পোস্ট অফিসের সেরা ৫টি ইনভেস্টমেন্ট স্কীম! মিলবে সর্বোচ্চ ৮.২% সুদ।

Published on: October 14, 2026
Post Office Best 5 Investement Schemes

Post Office Best 5 Investement Schemes: রোজগার করা অর্থ কোন খাতে রাখবেন এই নিয়ে সাধারণ মানুষ বেশ চিন্তায় পড়ে যান। একজন মানুষের উচিত নিজের রোজগারের মধ্যে ১০ শতাংশ টাকা অবশ্যই সঞ্চয় করা। কিন্তু সঞ্চয় করা সেই অর্থ কোন স্কিমে রাখবেন? কোন স্কিমে রাখলে সুদ বেশি! এইসব জেনে নেওয়া উচিত।

আপনি যদি আপনার সঞ্চয়কৃত অর্থের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পোস্ট অফিসে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলোর মধ্যে এমন কিছু প্রকল্প আছে যেগুলিতে প্রয়োজন অনুসারে যেমন বিনিয়োগ করা যায় আবার দীর্ঘমেয়াদী ভাবেও বিনিয়োগ করা যায়।

পোস্ট অফিসের সেরা ৫ টি স্কিম আজকে বলব। যে সকল স্কিমগুলোতে সুদের হার ৪% থেকে ৮.২ শতাংশ পর্যন্ত।

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টঃ সুকন্যা সমৃদ্ধি যোজনা তে বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৮.২ শতাংশ সুদ দেওয়া হয়।

কোন ব্যাঙ্কে FD করলে, ম্যাচিউরিটিতে বেশি রিটার্ন পাবেন? জেনে নিন পুরো হিসাব!
আরও পড়ুন

কোন ব্যাঙ্কে FD করলে, ম্যাচিউরিটিতে বেশি রিটার্ন পাবেন? জেনে নিন পুরো হিসাব!

এই অ্যাকাউন্টে প্রথম ১৫ বছর পর্যন্ত টাকা জমা দিতে হয়। তারপর আর টাকা দিতে হয় না। এই অ্যাকাউন্টের মেয়াদ ২১ বছর অবধি।

একটি মেয়ের জন্মের পর যদি তার নামে এই অ্যাকাউন্ট খোলা হয় তাহলে এই অ্যাকাউন্টের থেকে তার ভবিষ্যতে কয়েকটি ক্ষেত্রে সুবিধা হবে।

কিষাণ বিকাশ পত্রঃ এই স্কিমের ক্ষেত্রে পোস্ট অফিসে টাকা রাখলে ২০২৬ এর ত্রৈ মাসিকের জন্য ৭.৫ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হয়।

বর্তমান সময়ে যদি কেউ এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে ১১৫ মাসে অর্থাৎ প্রায় ৯ বছর ৭ মাসে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে।

মাত্র ১০০০ টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ করা যায় এটাই হল এই স্কিমের সুবিধা।

তবে বিনিয়োগ করবার আগে মাথায় রাখা দরকার যে মেয়াদ পূর্তি পর্যন্ত অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই টাকা রাখা হবে। যদি বিশেষ কোনো প্রয়োজনে মেয়াদ পূর্তির আগে টাকা তুলতে হয়, সে ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে।

প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পঃ পোস্ট অফিসের এই স্কিমে যদি টাকা রাখেন তাহলে ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। এই স্কিমের মেয়াদ হলো ৫ বছর। এর ফলে প্রবীণ নাগরিকদের নিয়মিত একটা ইনকাম হবে তবে সেই ইনকামটা হবে তিন মাস অন্তর। কারণ এক্ষেত্রে সুদটা ত্রৈমাসিক ভাবে পরিশোধ করা হয়।

PPF: এর মেয়াদ হলো ১৫ বছর। এক্ষেত্রে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়। দীর্ঘ মেয়াদে সঞ্চয়ের জন্য এই স্কিমটিতে অনেকেই টাকা রাখেন। এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নিয়ম অনুযায়ী করের সুবিধাও রয়েছে।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটঃ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই টাকার মেয়াদ হল ৫ বছর।

যোগ্য বিনিয়োগ গুলোতে আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে কর সুবিধা দেওয়া হয়। এই সুবিধা গুলোর ক্ষেত্রে কতগুলো শর্তাবলীও রয়েছে

উপরিউক্ত ৫ টি স্কিমের মধ্যে আপনি যে কোনো স্কিমে টাকা রাখতে পারেন। তবে যে কোন‌ও স্কিমে টাকা রাখার আগে প্রযোজ্য শর্তাবলী অবশ্যই পড়ে নেবেন। মেয়াদ পূর্তির আগেই যদি আপনার টাকার দরকার হয় সেক্ষেত্রে কোন‌ও নিয়ম আছে কিনা তা বিস্তারিত জেনে নেবেন।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment