অন্নপূর্ণা যোজনাবার্ধক্য ভাতাযুবশক্তি স্কীমসরকারি নিয়মভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য

Annapurna Bhandar August Payment: পয়লা আগস্ট থেকে, কারা পাবে অন্নপূর্ণার ₹৩০০০ টাকা? ₹৯০০০ টাকা ঢুকবে?

Published on: July 31, 2026
Annapurna Bhandar August Payment

Annapurna Bhandar August Payment: কাল পয়লা আগস্ট থেকে, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি ৩০০০ টাকা দেবার কথা রয়েছে! রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন ‘১ কোটিরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে’। এই আর্টিকেলে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছি-

  • কারা আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকাটা পেতে পারেন?
  • এছাড়া যাদের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা আগস্ট মাসে টাকা পাবে কিনা?
  • আগস্টে কি একসাথে ৯০০০ টাকা দেয়া হতে পারে?
  • কারা আগস্ট মাসে টাকা পাবেন না?
  • জুলাই মাসে টাকা পেলেও, আগস্ট মাসে কেন টাকাটা বন্ধ হয়ে যেতে পারে?

কারা আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকাটা পেতে পারেন?

কাল পয়লা আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা সবাই একসাথে পাবেন না! এর আগেও জুলাই মাসে টাকা ছাড়া হয়েছিল, তখনও কিন্তু ১লা জুলাইতে সবাই টাকা পায়নি। পরবর্তীতে, ধাপে ধাপে বাকিদের টাকা ঢুকেছে। তাহলে আগস্ট মাসের এক তারিখে কিছু লোকের টাকা ঢুকবে। কিন্তু সবাই ওই আগস্টের ১ তারিখেই একসঙ্গে টাকাটা পাবেন না।

আগস্ট মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত টাকা দেবার কাজ চলবে। যাদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে এবং এপ্রুভ্যাল মিলেছে তারা আগে টাকা পাবেন। অনেক জায়গায় ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে। তাই পয়লা আগস্ট টাকা না এলেও ভয় পাওয়ার কিছু নেই। আশা করি, আগস্ট মাসের ৭ তারিখের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে!

আগস্ট মাসে একসাথে ৯০০০ টাকা দেওয়া হবে কিনা?

যারা জুন, জুলাই, আগস্ট কোন মাসেই টাকাটা পাননি! তারা, এই তিন মাসের মোট ৯০০০ টাকা একসাথে পাবে? এখান থেকে এই ৯০০০ টাকা কথাটা এসেছে। এরকম কোন সরকারি ঘোষণা নেই।

এটা একদমই গুজব, এটা সত্যি কথা নয়! সোশ্যাল মিডিয়া যেমন- ইউটিউব, ফেসবুকে এই খবরটা ভাইরাল হয়েছে। কিন্তু আদতে এমন কোন সরকারি ঘোষণা নেই, যেখানে বলা হয়েছে যে ৯০০০ টাকা দেয়া হবে। এটা কিন্তু একদমই ভুয়ো খবর। তাই এই সমস্ত ফালতু খবরে বিশ্বাস করার কোন দরকার নেই।

আগস্ট মাসে টাকা পেতে কেন দেরি হতে পারে?

আগস্ট মাসে টাকা পেতে দেরি হচ্ছে তার মূল কারণ যাচাইকরণ বা ভেরিফিকেশন।

  • যাদের ভেরিফিকেশনের এখনও সম্পূর্ণ হয়নি তাদের টাকা পেতে দেরি হতে পারে।
  • যাদের তথ্যে সমস্যা পাওয়া গেছে এবং ওই সমস্যার জন্য যাচাই সফল হয়নি বা ভেরিফিকেশন ফেল হয়েছে তাই ফর্মটাকে এপ্রুভ করেনি।
  • এছাড়া যাদের আবেদন এখনো যাচাই চলছে মানে যাদের ভেরিফিকেশন এখনো প্রসেস চলছে তাদের কিন্তু টাকা পেতে একটু দেরি হতে পারে।
  • যাদের আবেদন সাময়িকভাবে হোল্ডে রাখা হয়েছে তাদের কিন্তু টাকা দেয়া হবে না।

কাদের আবেদন হোল্ডে রাখা হয়েছে?

