Seva Setu Camp: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কৃষকবন্ধু, PM কিষান প্রকল্পে সমস্যা? বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী, বিধবা ভাতা ঢুকছে না? যুবশক্তিতে আবেদন করতে চান? আয়ুষ্মান কার্ড ইস্যু হয়নি? ব্যবসার জন্য সরকারি লোণ চান?
আর চিন্তা নেই! এই সমস্ত সমস্যার সমাধান করতে রাজ্য সরকার শুরু করতে চলেছে ‘সেবা সেতু অভিযান‘! TMC আমলের দুয়ারে সরকার ক্যাম্প বা বর্তমান সরকারের জনকল্যাণ শিবিরের আদলে এই ‘সেবা সেতু ক্যাম্প‘ চালু হতে চলেছে।
কবে থেকে শুরু হচ্ছে Seva Setu Camp?
ইতিমধ্যে নবান্ন থেকে এই কর্মসূচি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে, জানা যাচ্ছে- সামনের অক্টোবর মাসের ২ তারিখ, ৩ তারিখ ও ৪ তারিখ মোট এই তিনদিন এই ক্যাম্প চলবে। অর্থাৎ, আর বেশিদিন অপেক্ষা করতে হবেনা।
Seva Setu Camp কোথায় বসবে?
| গ্রাম এলাকার ক্ষেত্রে | ব্লক বা BDO অফিসে |
| শহর এলাকার জন্য | পৌরসভা/মিউনিসিপ্যালিটি |
| কর্পোরেশন এলাকার ক্ষেত্রে | পৌরনিগম এলাকায় |
Read More: ১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণার ৩০০০ টাকা কারা পাবেনা? কাদের আবেদন বাতিল?
সেবা সেতু ক্যাম্পে কী কী সুবিধা পাওয়া যেতে পারে?
এই ক্যাম্পে রাজ্য ও কেন্দ্র সরকারের চালু থাকা একাধিক স্কীমের সুবিধা পাওয়া যাবে। বিভিন্ন স্কীমে নতুন ভাবে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন করার প্রকল্পে সুবিধা না পেয়ে থাকলে তা সংশোধন করা যাবে!
সম্ভাব্য পরিষেবাগুলির মধ্যে থাকতে পারে—
- বয়স্ক ভাতা
- বিধবা ভাতা
- প্রতিবন্ধী ভাতা
- অন্নপূর্ণা যোজনা
- স্বাস্থ্য সংক্রান্ত সরকারি পরিষেবা
- কৃষকবন্ধু
- PM-KISAN
- প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প
- মুদ্রা ঋণ
- PM বিশ্বকর্মা প্রকল্প
- আবাসন সংক্রান্ত সরকারি প্রকল্প
- কর্মসংস্থান ও শ্রম সংক্রান্ত বিভিন্ন পরিষেবা
- অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্প
অন্নপূর্ণা যোজনা নিয়ে এই ক্যাম্পে কী সুবিধা পেতে পারেন?
যাদের ১৭ই সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকবে না। তারা এই ক্যাম্পে গিয়ে সমস্যার কথা তুলে ধরতে পারেন। যাদের স্ট্যাটাস পরিবর্তন হবে না, একইরকম থাকবে তারাও এই ক্যাম্পে যোগাযোগ করতে পারেন।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা
নতুন করে যদি কেউ ‘বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা’ এই সমস্ত পেনশন স্কীমে আবেদন করতে চান, করতে পারবেন এই ক্যাম্পে গিয়ে। যারা অনেকদিন আবেদন করে Waiting লিস্টে আছেন, বা ভেরিফিকেশন ফেইল্ড হয়েছে তারাও এই ক্যাম্পে যোগাযোগ করবেন।
যুবশক্তি প্রকল্পের বিষয়টি
এই Seva Setu Camp-এ যুবশক্তি প্রকল্প নিয়ে কোন সুবিধা পাওয়া যাবে কিনা, তা নিয়ে এখনি কিছু বলা যাচ্ছেনা। কারণ যুবশক্তি ভরসা কার্ড স্কিম এখনও চালু হয়নি!












