Seva Setu Camp: নমস্কার বন্ধুরা! ১৭ই সেপ্টেম্বর থেকে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার ₹৩০০০ টাকা দেবার কথা রয়েছে! প্রায় ২ কোটি মহিলা অপেক্ষা করে রয়েছেন। কিন্তু, যারা ওইদিন টাকা পাবেন না, তারা কি করবেন? কোথায় যাবেন?
চিন্তা করার কোন কারন নেই, সমস্ত কিছু গাইড করে দিচ্ছে! তবে জেনে রাখুন, যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। যারা যোগ্য হয়েও Under Process, Further Verification বা Rejected স্ট্যাটাসে আবেদন আটকে আছে – তারা প্রত্যেকেই টাকা পাবেন।
অন্নপূর্ণা যোজনার ₹৩০০০ টাকা ১৭ই সেপ্টেম্বর কাদের নিশ্চিত ঢুকবে?
প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরের ১৭ তারিখে ‘অন্নপূর্ণা দিবস’ পালিত হবে! সরকারি নিয়মানুযায়ী অন্নপূর্ণার চতুর্থ কিস্তি ওইদিন যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠানো হবে। বর্তমানে যাদের আবেদন Approved রয়েছে অথবা, ১৭ই সেপ্টেম্বরের আগে যাদের স্ট্যাটাস Approved হয়ে যাবে, শুধুমাত্র তারাই সেপ্টেম্বরের চতুর্থ কিস্তি পাবেন। বাকিরা, পাবেন না।
এদিকে, আগস্ট মাসের ১৭ থেকে ২০ তারিখ অবধি অন্নপূর্ণার তৃতীয় কিস্তির টাকা দিয়েছিল! কিন্তু, যাদের আবেদন ২০ই আগস্টের পর অনুমোদিত হয়েছে, তারা ২২শে আগস্ট থেকে ২৭শে আগস্টের মধ্যে তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন।
সেইমতো, আশা করা যায়, যাদের আবেদন সেপ্টেম্বর মাসের শেষের দিকে অনুমোদন পাবে, তাদের অন্নপূর্ণার চতুর্থ কিস্তি ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দিতে পারে। তাই, ১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে আশাহত হবেন না।
১৭ই সেপ্টেম্বর কারা টাকা পাবেন না?
যাদের আবেদন Approved হবেনা অর্থাৎ, যাদের স্ট্যাটাস Under Process, Further Verification বা Rejected থাকবে। তারা টাকা পাবেন না! সেক্ষেত্রে, আপনার করনীয় কি? আপনার জন্য রয়েছে ‘সেবা সেতু ক্যাম্প’!
Seva Setu Camp-এ অন্নপূর্ণা যোজনার কি কাজ হবে?
যদি যোগ্য হয়েও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন। আপনার স্ট্যাটাস আটকে থাকে, তাহলে অবশ্যই Seva Setu Camp-এ গিয়ে সরকারি আধিকারিকদের কাছে যান এবং আপনার সমস্যার কথা জানান। সাথে অবশ্যই আবেদনের রিসিপ কপি, আবেদনকারীর আধার ও ভোটার কার্ড নিয়ে যাবেন।
Seva Setu Camp-এ সরাসরি সরকারি আধিকারিকরা আপনার তথ্য যাচাই করে আবেদন এপ্রুভ করার জন্য সুপারিশ করে দিতে পারে। অন্নপূর্ণা যোজনা ছাড়াও, এই ক্যাম্পে আরও অনেক স্কীমের সুবিধা পাবেন।
Read More: সেবা সেতু ক্যাম্প কি কি সুবিধা পাওয়া যাবে? দেখে নিন একনজরে!
Seva Setu Camp কবে কোথায় বসবে?
২, ৩ ও ৪ অক্টোবর, টানা ৩দিন ধরে এই ক্যাম্প চলবে, আপনার নিজস্ব সরকারি অফিসে। গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস (BDO), পৌরসভা এবং কর্পোরেশন অফিসে এই ক্যাম্প বসবে।
কাদের আবেদন স্থায়ীভাবে বাতিল করা হতে পারে?
- আবেদনকারী মহিলার নিজস্ব মাসিক আয় ₹১০,০০০/- টাকার বেশি!
- আবেদনকারী নিজে বা তার স্বামী সরকারি চাকরি করেন এবং নিয়মিত মাসিক বেতন পান।
- আবেদনকারী সরকারি পেনশন পেয়ে থাকলে।
- পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে।
বিশেষ করে, এই সমস্ত কারন থাকলে অন্নপূর্ণা যোজনার আবেদন স্থায়ীভাবে বাতিল করা হতে পারে!













