অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মআজকের খবরইনভেস্টমেন্ট গাইডঅনলাইন ক্যারিয়াররাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

পরশু ১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণা ৩০০০ টাকা কারা পাবে? কারা পাবেনা? জেনে নিন বিস্তারিত!

Published on: September 15, 2026
Annapurna Bhandar September Payment

Annapurna Bhandar September Payment: অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের মা-বোনেরা কম বেশি সবাই চিন্তিত। ‌ ১৭ই সেপ্টেম্বরের পরে কাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা আসবে? আর কারা টাকা পাবেন না? এই প্রশ্ন অনেকের মনের মধ্যেই ঘুরছে।

১৭ই সেপ্টেম্বর অন্নপূর্ণা ভান্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকবে, কিন্তু সবাই কি এই টাকা পাবেন? কীভাবে জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা-সেই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই প্রতিবেদন।

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের টাকা কারা কারা পেতে চলেছেন?

১। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে শুধুমাত্র ফর্ম ফিলাপ করলেই তিনি ৩০০০ টাকা পাবেন না সেক্ষেত্রে আপনার আবেদনটি অনুমোদিত অর্থাৎ Approved হতে হবে।

২। যিনি আবেদন করেছেন তার ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য ও প্রদান করা যাবতীয় নথি সঠিক হতে হবে।

আজ ১৭ই সেপ্টেম্বর, অন্নপূর্ণার ৩০০০ টাকা কাদের ঢুকছে? কোন কোন জেলায়?
আরও পড়ুন

আজ ১৭ই সেপ্টেম্বর, অন্নপূর্ণার ৩০০০ টাকা কাদের ঢুকছে? কোন কোন জেলায়?

৩। জুলাই বা আগস্ট মাসে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তারাও সেপ্টেম্বর মাসের টাকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারী হয়ে থাকবেন।

৪। যাদের এর আগে একবার‌ও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অথচ যাদের আবেদন চলতি মাসে অ্যাপ্রুভড হয়ে রয়েছে, তাদের সেপ্টেম্বর মাসের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Read More: রাজ্য জুড়ে চালু হচ্ছে ‘সেবা সেতু অভিযান’! কবে শুরু হবে? কি কি সুবিধা পাওয়া যাবে?

স্ট্যাটাসে রিজেক্ট লেখা থাকলে কী করণীয়?

আবেদন অ্যাপ্রুভড বা অনুমোদিত হলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি কারোর স্ট্যাটাস Under Process দেখায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার আবেদনটি এখনও বিবেচনাধীন। অর্থাৎ আপনার আবেদন পত্র নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সেপ্টেম্বর ১৭ এর আগে যদি আপনার আবেদনটি Approved হয়ে যায় সে ক্ষেত্রে টাকা পাওয়ার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে যদি দেখতে পান যে আপনার আবেদন পত্রটি Further Verification লেখা রয়েছে তার অর্থ হল, আপনার আবেদন পত্রটির আরও যাচাই করা হবে , আপনার প্রদান করা কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো যাচাই করা হবে, এক্ষেত্রেও উল্লেখিত সময়ের আগে যদি আবেদন পত্রটি যাচাই হয়ে যায় তাহলে আপনি টাকা পেতে পারেন।

অন্যদিকে যদি Rejected লেখা থাকে তার অর্থটি হল আপনার আবেদন পত্রটি বাতিল হয়েছে, তবে এক্ষেত্রে টাকা পাওয়ার সব আশা শেষ এমনটা কিন্তু নয়-যদি আপনার মনে হয় আবেদন পত্রটি ভুল কারণে বাতিল হয়েছে সে ক্ষেত্রে আপনি Claim করতে পা‌রেন।

অনেক সময় সব তথ্য সঠিক থাকলেও অভ্যন্তরীণ কোন সমস্যার কারণে আবেদনপত্র বাতিল হতে পারে সে ক্ষেত্রে আপনার নতুন করে ক্লেম দেওয়ার পর যদি আবেদন পত্রটি ১৭ তারিখের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি টাকা পেয়ে যাবেন।

কতদিন পর্যন্ত অন্নপূর্ণার টাকা দেওয়া হবে?

১৭ই সেপ্টেম্বর থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে টাকা দেওয়া হবে। তাই প্রথমদিকে টাকা না পেলে আতঙ্কিত হবেন না স্ট্যাটাস চেক করুন এবং ৩০ সেপ্টেম্বর অবধি অপেক্ষা করুন।

ব্যাঙ্ক একাউন্টের কোন কোন সমস্যা থাকলে টাকা ঢুকবে না?

আবেদন Approved থাকলেও অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক একাউন্টের কিছু সমস্যার কারণে টাকা নাও ঢুকতে পারে। তাই আপনি সবসময় খেয়াল রাখবেন –

  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেন Active থাকে।
  • অ্যাকাউন্ট টাকা ক্রেডিট হওয়ার ক্ষেত্রে যেন কোন সমস্যা না থাকে।
  • ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে আধার কার্ডের যেন লিঙ্ক করা থাকে।
  • আবেদনকারীর নামের বানান আধার কার্ড ও ব্যাঙ্ক একাউন্টে যেন একই থাকে, এক্ষেত্রে নামের বানানে কোন ভুল হলে টাকা ক্রেডিট হতে সমস্যা হবে।
  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT চালু থাকা দরকার।

কোন কোন ক্ষেত্রে অন্নপূর্ণার আবেদন বাতিল হতে পারে?

  • আবেদনকারীর প্রদান করা ব্যক্তিগত তথ্য ও পরিচয় পত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গড়মিল থাকলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে।
  • আবেদনকারীর আয় যদি নির্ধারিত সীমার বেশি হয়, সে ক্ষেত্রে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে।
  • পরিবারের সদস্যদের মধ্যে আয়কর সংক্রান্ত যোগ্যতার বিষয়টিও যাচাই করে দেখা হচ্ছে।
  • শহরাঞ্চলের বাড়ির ক্ষেত্রে শর্তানুযায়ী যে ঘরের সংখ্যার কথা বলা হয়েছে, তা পূরণ না হলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment