RKSY Ration Card Status: রেশন কার্ডের মাধ্যমেই সরকারের তরফ থেকে সাধারণ মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে সুযোগ-সুবিধা পেতে গেলে অবশ্যই রেশন কার্ড Active থাকা দরকার। তবে রেশন কার্ড active আছে কিনা এটা জানার জন্য ছুটোছুটি করার দরকার নেই, ঘরে বসে মোবাইলের মাধ্যমেই সেটা জানা সম্ভব।
ডিজিটাল রেশন কার্ড যাদের হয়ে গেছে তাদের কেন আবার স্ট্যাটাস চেক করতে হবে?
ডিজিটাল রেশন কার্ড হওয়ার পরেও স্ট্যাটাস চেক করতে হবে কারণ অনেক ক্ষেত্রেই ডিজিটাল রেশন কার্ড বাতিল হয়ে যায় তাই স্ট্যাটাস চেক করলে সেটি জানা যায় যে রেশন কার্ডটি আদৌও সচল আছে নাকি বাতিল হয়ে গেছে। যদি দেখা যায় যে রেশন কার্ডটি বাতিল হয়ে গেছে তাহলে স্ট্যাটাস চেক করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
কোন কোন ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড বাতিল হয়ে যায়?
ডিজিটাল রেশন কার্ড একবার হাতে পেয়ে গেলেই যে চিন্তার কিছু নেই এমনটা কিন্তু নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যদি লিঙ্ক করানো না হয় তাহলে অনেক ক্ষেত্রেই রেশন কার্ড সাময়িক বাতিল হয়ে যায়।
আবার কোন ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী গ্রহণ না করেন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী সেই কার্ডটিও সাময়িকভাবে বাতিল হয়ে যেতে পারে।
Read More: ২ অক্টোবর থেকে ‘সেবা সেতু ক্যাম্প’ শুরু! কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে?
আবার অনেক ক্ষেত্রে কোন অভ্যন্তরীণ সমস্যা বা ত্রুটির কারণে রেশন কার্ডটি ব্লক হয়ে যেতে পারে, তাই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করলেই সব বিষয়গুলি জানা যায়।
অনলাইনে রেশন কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
১। অনলাইনে রেশন কার্ড Active আছে কিনা চেক করবার জন্য প্রথমেই আপনাকে গুগল থেকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের নাম লিখে সার্চ করতে হবে এরপর আপনি খাদ্য দপ্তরের ওয়েবসাইট পেয়ে যাবেন এরপর পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটি খুলতে হবে।
২। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ওয়েবসাইটটি খুললে আপনি দেখতে পাবেন হোমপেজে বেশ কতকগুলি বিকল্প রয়েছে, সেখান থেকে আপনাকে E-Citizen অথবা Special Services নামের নির্দিষ্ট বিভাগে চলে যাবেন।
৩। এরপর পরবর্তী অপশন Check Application Status এ ক্লিক করতে হবে।
৪। এরপর আপনার সামনে একটা নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার কার্ডের বিষয়ের কিছু তথ্য দিতে হবে। যদি আপনি নতুন কার্ডের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে ড্রপডাউন মেনু থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার কার্ডের ধরণ, অথবা আপনি যদি শুধু নিজের রেশন কার্ডের স্ট্যাটাস জানতে চান সে ক্ষেত্রে আপনার কার্ডের নাম্বারটা টাইপ করে দিতে হবে।
৫। নতুন আবেদনের সময় অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে রেশন কার্ডের নাম্বারে পরিবর্তে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেইটি চাওয়া হয়। মোবাইল নাম্বার দিয়ে অনেক সহজেই তথ্য জানা যায়।
৬। সঠিক তথ্য দেওয়ার পরবর্তী ধাপে একটি আঁকাবাঁকা অক্ষরের ক্যাপচা কোড দেওয়া থাকে, সেটি ঠিক সেইভাবেই নির্দিষ্ট বক্সে লিখতে হয়।
৭। এরপর সার্চ বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফোন স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিনে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য দেখানো হবে আর সেখানেই লেখা থাকবে Active বা Deactivate কথাটি।
Active অর্থাৎ সক্রিয় থাকলে চিন্তার কিছু নেই কিন্তু যদি Deactivate বা বাতিল হয়ে যায় তাহলে অবশ্যই বাতিল হওয়ার কারণ জেনে যদি দেখা যায় কোন যোগ্য ব্যক্তির কার্ড ভুল ভাবে বাতিল হয়েছে, তাহলে পুনরায় কার্ডটিকে সক্রিয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।












