অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণার ৩০০০ টাকা কারা পাবেনা? কাদের আবেদন বাতিল?

Published on: September 13, 2026
Annapurna Bhandar September Payment

Annapurna Bhandar September Payment: সেপ্টেম্বর মাসে বহু মহিলা অপেক্ষা করে আছেন অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০ টাকা পাওয়ার জন্য! আগস্ট মাসে ইতিমধ্যে ১.৫কোটি মহিলা টাকা পেয়েছেন। সেপ্টেম্বর মাসে আনুমানিক ২ কোটি মহিলাকে টাকা দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কিন্তু অনেক মহিলা সেপ্টেম্বর মাসে টাকা পাবেন না। কেন পাবেন না? সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বা বিভিন্ন কারনে সাময়িকভাবে হোল্ড করা হয়েছে। অথবা, কাদের আবেদন বাতিল বা হোল্ড করা হয়েছে? কি কি কারনে সেপ্টেম্বরে টাকা না’ও পেতে পারেন? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি।

১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণা ভাণ্ডারের ₹৩,০০০ টাকা কারা পাবেন?

সরকারি ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি দেওয়া হবে ১৭ই সেপ্টেম্বর থেকে। যাদের আবেদন বর্তমানে Approved অবস্থায় আছে অথবা, Under Process, Further Verification, Rejected থেকে ১৭ই সেপ্টেম্বরের আগে Approved হয়ে যাবে। শুধুমাত্র তারাই সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণার ₹৩,০০০ টাকা পাবেন।

অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করুনCheck Status

পাশাপাশি, Approved থাকলেও ব্যাঙ্ক একাউন্টে DBT চালু থাকতে হবে। ব্যাঙ্কে KYC আপডেট করা থাকা চাই। আধার ও ব্যাংক একাউন্টে আবেদনকারীর নামের বানান একই থাকা প্রয়োজন।

আজ ১৭ই সেপ্টেম্বর, অন্নপূর্ণার ৩০০০ টাকা কাদের ঢুকছে? কোন কোন জেলায়?
আরও পড়ুন

আজ ১৭ই সেপ্টেম্বর, অন্নপূর্ণার ৩০০০ টাকা কাদের ঢুকছে? কোন কোন জেলায়?

কি কি কারণে অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হতে পারে?

আবেদন বাতিল বা হোল্ড হবার পিছনে বেশ কিছু কার্বন থাকতে পারে। প্রত্যেকর ক্ষেত্রে এই কারন ভিন্ন ভিন্ন! যে-কয়টি বিশেষ কারনে আবেদন আটকে যেতে পারে, তা নীচে বিস্তারিত আলোচনা করা হল।

Read More: যুবশক্তির টাকা পেতে লাগবে এই ৬টি ডকুমেন্ট!

পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে গরমিল

অন্নপূর্ণা যোজনায় অনলাইন বা অফলাইনে আবেদন করার সময় আধার কার্ড ও ভোটার কার্ড বা অন্য পরিচয়পত্রে যে তথ্য ফিলাপ করেছিলেন (বিশেষ করে নামের বানান), তা ব্যাঙ্ক একাউন্টের সাথে মিল থাকা চাই। যদি নামের বানান আলাদা হয় তাহলে, টাকা সরকার ছাড়লেও ব্যাঙ্কে ক্রেডিট নাও হতে পারে।

ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় না থাকা

অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০ টাকা DBT-এর মাধ্যমে আবেদনকারীর ব্যাঙ্কে সরাসরি পাঠানো হয়! যেই ব্যাঙ্ক একাউন্টে DBT লিঙ্ক আছে, সেই একাউন্ট সক্রিয় থাকা চাই। একাউন্ট যেন কোন কারনে ফ্রিজ বা বন্ধ না থাকে।

সমবায় ব্যাঙ্ক, কৃষি ব্যাঙ্কে বা কো-অপারেটিভ ব্যাঙ্কে DBT লিঙ্ক থাকলে, অন্নপূর্ণার টাকা ঢুকতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে, অন্য সাধারণ ব্যাঙ্কে নতুন করে DBT লিঙ্ক করে নেবেন।

আয়ের নির্ধারিত শর্ত পূরণ না করা

অন্নপূর্ণা যোজনার টাকা পাবার জন্য অন্যতম যোগ্যতার শর্ত হল- আবেদনকারী মহিলার নিজস্ব আয় মাসিক ₹১০,০০০ টাকার কম হতে হবে। এর বেশি ইনকাম করলে আবেদন বাতিল হবে।

ইনকাম ট্যাক্স ও পারিবারিক আয়

আবেদনকারী মহিলার পরিবারের কোন সদস্য যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে সেই মহিলা অন্নপূর্ণার টাকা পাবেন না, আবেদন স্থায়ীভাবে বাতিল করা হবে। প্রসঙ্গত বলে রাখি, মাসিক ১ লাখ ও বার্ষিক ১২ লাখ টাকা ইনকাম করলে, তার উপর ইনকামের উপর ট্যাক্স দিতে হয়।

যারা TDS বা ITR ফাইল করেন কিন্তু ইনকাম ওত নয়, তারা ভুল করে অন্নপূর্ণার ফর্মে YES করেছিলেন, তাড়া অবশ্যই ক্লেম করবেন।

শহরাঞ্চলে নির্ধারিত সংখ্যার বেশি ঘর থাকা

যারা শহর এলাকায় বসবাস করেন এবং সত্যিই ৩টের বেশি রুম/ঘর যুক্ত পাকা বাড়ি আছে, তাদের আবেদন স্থায়ীভাবে বাতিল করা হবে এবং তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না।

যারা ভুলবশত অন্নপূর্ণা ফর্মের ‘৩টের বেশি রুম/ঘর যুক্ত পাকা বাড়ি’ এই অপশনে YES করেছিলেন, এবং যাদের ৩টের কম রুম আছে, তারা অবশ্যই ক্লেম করবেন।

আবেদনের স্ট্যাটাস Under Process, Further Verification বা Rejected রয়েছে বা যারা ক্লেম করেছেন, তাদের যদি ১৭ই সেপ্টেম্বরের আগে Approved না হয়, তাহলে সেপ্টেম্বরে টাকা পাবেন না।

সেক্ষেত্রে, যদি সেপ্টেম্বর মাসের শেষের দিকে আবেদন Approved হয়, তাহলে মাসের শেষে টাকা ঢুকতে পারে, কিন্তু নিশ্চিত নয়!

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment