ধুরা! আজ ২৪শে আগস্ট সোমবার, অনেকের ব্যাঙ্কের ৩০০০ টাকা ক্রেডিট হতে চলেছে। আগস্ট মাসের কিস্তিটা যাদের এখনও ঢোকেনি, তারা কিভাবে টাকাটা পাবেন? Under Process-এ থাকলে কিভাবে Approved করাবেন?
কাদের ক্লেম করা উচিত? কিভাবে ক্লেম লিখবেন এবং কি ডকুমেন্ট আপলোড করতে হবে? কাদের আজ সোমবার ২৪শে আগস্ট থেকে ব্যাঙ্কে ৩০০০ টাকা ক্রেডিট হতে চলেছে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি!
সোমবার কাদের টাকা ঢুকছে?
যাদের আবেদনের স্ট্যাটাস Under Process-এ ছিলো, তাদের ক্লেম করার কোন প্রয়োজন নেই। ইতিমধ্যে ২২শে আগস্ট শনিবার থেকে অনেকের আবেদন Under Process থেকে Approved করা হয়েছে। এই সমস্ত আবেদনকারীকে ২২শে আগস্ট শনিবার থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে।
এছাড়া, যাদের আবেদনের স্ট্যাটাস Rejected (Maybe Further Verification)-এ ছিলো, এবং যারা সঠিকভাবে ক্লেম করেছিলেন, তাদের মধ্যে অনেকের ক্লেম রাজ্য সরকার Approved করে দিয়েছে। এবং তাড়াও শনিবার থেকে টাকা পেতে শুরু করেছেন।
এদিকে, গতকাল ২৩শে আগস্ট রবিবার থাকার দরুন, ব্যাঙ্ক বন্ধ চিল, তাই এইদিন কাউকে টাকা দেওয়া হয়নি। আজ ২৪ আগস্ট সোমবার থেকে ব্যাঙ্ক খুলেছে এবং আশা করা যাচ্ছে আজ থেকে অনেকের ব্যাঙ্কে আগস্ট মাসের ৩০০০ টাকা ঢুকতে পারে।
Under Process-এ থাকলে কি করবেন?
যাদের আবেদনের স্ট্যাটাস Under Process-এ আছে, তাদের এই মুহূর্তে কিছু করবার প্রয়োজন নেই, কারণ সরকার তাদের ভেরিফিকেশন করছে। অনেকের আবেদন ইতিমধ্যে এপ্রুভাল করা শুরু করেছে। আপনাকে শুধুমাত্র শুধুমাত্র অপেক্ষা করতে হবে।
Further Verification থাকলে কি করবেন?
ফারদার ভেরিফিকেশনে যদি কোনপ্রকার কারণ না দেখায়, তাহলে এই মুহূর্তে ক্লেম করতে পারবেন না। কারণ ক্লেম করার জন্য নির্দিষ্ট কারণ জানা চাই। তাই, এখন অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।
যাদের ফারদার ভেরিফিকেশনে নির্দিষ্ট করে কোন কারণ বলে দেবে, তাদের অবশ্যই ক্লেম করতে হবে। প্রধানত, ৩টি কারণ দেখাচ্ছে। কোন কারণ দেখালে ক্লেমে কি লিখতে হবে এবং কি ডকুমেন্ট আপলোড করতে হবে- তা বিস্তারিত আলোচনা করা হল-
১/ Govt Employee: যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করে, তাদের Govt Employee কারণ দেখিয়ে আবেদন Further Verification দিয়েছে। এক্ষেত্রে- যদি আবেদনকারীর স্বামী সরকারি চাকরি করে থাকেন, তাহলে সম্ভবত অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবেনা।
স্বামী বাদে পরিবারের অন্য যেকেউ (শ্বশুর/শাশুড়ি/ভাই-বোন/দেওর/ননদ) সরকারি চাকরি করলেও, আবেদনকারী মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং ক্লেম করবেন। সেক্ষেত্রে, আবেদনকারীর নিজস্ব ব্যক্তিগত যোগ্যতা দেখা হবে- মহিলার মাসিক ইনকাম দশ হাজার টাকার কম হয়, পেনশন পায়না, ইনকাম ট্যাক্স দেয়না, বয়স ২৫-৬০ বছরের মধ্যে, তাহলে সে যোগ্য।
২/ Income Tax Payee: অনেকে আবেদন করার সময় ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা? এই অপশনটার মানে না বুঝে ভুলবশত YES করেছেন, তারা ক্লেম করবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন।
কারোর পরিবার যদি মাসে ১ লাখ বা বছরে ১২ লাখ টাকা আয় করে, তাহলে তাকে ইনকামের উপর ট্যাক্স দিতে হয়! আশা করি আপনার উচ্চ আয়যুক্ত পরিবার নন।
৩/ 3 Room in Urban Area: শহর এলাকায় যাদের ৩টের বেশি ঘর যুক্ত পাকা বাড়ি আছে, তাদেরকে Further Verification করা হয়েছে! এক্ষেত্রে, যদি আপনার সত্যিই ৩টে রুম না থাকে, তাহলে ক্লেম জানাবেন। এবং আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে, পোর্টালে ডকুমেন্ট আপলোড করবেন।
Rejected (Maybe Further Verification) থাকলে কি করবেন?
২০২৬ এ SIR এর পর, ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে এবং যারা ট্রাইব্যুনাল বা CAA-তে আবেদন করেছেন, সম্ভবত তাদের Rejected (Maybe Further Verification) স্ট্যাটাস দিয়েছে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী- আপনার ট্রাইব্যুনাল বা CAA মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য!
তাই আপনার ক্লেম জানানো উচিত। ট্রাইব্যুনাল বা CAA মামলার PENDING স্ট্যাটাসের ছবি তুলে তা পোর্টালে আপলোড করে ক্লেম করুন, তাহলে আপনারও আবেদন এপ্রুভ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
ক্লেম করার সময় যে ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক
- আবেদনকারী মহিলার ভোটার কার্ডের সামনের ও পিছনের পাতার ছবি।
- ভোটার স্লিপ (না থাকলে), ভোটার লিস্ট (যেই পাতায় মহিলার নাম আছে, সেই পাতার ছবি)।
এই দুটি ডকুমেন্ট আপলোড করবেন পোর্টালে ক্লেম জানানোর সময় তাহলে আপনার ক্লেমটা এপ্রুভ হবার চান্স অনেকগুণ বেড়ে যাবে!