  • আশাকর্মী,
  • অঙ্গনওয়াড়ি হেল্পার,
  • অঙ্গনওয়াড়ি কর্মী,
  • সিভিক ভলেন্টিয়ার,
  • প্যারা টিচার

এই সমস্ত পদে যারা চাকরি করেন, তারা সরকার থেকে মাসিক নিয়মিত বেতন পান। তাদের আবেদন হোল্ড/স্থগিত রাখা হয়েছে। তাদেরকে টাকা দেওয়া আপাতত বন্ধ রাখা হবে।

কোন ভুলে আবেদন স্থায়ীভাবে বাতিল হতে পারে?

আবেদন বাতিল হবার যে মূল কারণ সেটা হচ্ছে-

  • ইচ্ছা করে ভুল বা মিথ্যে তথ্য দিলে
  • একই পরিবার থেকে একাধিক বারবার মানে, কন্টিনিউ অনেকবার আবেদন করেছেন।
  • সরকারের নিয়ম অনুযায়ী অযোগ্য হওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য লুকানো।
  • সরকারি চাকরি, পেনশন পেলে বা ইনকাম ট্যাক্স দিলে।
  • আধার ব্যাংক বা অন্যান্য নথিতে বড় কোন ভুল থাকলে।

জুলাইয়ে টাকা পেলেও আগস্টে টাকা পাবে না কারা?

অনেকে জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেলেও, আগস্ট মাসে টাকা পাওয়াটা নিশ্চিত নয়! এর কারণ হিসেবে বলা হয়েছে- জুলাই মাসে অনেক অযোগ্য মহিলাদেরও টাকা দেওয়া হয়েছে। তাদের আবার পুনরায় ভেরিফিকেশন (Re-Verification) করা হচ্ছে। এই রি-ভেরিফিকেশন করার সময় যদি দেখা যায় যে কোন ব্যক্তি অযোগ্য তাহলে তার আবেদনটা বাতিল করা হবে এবং, আগস্ট মাস থেকে আপনার টাকা বন্ধ হয়ে যাবে।

Under Enquiry স্ট্যাটাস দেখালে টাকা পাবেন?

Under Enquiry স্ট্যাটাস দেখানো ৯০ শতাংশ আবেদনকারীদের আবেদন এপ্রুভ করে দিয়েছে সরকার। তারা সবাই আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকা পাবেন। কিন্তু, বর্তমানে সাধারণ মানুষ এই স্ট্যাটাস চেক করতে পারবেন না।

শুধুমাত্র সরকারি আধিকারকেরা যেমন- আশাকর্মী, ইনকয়ারি অফিসার, BDO, পঞ্চায়েত, পৌরসভার আধিকারিকেরা তাদের অফিশিয়াল আইডি থেকে লগইন করে আপনার লেটেস্ট স্ট্যাটাস চেক করে বলে দিতে পারে।

WB TATHYA

WB Tathya শুধু একটি YouTube চ্যানেল নয়—এটি একটি বিশ্বাসযোগ্য মাল্টি-প্ল্যাটফর্ম কমিউনিটি। YouTube, Website, Facebook Page, Instagram এবং X—সব জায়গাতেই আমরা একটাই লক্ষ্য নিয়ে কাজ করি: সঠিক তথ্য, বাস্তব সুযোগ এবং সম্পূর্ণ ফ্রি গাইডেন্স মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের প্রতিটি কনটেন্ট নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যাতে পাঠক ও দর্শক সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।যোগাযোগ: contactwbtathya@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment