কোন ব্যাঙ্কে FD করলে, ম্যাচিউরিটিতে বেশি রিটার্ন পাবেন? জেনে নিন পুরো হিসাব!

Published on: October 8, 2026
Rs 20 Lakh in 444 day FD

Rs 20 Lakh in 444 day FD: ৪৪৪ দিনের FD-তে ২০ লাখ টাকা রাখার পরিকল্পনা করছেন? বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের পার্থক্যে ম্যাচিউরিটির সময় কতটা বেশি রিটার্ন পাবেন, জেনে নিন সম্পূর্ণ হিসেব।

নিশ্চিত সঞ্চয়ের জন্য মানুষ বেছে নেন এফ‌ডি অর্থাৎ Fixed Deposit। মানুষ সচরাচর এক বছরের জন্য সঞ্চয় করেন তবে কেউ যদি এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের একটু বেশি সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে চান! তবে তিনি ৪৪৪ দিনের জন্য FD করতে পারেন।

এই সকল FD-তে কিন্তু সাধারণ এফ.ডির তুলনায় একটু বেশি সুদ পাওয়া যায়। তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো প্রত্যেকটি ব্যাঙ্কে কিন্তু সুদের হার একরকম নয়। কমবেশি সব ব্যাংকের মধ্যেই সুদের হারের ক্ষেত্রে পার্থক্য রয়েছে ০.১৫-০.২৫।

আবার এটাও সত্যি কেউ যদি বৃহৎ অঙ্ক অর্থাৎ ২০ লক্ষ টাকার মত টাকা ব্যাঙ্কে এফডি করে রাখেন, তাহলে ম্যাচিউরিটির সময় সুদের টাকার ওপর খুব একটা হেরফের পড়ে না। তাই টাকা বিনিয়োগ করবার আগে বিভিন্ন ব্যাংকের সুদের হার জেনে নেওয়া দরকার।

পোস্ট অফিসের সেরা ৫টি ইনভেস্টমেন্ট স্কীম! মিলবে সর্বোচ্চ ৮.২% সুদ।
আরও পড়ুন

পোস্ট অফিসের সেরা ৫টি ইনভেস্টমেন্ট স্কীম! মিলবে সর্বোচ্চ ৮.২% সুদ।

আর একটা বিষয় মনে রাখা দরকার যে ফিক্সড ডিপোজিট থেকে অর্জিত সুদের উপর আবার আমানতকারীর প্রযোজ্য আয় করার স্ল্যাব অনুযায়ী কর চাপে।‌ আবার সুদের পরিমাণ ও সংশ্লিষ্ট সময়ের কার্যকর নিয়ম অনুযায়ী TDS ও‌ প্রযোজ্য হয়।

চলুন জেনে নেওয়া যাক ৪৪৪ দিনের জন্য বিভিন্ন ব্যাংকে প্রবীণ নাগরিকদের সুদের হার কত!

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  • যারা প্রবীণ নাগরিক তারা যদি কুড়ি লাখ টাকার এফডি, ৪৪৪ দিনের জন্য রাখেন, সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭.২৫ শতাংশ হারে সুদ দেয়।
  • সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার হয়ে যায় সেখানে ৬.৭৫ শতাংশ। অর্থাৎ কুড়ি লাখ টাকার সুদ হিসেবে পেয়ে যাবেন প্রবীণ নাগরিকরা ১, ৮২, ৬৭১ টাকা।
  • প্রবীণ গ্রাহকরা যেখানে ম্যাচিউরিটির সময় পাবেন ২১, ৮২,৬৭১ টাকা, সাধারণ মানুষরা সেখানে ম্যাচিউরিটির সময় পাবেন ২১,৬৯,৬৬২ টাকা। অর্থাৎ সাধারণ মানুষদের সুদের অংক হল ১,৬৯,৬৬২।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

  • এই ব্যাংক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৪৪৪ দিনে সুদ দিচ্ছেন ৭.১০ শতাংশ।‌
  • অর্থাৎ সাধারণ নাগরিকদের ক্ষেত্রে টাকার পরিমান যেখানে হবে ২১, ৬৫,৭৭২ টাকা!
  • প্রবীণ মানুষদের ক্ষেত্রে সেখানে ম্যাচুয়রড হওয়া টাকার পরিমাণ ২১,৭৮,৭৬২।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

  • এই ব্যাংকের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের সুদের হার যেখানে ৬.৬০ শতাংশ!
  • সেখানে প্রবীর নাগরিকরা ৭.১০ শতাংশ হারে সুদ পান। একজন প্রবীর নাগরিক পাবেন ২১ লাখ ৭৮ হাজার ৭৬২ টাকা।
  • এই হিসেবে অনুযায়ী সাধারণ নাগরিকরা যেখানে ২১ লাখ ৬৫ হাজার ৭৭২ টাকা পাবেন!

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment